logo
youtube logotwitter logofacebook logo

ভারত

এবার অস্ট্রেলিয়া উচ্ছ্বাসে ভাসছে - image

এবার অস্ট্রেলিয়া উচ্ছ্বাসে ভাসছে

05 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

পাঁচবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুললো ‘ম্যান ইন ইয়োলো’রা। তাছাড়া অধিনায়ক মাইকেল ক্লার্কের বিদায়ী ম্যাচটাও যে বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে সার্থক হলো, সেটা বলার অপেক্ষা রাখে না। আর শিরোপা জয়ের পর নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের অনেকেই। অস্ট্রেলীয় কোচ ড্যারেন লেহম্যান দলের ক্রিকেটারদের চাইতে সমর্থকদের প্রতিই নিজের কৃতজ্ঞতা জানালেন। তিনি বলেন, ‘গত ছয় সপ্তাহ ধরে আমাদেরকে আপনারা(সমর্থক) আমাদেরকে প্রতি বিশ্বাস রেখেছেন। এটা আমাদের জন্য অবিশ্বাস্য ছিলো। এই কারণে আপনাদের প্রতি আমার ভালোবাসা রইলো।’ সাবেক অজি স্পিনার শেন ওয়ার্ন যেন খুশীতে নিজেকে আটকিয়েই রাখতে পারছেন না। উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। আমরা বলেছিলাম, আমরা আমাদের সেরাটা খেলবো। কিন্তু টুর্নামেন্টের শেষদিকে আমরা দারুণ করেছি। আর মাঠে এসে সমর্থন দেওয়ার জন্য দর্শকদেরকে ধন্যবাদ।’ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার জেতা জেমস ফকনার যেন আজকের ঘটনা বিশ্বাসই করতে পারছেন না। বললেন, ‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড(এমসিজি) এর ৯০,০০০ দর্শকের সামনে খেলাটাই অনেক বড় ব্যাপার। আমি ভেবেছিলাম, আজকের সেরা একাদশে আমি থাকবো না। সবমিলিয়ে এ এক বিস্ময়কর অনুভূতি।’ দলের অনেক সদস্যদের মতো মিচেল স্টার্কও এবার প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। প্রথম ম্যাচেও হয়তো তিনি জানতেন না, বিশ্বকাপের সবচেয়ে বড় দুই পুরষ্কার উঠতে যাচ্ছে তার হাতে। প্রথমত, বিশ্বকাপ শিরোপা আর দ্বিতীয়টি হলো, ‘ম্যান অব দ্য সিরিজ’। সবমিলিয়ে তাই স্টার্কের অনুভূতি খানিকটা মিশ্রই বলতে হয়। তবে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভোলেননি নিউজিল্যান্ডের কথাও। স্টার্ক বলেন, ‘দারুণ একটা মুহুর্ত, আমি গত কয়েকমাস ধরে কঠোর পরিশ্রম করেছি। কিছুটা ভাগ্যবান আমি। সমর্থকরা চমৎকার ছিলো। নিজের দেশের লোকের সামনে খেলা এবং শিরোপা জেতা, এই অনুভূতি বোঝনো যায় না। আর নিউজিল্যান্ডও অনেক ভালো করেছেন। ম্যাককালাম পুরো টুর্নামেন্ট ধরেই অনেক ভালো খেলেছে। আর কিছু না। আপাতত সময়টাকে ঊপভোগ করতে যাচ্ছি।’ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো ভালো হয়নি। তারপরেও ক্লার্কের নেতৃত্বে অজিদের শিরোপা জয় যেন অস্ট্রেলিয়ার সোনালী দিনের কথাই মনে করিয়ে দিলো।

সেপ্টেম্বর ০৫, ২০১৫
ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ - image

ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

07 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

আইসিআরসি আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের ৫ জাতির আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ভারতকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ভারতের দেয়া ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কুনাল। এছাড়া আমিন উদ্দিন ২৬ ও নেগির ব্যাট থেকে আসে ১২ রান। বাংলাদেশের আলম খান ৩টি ও দ্রুপম তীর্থ নেন ২টি উইকেট। জবাবে- দলীয় ১৯ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে আলিম উদ্দিনের ৪৫ ও শাহরিয়ার শামীমের ৪২ রানের সুবাদে এক ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সেপ্টেম্বর ০৭, ২০১৫
ভারতকে আলোচনায় বসতেই হবে : নওয়াজ শরীফ - image

ভারতকে আলোচনায় বসতেই হবে : নওয়াজ শরীফ

04 অক্টোবর 2015, বিকাল 6:00

আগে হোক বা পরে হোক, ভারতকে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসতেই হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ৷ লন্ডন থেকে পাকিস্তানের উদ্দেশ্যে নিবামনবন্দরে ত্যাগের আগে, সাংবাদিকদের কাছে নওয়াজ বলেন, আজ হোক কাল হোক, ভারতকে বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে হবে। আর জাতিসংঘে পাকিস্তানের পক্ষ থেকে উত্থাপিত চারদফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ফিরতেই হবে নয়াদিল্লিকে। এসময় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ভারতকে দোষারোপ করেন নওয়াজ শরীফ৷ তাঁর দাবি, পাকিস্তানে ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে, ভারতের প্রত্যক্ষ মদত থাকার তথ্য-প্রমাণ রয়েছে তাদের হাতে। নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বন্ধ করতে হবে। কেননা যুদ্ধের মতো পরিস্থিতি, কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। শরীফ বলেন, সীমান্ত অস্থিরতা এ অঞ্চলের উন্নয়নকে ব্যহত করছে, তাই অমিমাংসীত ইস্যুর সমাধানের জন্য আলোচনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।

অক্টোবর ০৪, ২০১৫
ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী - image

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী

26 অক্টোবর 2015, বিকাল 6:00

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘বটবৃক্ষের ছায়া’ উপস্থাপনাঃ ড. নাশিদ কামাল, পরিচালনাঃ ফয়সাল মাহমুদ প্রচার-২৭ অক্টোবর, বেলা ৩টা ১০মিনিট। বাংলা লোকসঙ্গীতের অন্যতম প্রধান গায়ক আব্বাস উদ্দীন আহমদ। ১৯০১ সালের ২৭ অক্টোবর ভারতের কোচবিহার রাজ্যের বলরামপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাংলার বুলবুল নামে খ্যাত ভাওয়াইয়া গানের অমর এই শিল্পীর ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলায় প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘বটবৃক্ষের ছায়া’। বৈঠকী গান, স্মৃতিচারণ আর প্রতিবেদন নিয়ে সাজানো এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌসী রহমান, ড. নাশিদ কামাল, মোস্তাফিজুর রহমান, সালমা মোস্তাফিজ, সাহস মোস্তাফিজ এবং কোরাস দল। ড. নাশিদ কামালের উপস্থাপনা এবং ফয়সাল মাহমুদের পরিচালনায় ‘বটবৃক্ষের ছায়া’ অনুষ্ঠানটি প্রচার হবে আজ (২৭ অক্টোবর) বেলা ৩টা ১০ মিনিটে এটিএন বাংলার পর্দায়।

অক্টোবর ২৬, ২০১৫
ইতালীয় ৬ ছবিতে বাংলাদেশী নায়ক - image

ইতালীয় ৬ ছবিতে বাংলাদেশী নায়ক

05 নভেম্বর 2015, বিকাল 6:00

ইতালীয় ৬ ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেছেন বাংলাদেশের সিলেটের ছেলে কবিতা শাহ । ইতালিতে পড়াশুনা করার জন্য পাড়ি জমিয়ে প্রথমে মডেল হিসাবে এর পরে সিনেমাতে কাজ করা শুরু করেন।তার পাশাপাশি ব্যবসাও করেন এই অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে দেশের বাহিরে থেকেও সপ্ন দেখেন কিভাবে বাংলা চলচ্চিত্র অঙ্গন উন্নয়ন করা যায়, হলিউড, বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সারা বিশ্বের মানুষ দেখবে এমনটাই পরিকল্পনা করছেন। ১৯৮৩ সালের ৫ জানুয়ারী সিলেটের সুনামগজ্ঞে তার জন্ম। বর্তমানে তিনি ইতালিতে প্রযোজনা , পরিচালনা কাজের সঙ্গে মূল নায়কের চরিত্রেও কাজ করছেন। ভবিষৎ পরিকল্পনা একটাই ফিল্ম নিয়ে কাজ করা। সপ্ন একটাই কিভাবে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন করা যায়। ইতালীয় ৬ ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেছেন সেগুলোর নামঃ Dio, Tiamo, Paese italia, Facile eroe, Poberu, এবং Erolina. ১৯৯০ সাল থেকে দেশের বাহিরে থাকলেও বাংলাদেশি চলচ্চিত্রের প্রতি রয়েছে তার গভীর ভালোবাসা, অবসর সময় পার করেন বাংলা সিনেমা দেখে। ইতালি প্রবাসী এ নায়ক ইতালি বাসায় ইতিমধ্যে কয়েকটা চলচ্চিত্রে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে সীমান্ত এলাকায় বর্ডার গার্ডদের জীবন কাহিনী নিয়ে একটা সিনেমায় প্রধান নায়কের চরিত্রে অভিনয় করে ইতালিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার ছবি ডিও এর সম্পর্কে বলেন, ‘ এটির এখনো কাজ চলছে তবে কাজ শেষ করে আরো এক মাস পরে মুক্তি পাবে । দেশের এক সময়ের আলোচিত সুপারহিট নায়িকা মুনমুনকে নিয়ে তিনি বলেন, মুনমুন আসার আগেই আমার সাথে তার সুসম্পর্ক ছিলো, সে আমার বন্ধু ছিলো, হাতে গোনা কিছু পরিচালক বাংলাদেশ চলচ্চিত্রে অশ্লীলতা সৃষ্টি করে ভালোমানের একজন চিত্র নায়িকা মুনমুনকে চলচ্চিত্র থেকে ছিটকে ফেলে দিয়েছে। তার প্রিয় নায়ক সালমান শাহ ভাই,ইমরান হাশমি ভারতী । তাছাড়া বাংলাদেশের সকল নায়ক নায়িকার সিনেমা ভালো লাগে। বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের সুপার স্টার নায়ক সালমান শাহকে নিয়ে কবিতা শাহ বলেন, দেশের চলচ্চিত্রে অন্যতম নায়ক ছিলেন সালমান শাহ, তাকে পছন্দ করে না এমন মানুষ মনে হয় না বাংলাদেশে আছে। মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে তাকে যেন সারা জীবন মানুষ মনে রাখতে পারে তার জন্য বিএফডিসি কর্তৃপক্ষের কাছে আহব্বান করব। সেই সঙ্গে সালমান শাহ নিজেই আত্মহত্যা করেছে নাকি কোনো কুচক্রি মহল হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার সঠিক তদন্ত সরকার করবে বলে আশা রাখেন তিনি।    

নভেম্বর ০৫, ২০১৫
সিজার হত্যা : কাইয়ুমের ভাই মতিন ৮ দিনের রিমান্ডে - image

সিজার হত্যা : কাইয়ুমের ভাই মতিন ৮ দিনের রিমান্ডে

05 নভেম্বর 2015, বিকাল 6:00

ঢাকায় ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যায় জড়িত সন্দেহে আটক বিএনপি নেতা এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে ৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মতিনকে বৃহস্পতিবার দুপুরে সিএমএমকোর্টে হাজির করানো হয়; পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মতিনের পরিবারের অভিযোগ, বেশ কয়েক দিন আগেই তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। তবে, পুলিশ বলছে, ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোলের বড়-আঁচড়া এলাকায় থেকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মতিনকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর কূটনীতিক-পাড়া গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালীয় ত্রাণকর্মী চেজারে তাভেল্লা। প্রায় ১ মাস পর গত ২৬ অক্টোবর এ হত্যায় জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ। কথিত এক বড়ভাইয়ের নির্দেশে অর্থের বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও পুলিশের দাবি।

নভেম্বর ০৫, ২০১৫
টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয় - image

টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয়

09 নভেম্বর 2015, বিকাল 6:00

২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়েকে দিয়ে শুরু। এরপর একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং আবারও জিম্বাবুয়ে এই টাইগারদের কাছে বধ হতে বাধ্য হল। টাইগারদের এই জয়রথ ক্রিকেট বোদ্ধাদের নতুন ক্রিকেটীয় ত্রাস হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করছে। আর সাফল্যর ২০১৫ সালে ১৭ ম্যাচ খেলে ১২ ম্যাচে জয় তুলে নিল টাইগার বাহিনী, যেখানে শতকরা হার বিবেচনায় বাংলাদেশের আগে শুধু অস্ট্রেলিয়াই আছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮৩ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-০ তে জিতে নিলো বাংলাদেশ। ২৪২ রানের টার্গেটে খেলতে দলীয় ২৩ রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ রানে আউট হন চাকাবা। আর, মাশরাফির বলে বোল্ড হয়ে ১৪ রানে বিদায় নেন চামু চিবাবা। ব্যক্তিগত ১৪ রানে মুস্তাফিজের বলে শর্ট মড উইকেট অঞ্চলে নাসিরের হাতে ক্যাচ দিয়ে প্যাবিলিয়নের পথ ধরেন শন উইলিয়ামস। আরাফাত সানির বলে দলীয় ৭৮ রানের মাথায় উইকেটে সেট হয়ে যাওয়া আরভিনকে দারুণ এক রান আউটে ফেরান লিটন দাস। আউট হওয়ার আগে করেন ২৬ রান। অতিথিদের সবচেয়ে বড় জুটি গড়ে উঠে চিগুম্বুরা ও সিকান্দার রাজার মধ্যে। তাদের ৭৩ রানের জুটি জয়ের পথে নিয়ে আসে জিম্বাবুয়েকে। দ্বিতীয় স্পেলে বল করতে এসে ১৫১ রানের মাথায় সিকান্দার রাজাকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন আল আমিন। ১৫৬ রানের মাথায় আবারও আল আমিনের আঘাতে প্যাভিলিয়নের পথ ধরেন চিগুম্বুরা। সাথে সাথে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে চলে আসে। আউট হওয়ার আগে চিগুম্বুরা করেন ৪৭ রান। ১৭৫ রানে সপ্তম উইকেটের পতন ঘটান অনিয়মিত বোলার নাসির হোসাইন। ৪৩ তম ওভারে দারুণ এক কাটারে লুক জাংয়েকে বোল্ড আউট করেন তরুণ মুস্তাফিজ। একই ওভারে মুস্তাফিজের বলে বিভ্রান্ত হয়ে টাইগার দলপতির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পানিয়াঙ্গারা। প্রথম ওয়ানডের মত আবারও জিম্বাবুয়ের ইনিংসে শেষ পেরেকটি মারেন নাসির। ডাউন দ্যা উইকেটে মারতে এসে বোল্ড হন গ্রায়েম ক্রিমার। ১৮৩ রানেই জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি ঘটে। জিম্বাবুয়ের পক্ষে চিগুম্বুরা সর্বোচ্চ ৪৭, সিকান্দার রাজা ৩৩ এবং আরভিন ২৬ রান করেন। বাংলাদেশের পক্ষে আল আমিন, নাসির ২টি, মুস্তাফিজ ৩টি, মাশরাফি এবং সানি ১টি করে উইকেট দখল করেন। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩২ আর ব্যক্তিগত ১৯ রানে তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তবে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৪৮ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়েন ইমরুল কায়েস। মুশফিক ২১ রানে ফিরে গেলেও ইমরুল তুলে নেন ক্যারিয়ারের একাদশ অর্ধশত রান। তিনি আউট হন ৭৬ রানে। এরপর ষষ্ঠ উইকেটে নাসির হোসেন ও সাব্বির রুম্মন ৪২ রান যোগ করে দলকে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। কিন্তু সাব্বির ৩৩ ও নাসির হোসেন ৪১ রানে বিদায় নিলে বড় স্কোর গড়া হয়নি টাইগারদের। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪১ রান করে বাংলাদেশ। জিম্বাবুয়ের পানিয়াঙ্গারা নেন ৩ উইকেট। ম্যাচ শেষে বেস্ট বাংলাদেশী পারফর্মারের পুরস্কার জেতেন আল আমিন।ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন সৌম্য সরকারের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস। সিরিজের তৃতীয় ম্যাচটিও একই মাঠে বৃহস্পতিবার দিবারাত্রিতে শুরু হবে।

নভেম্বর ০৯, ২০১৫
দণ্ড কার্যকরের খবর বিশ্ব গণমাধ্যমে - image

দণ্ড কার্যকরের খবর বিশ্ব গণমাধ্যমে

21 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাসিঁর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ‘বিবিসি’ তাদের শিরোনাম করেছে : ১৯৭১ সালের যুদ্ধাপরাধে সাকা চৌধুরী এবং মুজাহিদের ফাসিঁ । এ সংবাদ তারা তাদের শীর্ষ দুই নাম্বার খবরে রাখে। তাদের প্রতিবেদনে উল্লেথ করা হয়েছে সাকা চৌধুরী ৬ বারের এমপি এবং মুজাহিদ বাংলাদেশের একটি ইসলামী দলের শীর্ষ নেতা ছিলেন। তাদের দুই জনের পক্ষে করা প্রানভিক্ষার আবেদন নিয়ে পরিবার এবং সরকারের ভিন্নমত তুলে ধরা হয়েছে বিবিসি প্রতিবেদনে। বাংলাদেশে ২ বিরোধী নেতার ফাসিঁ কার্যকর এমন শিরোনাম করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম ‘আল জাজিরা’ ।   রাষ্ট্রপতির ক্ষমা না পাওয়ার পর তাদের ফাসিঁ কার্যকর করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে । সংবাদ মাধ্যমটি, মুজাহিদকে বাংলাদেশের বৃহৎ ইসলামী দলের ২য় শীর্ষ নেতা বলে উল্লেখ করেছে। এ ছাড়া ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, ১৯৭১ সালের যুদ্ধাপরাধে বাংলাদেশে ২ বিরোধী নেতার ফাসিঁ কার্যকর বলে খবর প্রকাশ করেছে । পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন অবশ্য ফাসিঁ কার্যকর হওয়ার আগে খবর প্রকাশ করলেও , কার্যকর হওয়ার পরে কোন সংবাদ আপডেট করে নি । তারাও ২ বিরোধী নেতার ফাসিঁর হচ্ছে বলে খবর দিয়েছিল।

নভেম্বর ২১, ২০১৫
চোখের জলে ২৭৭ ছিটবাসীর বাংলাদেশ ত্যাগ - image

চোখের জলে ২৭৭ ছিটবাসীর বাংলাদেশ ত্যাগ

22 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: চোখের জলে মাটি ভিজিয়ে চিরচেনা পরিবেশ ছেড়ে ২৭৭ জন ছিটবাসী সোমবার ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। এদের মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ৪ ছিটমহলের ১৩০ জন ও পঞ্চগড়ের  দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের ১৪৭ জন রয়েছে। সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী জিরো পয়েন্টে অপেক্ষার পর দুপুরে সীমান্ত পাড়ি দেন ১৩০ জন নারী, পুরুষ ও শিশু। তাদের আনুষ্ঠানিক বিদায় জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-কুতুব-উল আলমসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা। এর আগে গত ১৯ নভেম্বর বুড়িমারী জিরো পয়েন্ট দিয়ে আনুষ্ঠনিকভাবে ভারতে গেছেন ৬৪ জন। এদিকে ভারতের নাগরিকত্ব বেছে নিয়ে আজ বাংলাদেশ ছেড়েছেন পঞ্চগড়ের ২৮ পরিবারের ১৪৭ জন। তারা জেলার দেবীগঞ্জ উপজেলার সদ্যবিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের বাসিন্দা ছিলেন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তের দিয়ে দুপুরে তারা সীমান্ত পাড়ি দেন। গত ২২ নভেম্বর শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

নভেম্বর ২২, ২০১৫
প্যারিস চুক্তি বিশ্বকে বাঁচানোর সেরা সুযোগ : ওবামা - image

প্যারিস চুক্তি বিশ্বকে বাঁচানোর সেরা সুযোগ : ওবামা

12 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্যারিস সম্মেলনে স্বাক্ষরিত চুক্তিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে একে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্যারিস চুক্তি পৃথিবীকে বাঁচানোর সেরা সুযোগ তৈরি করে দিয়েছে। কার্বন নি:সরণ কমানোর বিষয়ে জলবায়ু চুক্তিটি একটি ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠবে। ওবামা বলেন, গোটা বিশ্ব যখন এক হয়, তখন একসঙ্গে সবকিছুই যে করা সম্ভব হয়; এটি তারই প্রমাণ।’ বিশ্বের সবচেয়ে বড় দূষণকারী দেশ চীনও চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। সম্মেলনে চীনা প্রতিনিধি ঝি ঝেনহুয়াও বলেছেন, চুক্তিটি যথার্থ নয়; তবে এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাওয়ার বিষয়টি তাদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করবে না। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর জোটের চেয়ারম্যান গিজা গ্যাসপার মার্টিন্স বলেন, তারা যা আশা করেছিলেন, এটি তার সেরা প্রতিফলন, শুধু স্বল্পোন্নত দেশগুলোর জন্যই নয়, বিশ্বের নাগরিকদের জন্যও চুক্তিটি গুরুত্বপূর্ণ। ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকার বলেন, জলবায়ু চুক্তি বিশ্বের ৭শ’ কোটি মানুষের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ডিসেম্বর ১২, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo