logo
youtube logotwitter logofacebook logo

বলিউড অভিনেতা

সিনেমার জন্য ৪০০ ফুট ট্রেন তৈরি! - image

সিনেমার জন্য ৪০০ ফুট ট্রেন তৈরি!

19 জুলাই 2022, 6:00 PM

বলিউড অভিনেতা রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘শমসেরা’। করন মালহোত্রা পরিচালিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর রুপালি পর্দায় ফিরছেন রণবীর। সিনেমাটির প্লট ১৮ শতাব্দীর। একটি ডাকাত সম্প্রদায় ব্রিটিশদের বিরুদ্ধে তাদের স্বাধীনতার জন্য লড়াই করে। সেই প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে প্রয়োজনীয় সবরকম আয়োজনই করেছিলেন পরিচালক। এমনকী ৪০০ ফুট লম্বা একটি ট্রেনও তৈরি করেছিলেন তারা। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা করন মালহোত্রা বলেন, সিনেমাটিতে ট্রেনে অ্যাকশন দৃশ্য রয়েছে। কিন্তু ১৮ শতাব্দীর ট্রেন পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়েছিল। তারপর প্রায় ৪০০ ফুট লম্বা একটি ট্রেন তৈরি করার সিদ্ধান্ত নিই। ট্রেনটি তৈরি করতে এক মাস সময় লেগেছিল। ‘শমসেরা’য় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। নাম ভূমিকার পাশাপাশি বালি চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়া অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, বাণী কাপুর, রনিত রায়, ত্রিধা চৌধুরী প্রমুখ। আগামী ২২ জুলাই মুক্তি পাবে ‘শমসেরা’।

জুলাই ১৯, ২০২২
বিশ্বের ষষ্ঠ ধনী অভিনেতা অক্ষয় কুমার! - image

বিশ্বের ষষ্ঠ ধনী অভিনেতা অক্ষয় কুমার!

09 আগস্ট 2022, 6:00 PM

বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে বিশ্বের ষষ্ঠতম ধনী অভিনেতা বলে অভিহিত করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এই পরিচালকের নতুন সিনেমা ‘দো বারা’র প্রচারণা চালানোর সময় সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘দো বারা’র প্রচারণার সেই সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাপসী পান্নুরও। অভিনেত্রীই বলেছিলেন- ‘আমিও অক্ষয়ের মতো প্রচুর সিনেমা করেছি।’ কিন্তু তিনি অভিযোগ করেন- অক্ষয়ের মতো তিনি এত বেশি পারিশ্রমিক পান না তিনি। অক্ষয়ের আয় অনেক বেশি। অভিনেত্রীর কথার জের ধরেই অনুরাগ বলে ফেলেন- ‘অক্ষয় বিশ্বের ষষ্ঠতম ধনী অভিনেতা।’ একতা কাপুর প্রযোজিত ‘দো বারা’ সিনেমাটি আগামী ১৯ আগস্ট প্রেক্ষাগৃহ কাপাতে আসছে। অনুরাগ ও তাপসীর তৃতীয় যৌথ সিনেমা এটি। সম্প্রতি আরেক সাক্ষাৎকারে সিদ্ধার্থ কানন বলেছিলেন যে তাপসী এত বেশি ছবিতে অভিনয় করেছেন যে তাকে ‘লেডি অক্ষয় কুমার’ অভিহিত করা যায়। এই কথা শুনে তাপসী বলেছিলেন, এই প্রশংসা আমি আন্তরিকভাবে গ্রহণ করবো যদি তার (অক্ষয়) সঙ্গে আমার পারিশ্রমিক মিলে যায়। তার আগ পর্যন্ত তার সঙ্গে তুলনা করবেন না দয়া করে।

আগস্ট ০৯, ২০২২
সামান্থার পর বিরল রোগে আক্রান্ত আরেক বলিউড অভিনেতা - image

সামান্থার পর বিরল রোগে আক্রান্ত আরেক বলিউড অভিনেতা

04 নভেম্বর 2022, 6:00 PM

ভারতের দক্ষিণী চলচ্চিত্রে সারাজাগানো অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আক্রান্ত হয়েছেন এক বিরল রোগে। যেটা কয়েক মাস আগে জানিয়েছেন চিকিৎসকরা। এবার জানা গেল বিরল রোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভেস্টিবুলার হাইপোফাংশন রোগে আক্রান্ত তিনি। করোনা পরবর্তী সময়ে ফের একবার নিজেকে প্রমাণ করবার ইঁদুর দৌঁড়ে সবাই শামিল হয়ে পড়েছে, ‘যুগ যুগ জিও’র প্রচারে নিজেকে এমনভাবে উজাড় করে দিয়েছিলেন তিনি যেন ‘নির্বাচনি প্রচার চলছে। রাজ মেহতা পরিচালিত কমেডি ড্রামা ‘যুগ যুগ জিও’-তে বরুণ ছাড়াও দেখা মিলেছিল কিয়ারা আদভানি, নীতু কাপুর ও অনিল কাপুরের। ২০২২ সালে মুক্তি পাওয়া অন্যতম হিট বলিউড ছবি এটি। বক্স অফিসে ১৩৫ কোটির ব্যবসা করেছে ‘যুগ যুগ জিও’। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে করোনা পরবর্তী সময় নিয়ে বরুণ বলেন, যেই মুহূর্তেই আমারা দরজা খুললাম আবার সেই ইঁদুর দৌঁড়ে ঝাঁপিয়ে পড়লাম। তবে আপতত সব কাজ বন্ধ করে দিয়েছেন বরুণ। কারণ হিসাবে অভিনেতা জানান- তার শারীরিক পরিস্থিতির কথা। তিনি বলেন, আমি জানতাম না আমার সঙ্গে কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এ রোগে আপনার শরীরের ব্যালেন্স বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌঁড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এখানে থাকবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি। আশা করছি, মানুষ নিজেরটা খুঁজে নেবে। উল্লেখ্য, ভেস্টিবুলার সিস্টেমে গোলমাল হলেই ভার্টিগোর সমস্যা দেখা যায়। যে কোনো সময় শরীরের ভারসাম্য খারাপ হতে পারে। যে সব স্নায়ু দেহের ভারসাম্য রক্ষা করে, তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের এই অংশ (ভেস্টিবুলার সিস্টেম)। বরুণের এ সিস্টেমে খারাপ অবস্থা দেখা দিয়েছে।

নভেম্বর ০৪, ২০২২
চতুর্থবারের মতো বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল - image

চতুর্থবারের মতো বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

29 এপ্রিল 2023, 6:00 PM

চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। গতকাল শনিবার তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ইনস্টাগ্রামে বেবিবাম্পের ছবি পোস্ট করেন। এর পরপরই শুভেচ্ছায় ভেসেছেন এই জুটি। বেবিবাম্পের ছবি পোস্ট করে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস লিখেছেন, ‘বাস্তব নাকি এআই?’ অর্জুন রামপালের বান্ধবী নিজেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে সংশয় তৈরি করে দিয়েছেন। যদিও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তারকা থেকে নেটিজেনরা। গ্যাব্রিয়েলার ইনস্টাগ্রাম পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন কাজল আগরওয়াল ও তানিয়া ঘাভরি লিখেছেন, ‘মা তোমাকে ভালোবাসি’। অ্যামি জ্যাকসন লিখেছেন, ‘ওহ আমার প্রেমিকা!! আপনি এবং আপনার সুন্দর পরিবারের জন্য আমি খুব আনন্দিত।’ এ ছাড়া মনিকা ডোগরা, অমৃতা অরোরা, প্রজ্ঞা কাপুরসহ সবাই তাঁকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। গ্যাব্রিয়েলার সম্পর্কের কারণেই মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন অর্জুন। এর ঠিক পরপরই অর্জুন ও গ্যাব্রিয়েলার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান অ্যারিক, যার বর্তমান বয়স ৩ বছর। যদিও তাঁদের আইনি বিয়ে হয়নি। প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গেও মায়রা ও মাহিকা নামে দুই কন্যাসন্তান রয়েছে অর্জুনের।

এপ্রিল ২৯, ২০২৩
সেন্সর পেল ‘পাঠান’, বাংলাদেশে মুক্তি ১২ মে - image

সেন্সর পেল ‘পাঠান’, বাংলাদেশে মুক্তি ১২ মে

03 মে 2023, 6:00 PM

বাংলাদেশে মুক্তির জন্য সেন্সরের ছাড়পত্র পেল বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। বৃহস্পতিবার সেন্সর পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। ফলে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ প্রদর্শনে বাধা থাকল না। অনন্য মামুন বলেন, ‘আজ সেন্সর ছাড়পত্র পেলাম। আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।’ এর আগে, শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়া হয়। তারই প্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত 'পাঠান' মুক্তি পাচ্ছে দেশের সিনেমা হলে। উল্লেখ্য, এর আগে ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির উপরে ব্যবসা করা ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি এদেশের বড়পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। অবশেষে সেই চেষ্টার সাফল্য এল। যদিও এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’।  বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে ছবিটি। গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিটি।

মে ০৩, ২০২৩
মায়ের ক্যান্সার যুদ্ধ নিয়ে যা বললেন কার্তিক আরিয়ান - image

মায়ের ক্যান্সার যুদ্ধ নিয়ে যা বললেন কার্তিক আরিয়ান

05 মে 2023, 6:00 PM

মালা তিওয়ারি, বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের মা। সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। মায়ের ক্যানসারের সঙ্গে যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন কার্তিক। অভিনেতার কথায়, এই লড়াই কঠিন ছিল, কিন্তু তার মায়ের ইচ্ছাশক্তির কারণেই এই লড়াই সম্ভব হয়েছে। কার্তিক জানিয়েছেন, তার মায়ের কান্সারে আক্রান্ত হওয়ার কথা জানার পরই তিনি ও তার গোটা পরিবার ভেঙে পড়েছিলেন। পুরো বিষয়টি টুইটারে তুলে ধরেছেন কার্তিক।কার্তিক টুইটারে লেখেন, “কিছু সময় আগে, এমনকি এই মাসেও এক বড় C-ক্যান্সার লুকিয়ে ঢুকেছিল এবং আমাদের পরিবারের জীবনকে বিপর্যস্ত করার চেষ্টা করেছিল! আমরা হতাশ ও অসহায় ছিলাম! তবে আমার মা কখনও ভেঙে পড়েননি। আর সেটাই তাকে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে সাহায্য করেছে।” কার্তিক আরও লিখেছেন, “মায়ের সৈনিকের মতো ইচ্ছাশক্তি, স্থিতিস্থাপকতা এবং কখনও হাল ছেড়ে না দেওয়ার মনোভাবের জন্য ধন্যবাদ- আমার মা ও আমদের কাছে এই বড় C-ক্যান্সার তখন ধীরে ধীরে সাহসে পরিণত হয়েছে। তারপর আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে অগ্রসর হয়েছি এবং অন্ধকার জয় করেছি। এটা আমাদের শেষ পর্যন্ত যা শিখিয়েছে এবং প্রতিদিন যেটা আমাদের শিখিয়ে চলেছে তা হল আপনার পরিবারের ভালবাসা এবং সমর্থনের চেয়ে বড় কোনও শক্তি আর নেই!” হ্যাশট্যাগে কার্তিক #সুপারহিরো #ক্যানসার ওয়ারিয়র শব্দ দুটি যোগ করেছেন। কার্তিকের এই পোস্টের নিচে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই কমেন্ট করেছেন। অনুপম খের লিখেছেন, “জয় মাতা দি।” রণিত রায় লিখেছেন “ঈশ্বর মঙ্গল করুন। ঈশ্বর আশীর্বাদ করুন, যারে সাইয়াঁ (ঈশ্বর) রাখেন তাকে মার সাকে না কোই। ম্যাডামের প্রতি প্রণাম ভালোবাসা এবং শুভকামনা।” সানিয়া মালহোত্রা এবং নূপুর স্যাননও কমেন্ট বক্সে হার্ট ইমোজি জুড়ে দিয়েছেন। এর আগেও এক অনুষ্ঠানে কার্তিক তার মায়ের ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করার কথা বলেছিলেন। যারা ক্যান্সারকে জয় করে ফিরেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কার্তিকের কথায়, “এই পুরো সময়টা আমাদের জন্য ভীষণ আবেগপূর্ণ ছিল, তবে মাকে ধন্যবাদ, যিনি এই যুদ্ধ জয় করেছেন।” এর আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টে মায়ের সঙ্গে কার্তিক আরিয়ানের বন্ধনের বিষয়টি সামনে এসেছে। প্রসঙ্গত, কার্তিকের মা ও বাবা দু’জনেই পেশায় চিকিৎসক। তার বাবা মণীশ তিওয়ারি শিশুরোগ বিশেষজ্ঞ, আর মা মালা তিওয়ারি স্ত্রী রোগ বিশেষজ্ঞ।

মে ০৫, ২০২৩
সালমানকে হত্যার হুমকি, অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি - image

সালমানকে হত্যার হুমকি, অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি

08 মে 2023, 6:00 PM

গত মার্চ মাসে বলিউড অভিনেতা সালমান খানের কাছে হত্যার হুমকি দিয়ে মেইল আসে। এরপর থেকেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় অভিনেতার। বাতিল করা হয় একাধিক শো। এবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের নামে লুকআউট নোটিস জারি করা হল। জানা গেছে, মার্চ মাসে যিনি সালমান খানকে হত্যার হুমকি দিয়ে মেইল পাঠিয়েছিলেন তার নাম গোল্ডি ব্রার। বহুদিন ধরেই সাল্লু ভাইজানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতদিন এই বিষয়ে কিছু না বললেও অবশেষে মুখ খুললেন অভিনেতা। আপ কী আদালত শোতে তিনি নিজের ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা নিয়ে কথা বলেন। তিনি জানান, হত্যার হুমকি পেলে মুম্বাই পুলিশ তাকে নিরাপত্তার জন্য এই সুরক্ষা দিয়েছে। সালমান তার বক্তব্যে বলেন, “ইন্সিকিউরিটির তুলনায় সুরক্ষা অনেক ভালো। এখন সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়। কিন্তু সেটার থেকে বড় কথা আমি যখন কোথাও যাই, সুরক্ষার জন্য আমার সঙ্গে এত লোক, গাড়ি থাকে যে অন্য লোকেদের তাতে অসুবিধা হয়। লোকজন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকায়। কিন্তু আমি আমার ভক্তদের জানাতে চাই আমার জীবন নিয়ে একটা অনিশ্চয়তা আছে বলেই এই ব্যবস্থা।” তিনি ওই শোতে আরও বলেন, “আমাকে যা যা করতে বলা হয়েছে আমি ঠিক সেটাই করছি। ‘কিসি কা ভাইজান কিসি কি জান’ ছবিতে একটা ডায়লগ আছে ওরা ১০০ বার ভাগ্যের জোরে বাঁচতে পারে। আমি একবার। তাই আমায় সতর্ক থাকতে হয়।” কিন্তু একই সঙ্গে তার আশপাশে নিরাপত্তার জন্য সারাক্ষণ এত বন্দুক দেখেও তিনি মাঝে মধ্যে ভয় পেয়ে যান বলেও জানান সালমান। তিনি বলেন, “আমি যেখানেই যাই এখন পুরো সিকিউরিটি নিয়ে যাই। আমি জানি যা হওয়ার সেটা হবেই সে আমি যত যা-ই করি না কেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আছেন। কিন্তু তার মানে এটা নয় যে আমি একা একা ঘুরে বেড়াব। কিন্তু আজকাল আমার সঙ্গে এত সিকিউরিটি থাকে, ওদের বন্দুক থাকে যে আমি নিজেই অনেক সময় ভয় পেয়ে যাই।” ঈদের সময় মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাইজান কিসি কি জান’ ছবি। এতে তার সঙ্গে পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, পলক তিওয়ারি প্রমুখকে দেখা গেছে। আগামীতে তাকে টাইগার-৩ ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফের সঙ্গে।

মে ০৮, ২০২৩
আলিয়া ব্যস্ত, মেয়ের খেয়াল রাখার জন্য কাকে বেছে নিলেন রণবীর? - image

আলিয়া ব্যস্ত, মেয়ের খেয়াল রাখার জন্য কাকে বেছে নিলেন রণবীর?

24 মে 2023, 6:00 PM

বলিউড অভিনেতা রণবীর কাপুর আর অভিনেত্রী আলিয়ার কোল জুড়ে এসেছে প্রথম সন্তান। মেয়ের নাম রেখেছেন রাহা কাপুর। এখন মেয়ের বয়স সবে ৬ মাস। এর মধ্যেই কাজে ফিরেছেন মা আলিয়া ভাট। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র শুটিং থেকে শুরু করে আন্তর্জাতিক পোশাক সংস্থার ফ্যাশন শোয়েও দেখা গিয়েছে তাঁকে। এমনকি, চলতি মাসের প্রথম দিকে মেট গালাতেও প্রথম বার পা রেখেছেন আলিয়া। মা বাড়িতে নেই, তা হলে মেয়ে রাহার দেখাশোনা করবেন কে? চিন্তায় পড়েছেন বাবা রণবীর কাপুর। শেষমেশ মেয়ের দেখাশোনার জন্য লোক ঠিক করে ফেললেন রণবীর। কে সেই তারকা?সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে প্রশ্ন করা হয়, কোন তারকাকে নিজের মেয়ের দেখাশোনার দায়িত্ব দেবেন তিনি। বলিউডে তারকাদের মধ্যে শাহরুখ খানকে বাছলেন রণবীর। তিনি বলেন, ‘‘শাহরুখ খানকে কিছুই বিশেষ করতে হবে না। তিনি নিজের হাত খুলে ওই পরিচিত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়লেই রাহা খুশি হয়ে যাবে!’ রণবীর নিজেই শাহরুখের অনুরাগী, এ কথা একাধিক বার স্বীকার করেছেন তিনি। শাহরুখের সঙ্গে খুব ভাল সম্পর্ক আলিয়ারও। তাঁদের মেয়ে রাহা শাহরুখকে পছন্দ করবে না, সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, দাবি রণবীরের। নিজে ৩ সন্তানের বাবা শাহরুখ খান। ইতিমধ্যেই গ্ল্যামার জগতে পা রেখেছেন শাহরুখ-কন্যা সুহানা খান। বিশ্বখ্যাত এক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। অভিনেত্রী হিসাবেও খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা। জ়োয়া আখতারের ‘দি আর্চিজ়’ সিরিজ়ে অভিষেক হতে চলেছে তাঁর। অন্য দিকে ক্যামেরার নেপথ্যে থেকে নিজেকে বলিউড প্রতিষ্ঠা করতে চান শাহরুখ-পুত্র আরিয়ান খান। নিজের পোশাকের ব্র্যান্ডের বিজ্ঞাপন পরিচালনা করার পর এ বার নিজের প্রথম ওয়েব সিরিজ় পরিচালনার কাজে মন দিয়েছেন আরিয়ান।

মে ২৪, ২০২৩
আবুধাবিতে বলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে জয়া - image

আবুধাবিতে বলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে জয়া

27 মে 2023, 6:00 PM

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বসছে ২৩তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) আসর। মধ্যপ্রাচ্যের দেশটিতে যেন বসেছিল তারার মেলা। হঠাৎই এই আয়োজনে হাজির বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। যেখানে আরও উপস্থিত ছিলেন সালমান খান থেকে শুরু করে ভিকি কৌশল, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, মৌনি রায়, সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফাতেহি, অভিষেক বচ্চনের মতো তারকারা। জয়া আহসান রবিবার রাতে নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে আবুধাবিতে আইফার আয়োজনে হাজির হয়েছেন তিনি। আইফায় জয়ার উপস্থিতি ভক্তদের জন্য বড় চমক হয়ে এসেছে। আইফার আয়োজনে উপস্থিতির ছবিগুলোতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। একটি ছবিতে জয়াকে দেখা যাচ্ছে নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে। বাঙালি এই নির্মাতার হাত ধরেই বলিউডে নাম লেখাতে যাচ্ছেন জয়া। অনিরুদ্ধর নতুন সিনেমা ‘কড়ক সিং’ অভিনয় করছেন তিনি। ‘কড়ক সিং’-এ জয়ার সহশিল্পী হিসেবে রয়েছে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু ও বলিউড অভিনেত্রী সানজানা সাঙ্ঘিসহ অনেকে। অন্য এক ছবি দেখে বিস্মিত জয়ার ভক্তরা। তাতে জয়াকে দেখা যাচ্ছে হালের আলোচিত বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। গত বছর নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘ডারলিংস’-এ আলিয়া ভাটের স্বামীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন বিজয়। চলতি মাসে সোনাক্ষী সিনহার সঙ্গে ওয়েব সিরিজ ‘দাহাড়’-এ এক সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এই তরুণ অভিনেতা। এদিকে, আগামী ২ জুন জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মে ২৭, ২০২৩
বিয়ের আগেই মা হচ্ছেন মালাইকা? জল্পনা নিয়ে মুখ খুললেন অর্জুন - image

বিয়ের আগেই মা হচ্ছেন মালাইকা? জল্পনা নিয়ে মুখ খুললেন অর্জুন

31 মে 2023, 6:00 PM

মালাইকা অরোরা, বলিউডের অন্যতম চর্চিত তারকা। পেশাগত কারণের চেয়েও ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। ২০১৬ সালে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মালাইকার। তারপর থেকেই বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। বয়সে মালাইকার থেকে ১২ বছরের ছোট অর্জুন। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন বেশ সাবলীল যুগল। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একে অপরের অন্তরঙ্গ ছবিও পোস্ট করেন তারা। তবে কি জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য এবার প্রস্তুত অর্জুন ও মালাইকা? এই প্রশ্ন উঠেছে একাধিকবার। এমনকি, মালাইকার সন্তানসম্ভবা হওয়ার কানাঘুষোও শোনা গিয়েছিল কয়েক মাস আগে। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন মালাইকার প্রেমিক অর্জুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিকা মালাইকার সন্তানসম্ভবা হওয়ার চর্চা নিয়ে মুখ খোলেন অর্জুন। তিনি বলেন, “নেতিবাচক চর্চা তৈরি করা অনেক সহজ। আমরা তো অভিনেতা, আমাদের ব্যক্তিগত জীবন কোনওভাবেই ব্যক্তিগত পরিসরে সীমিত থাকে না। পেশার কারণে আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতেই হয়। তবে বাকিটার জন্য আমরা দর্শকের উপরেই নির্ভর করি। আমরা আশা করি তারা বুঝবেন যে, আমরাও তাদের মতোই রক্তমাংসের মানুষ। তাই আমাদের বিষয়ে কোনও খবর প্রচার করার আগে আমরা চাই, তারা যেন অন্তত একবার বিষয়টি আমাদের থেকে জেনে নেন।” অর্জুনের কথায়, “সন্তানসম্ভবা হওয়ার মতো এত গুরুত্বপূর্ণ একটা খবর তো প্রচার করার আগে একবার যাচাই করে নেওয়াটাও দরকার। শুধু কোনও ছবি দেখে মনে হলেই তো হয়ে গেল না! আগে সত্যটা যাচাই তো করতে হবে।” মালাইকা ও তার সম্পর্ক নিয়ে অহেতুক প্রচার যে একেবারেই পছন্দ করেন না অর্জুন, তা এর আগেও একাধিকবার স্পষ্ট করেছেন অভিনেতা। তবে, মালাইকার সন্তানসম্ভবা হওয়ার ভুয়া খবর প্রচারে বেশ হতাশই হয়েছেন ‘হাফ গার্লফ্রেন্ড’ খ্যাত অভিনেতা।

মে ৩১, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo