logo

প্রতিমন্ত্রী

গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ - image

গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ

10 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিশ্ববাজারে ধাপে ধাপে কয়লা, তেল ও গ্যাসের দর পতন হওয়ায়, দেশে গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ’-এর সেমিনারে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, পাইপলাইনের গ্যাস পাচ্ছে মাত্র ৩৪ লাখ গ্রাহক। গ্যাসের জন্য অপেক্ষা করছে ২ হাজার শিল্পকারখানা। প্রতিমন্ত্রী বলেন, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে খরচ, সময়ও লাগব প্রায় ১০ বছর। কুয়েত, কাতার, জাপান ও আমেরিকার উদাহরণ টেনে যতদ্রুত সম্ভব গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ডিসেম্বর ১০, ২০১৫
সামাজিক যোগাযোগের সব অ্যাপ খুলছে - image

সামাজিক যোগাযোগের সব অ্যাপ খুলছে

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে সামাজিক যোগাযোগের সব মাধ্যম ও অ্যাপ খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তারানা হালিমসোমববার বিকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকারের নির্দেশে সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকার সময়ে তরুণ প্রজন্ম ‘যে ত্যাগ স্বীকার’ করেছে, সেজন্য তাদের ধন্যবাদ জানান তারানা। সরকারের নির্দেশনায় বাংলাদেশে ২২ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার ইন্টারনেটে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেইসবুক খুলে দেওয়া হয়। এর ৩ দিনের মাথায় টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করা হয়। তবে সোমবার দুপুরে টুইটার, স্কাইপ, ইমো বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রকার নির্দেশনা নেই বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যুদ্ধপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে বন্ধ করা হয় মোবাইল ফোনের অ্যাপ ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে ইন্টারনেটে সন্ত্রাসী-জঙ্গিদের যোগাযোগ বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সেসময় সরকারের পক্ষ থেকে বলা হয়।

ডিসেম্বর ১৩, ২০১৫
ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট গ্র্যান্ড ফিনালে - image

ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট গ্র্যান্ড ফিনালে

06 এপ্রিল 2016, বিকাল 6:00

প্রচার- ০৭ এপ্রিল ২০১৬, দুপুর ১২.৪৫ মিনিট উপস্থাপনা- দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন, পরিচালনা- মুকাদ্দেম বাবু। বাংলা চলচ্চিত্রের অভিনয় শিল্পী প্রতিভা অন্নেষণের প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান ‘ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে পর্ব আজ (০৭ এপ্রিল) দুপুর ১২.৪৫ মিনিটে প্রচার হবে এটিএন বাংলার পর্দায়। নির্বাচিত ৩৫ জন প্রতিযোগীকে নিয়ে ২০ মার্চ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শন হলে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ড্যানিশ ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিরা। জমকালো গ্র্যান্ডফিনালে সাজানো হয় দেশের খ্যতনামা শিল্পীদের পারফর্মেন্স আর নানা আয়োজনে। অনুষ্ঠানে পারফর্ম করেন চিত্রনায়িকা নিপুণ, পপি, বর্ষা, কণ্ঠশিল্পী সালমা, কণা, রবি চৌধুরী, দিঠি আনোয়ার এবং চিত্রনায়ক অনন্ত জলিল। ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্টের এবারের বিজয়ীরা হলেন নায়ক ক্যাটাগরিতে শাহেদ, সাব্বির। নায়িকা ক্যাটাগরিতে সারা, মাহিন। খলনায়ক ক্যাটাগরিতে রাসেল, রিয়াজ, নিক্সন, মিল্টন। কমেডি ক্যাটাগরিতে ডাঃ প্রিন্স, এ্যানি। শিশু ক্যাটাগরিতে এষা, রুশদী। বাবা-মা ক্যাটাগরিতে এস ইসলাম, ইউসুফ আলী, তৃপ্তি, উম্মে সালমা। সহশিল্পী ক্যাটাগরিতে অং মারমা, নাশা, লাকি, মাসুদ রানা, মেহেদি, নিরব এবং আরমান। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, অনন্ত জলিল ও বর্ষা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দেবাশীষ বিশ্বাস এবং আমব্রিন এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেন মুকাদ্দেম বাবু। ‘ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ (০২ এপ্রিল) রাত ১০টার সংবাদের পর।

এপ্রিল ০৬, ২০১৬
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানের প্রতি আহবান - image

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানের প্রতি আহবান

07 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের বিচারের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। খুব শিগগির কূটনৈতিকভাবে এ বিষয়ে পাকিস্তানকে সতর্ক করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন সর্বোচ্চ আদালতে খারিজ হলে, এতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘ডন’ এ খবর প্রকাশ করে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানের এমন আচরণ যুদ্ধাপরাধকে উৎসাহিত করবে। এছাড়া, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় সিমলা চুক্তির মাধ্যমে যে ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীকে ফেরত দেওয়া হয়েছিল, তাঁদের বিচারের দায়িত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছিল। কিন্তু নিজামীদের মতো বাংলাদেশী যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে করা যাবে না, ওই চুক্তিতে এমন কিছু ছিল না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেই চুক্তি নিয়েও পাকিস্তান অপব্যাখ্যা করছে। এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় নিয়ে পাকিস্তানের এমন আচরণ দু:খজনক।

মে ০৭, ২০১৬
শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন - image

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

22 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: পুরোন ঢাকার নারিন্দায় প্রথম জানাযার পর নূরজাহান বেগমের মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বাংলার নারী জাগরণের অন্যতম পুরোধা এই ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানায়। সোমবার শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির কেন্দ্রীয় নেতারা। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের নারী জাগরণের এই বাতিঘরকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নূরজাহান বেগমের মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশান জামে মসজিদে। বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবা সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের কবরের পাশে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

মে ২২, ২০১৬
তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি ভারত - পানিসম্পদ মন্ত্রী। - image

তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি ভারত - পানিসম্পদ মন্ত্রী।

21 মার্চ 2017, বিকাল 6:00

সাত বছর পর ভারতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরে সামরিক, নিরাপত্তা, বানিজ্য সহযোগিতাসহ বেশ কয়েকটি চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। তবে সব ছাপিয়ে আগ্রহের দৃষ্টি তিস্তার পানিবন্টন চুক্তির দিকে। শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। তিস্তার পানিবন্টন চুক্তির বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি ভারত। তবে আশাবাদী বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ কথা জানান। তিস্তা ছাড়াও ভারত থেকে আরো ৫০টি নদী প্রবেশ করেছে বাংলাদেশে। উজানের দেশ হওয়ায়, এর কয়েকটি নদীতে বাঁধ দিয়ে ইচ্ছেমতো পানি ব্যবহার করছে ভারত। ফলে বর্ষা মৌসুমে বন্যা আর শুষ্ক মৌসুমে খরার কবলে পড়ছে বাংলাদেশের অনেক এলাকা। দীর্ঘদিনেও দু-দেশের মধ্যে পানি সমস্যা সমাধান না হওয়ায় এ সংকট থেকেই থাচ্ছে।  অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, ভারত একতরফা পানি নিয়ন্ত্রণ করায় চরমভাবে তিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ।

মার্চ ২১, ২০১৭
অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। - image

অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

30 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো অনুষ্ঠিত দু’দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দু’প। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় দুই দেশের মধ্যে অংশীদারিত্ব কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ¦ালানি ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কেইথ ক্র্যাচ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ৩০, ২০২০
দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির দিন দিন আরো অবনতি হচ্ছে। - image

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির দিন দিন আরো অবনতি হচ্ছে।

02 অক্টোবর 2020, বিকাল 6:00

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির দিন দিন আরো অবনতি হচ্ছে। নাটোরের সিংড়ার শোলাকুড়ায় ভাঙন কবলিত এলাকা দিয়ে পানির প্রবল স্রোত অব্যাহত থাকায় নদীগর্ভে বিলিন হয়ে গেছে বাঁশঝাড়, আম-লিচুর বাগান ও ফসলী জমি। হুমকির মুখে পড়েছে অসংখ্য বাড়িঘর। তবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিকে, নওগাঁর রানী নগর, আত্রাই ও মান্দা উপজেলার ১৬টি ইউনিয়নের প্রায় দেড়শ’ গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ। সিরাজগঞ্জেও সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। এছাড়া যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার এবং কাজিপুরের মেঘাইঘাট পয়েন্টে ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অক্টোবর ০২, ২০২০
সিলেটে গণধর্ষণ মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি - image

সিলেটে গণধর্ষণ মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি

02 অক্টোবর 2020, বিকাল 6:00

সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি রনি, রাজন এবং আইনুল। এর আগে, দুপুরে কড়া নিরাপত্তায় তাদের আদালতে নেয়া হয়। পরে সিলেটের মহানগর মাজিস্ট্রেট জিহাদুর রহমান, সাইফুর রহমান ও শারমীন খানম নীলার আদালতে তোলা হয় আসামিদের। এর আগে, মামলার প্রধান আসামি সাইফুরসহ তিনজন ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলায় এ পর্যন্ত আট আসামিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মামলার অপর দুই আসামি মাহফুজ ও রবিউলকে ডিএনএ পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে আবার তাদের শাহ পরান থানা হাজতে ফিরে আনা হয়। এদিকে, গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এমসি কলেজের শিার্থীরা। ছাত্রাবাসের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এদিকে সারাদেশে ধর্ষণ কেন বেড়েছে - সে বিষয়গুলো খুঁজে বের করে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিণ কেন্দ্রে তৃতীয় পলিসি ডায়লগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১৫ জন সিনিয়র সচিব এতে অংশ নেন।

অক্টোবর ০২, ২০২০
ফ্লাইট ওঠানামা শুরু সিলেটের বিমানবন্দরে - image

ফ্লাইট ওঠানামা শুরু সিলেটের বিমানবন্দরে

22 জুন 2022, বিকাল 6:00

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আবার চালু হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ায় ৬ দিন পর সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ওঠানামা শুরু হয়েছ। আজ বৃহস্পতিবার (২২ জুন) ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি জানান, আজ থেকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। কোনো সমস্যা নেই। বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য সিলেট ত্যাগ করেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইট আসা যাওয়া করেছে। এরআগে বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরিদর্শন শেষে তিনি জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরও কয়েকদিন বন্ধ থাকবে। তবে এপ্রোচ লাইটের পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়।

জুন ২২, ২০২২
footer small logo

Design & Developed by:

developed-company-logo