logo
youtube logotwitter logofacebook logo

পূজা

তথ্যচিত্র ’রবি শিশু’ - image

তথ্যচিত্র ’রবি শিশু’

05 ডিসেম্বর 2016, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: ফ্যাশন জগতে পাদুকা শিল্প একটি অপরিহার্য অংশ। আর এই পাদুকা শিল্পী বিভিন্ন ব্র্যান্ডে সারা দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তুু এই শিল্পীকে শত শত বছর ধরে যারা বাচিয়ে রেখেছে, তারা হলো রবিদাস। জাতিগত ভাবেই রবিদাসরা এই শিল্পকে বংশ পরম্পরায় ধারন করে রেখেছে। বহুজাতির এই ভূখণ্ডের প্রাচীন জাতিগোষ্ঠীগুলোর মধ্যে রবিদাস অন্যতম। বাংলাদেশে বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে প্রায় ৭লক্ষ রবিদাস। কিন্তু চিরকাল এদের নাম রবিদাস ছিল না। যে জাতি থেকে রবিদাসদের উদ্ভব তারা হলো চামার। রবিদাসরা সূর্যপূজারী। এদের রয়েছে নিজস্ব ভাষা, হরফ ও সংস্কৃতি। এদের রয়েছে মন্দির, আবার এরা মৃতদেহ সৎকার করে কবর দিয়ে। রবিদাসরা এই বাংলার আদি সন্তান হলেও, জুতো তৈরী করার দায়ে নীচু জাত হিসেবে সমাজে নিগৃহীত হতে হয় তাদেরকে। এই গোত্রের শিশুদের কে অস্পৃশ্য বলা হয়। তাই পড়াশোনাসহ সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এরা। অথচ এই শিশুরাই তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করে যাচ্ছে। রবিদাসদের শিশুরা হচ্ছে রবিশিশু। রবি শিশুদের জীবনী নিয়ে এটিএন বাংলায় আজ (৬ ডিসেম্বর) রাত ৮টা ৪০মিনিটে প্রচার হবে মালিহা ওয়াদুদ চাঁদনীর পরিচালনায় তথ্যচিত্র ‘রবিশিশু’। মূলত রবি শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও এসব শিশুদের সুনিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন বাস্তবে রূপদানের লক্ষ্যেই তৈরি হয়েছে অনুষ্ঠানটি।

ডিসেম্বর ০৫, ২০১৬
শ্রীকান্ত আচার্য্যের একক সঙ্গীতানুষ্ঠান ‘বাণী অর্চনা’ - image

শ্রীকান্ত আচার্য্যের একক সঙ্গীতানুষ্ঠান ‘বাণী অর্চনা’

23 ফেব্রুয়ারি 2017, 6:00 PM

পহেলা ফেব্র“য়ারি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা অফিসার্স ক্লাব পূজা উদযাপন কমিটির আয়োজিনে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাণী অর্চনা-১৪২৩’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। শিল্পী শ্রীকান্ত আচার্যের গাওয়া গানগুলো নিয়েই এটিএন বাংলায় আজ (২৪ ফেব্র“য়ারি) রাত ৮টা ৪৫মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বাণী অর্চনা’। অনুষ্ঠানে শ্রীকান্তের গাওয়া গানগুলো হলো- বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, বধুয়া আমার চোখে জল, এই পথ যদি শেষ না হয়, কে প্রথম কাছে এসেছে, আমার সারাটা দিন মেঘলা আকাশ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমি খোলা জানালা এবং এই রাত তোমার আমার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুমানা আফরোজ ও শাহেদ দৌলা খান তুহিন।

ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এ বছর কুন্ডেশ্বরী পূজা অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হবে - image

এ বছর কুন্ডেশ্বরী পূজা অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হবে

17 নভেম্বর 2020, 6:00 PM

দীর্ঘ ৭৪ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কুন্ডেশ্বরী পূজা আগামী ২৩ নভেম্বর ২০২০ তারিখ সোমবার চট্টগ্রামের রাউজান পৌরসভার অন্তর্গত কুন্ডেশ্বরী ভবনে অনুষ্ঠিত হবে। এ বছর মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারী বিধি নিষেধের জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর ভাবে পূজা অনুষ্ঠিত হবে। এর জন্য ভক্ত সমাবেশ, মেলাসহ সকল বাহ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঐদিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি পর্বে যথাবিহীত শাস্ত্রাচারে পূজার আয়োজন করা হয়েছে। সকলের নিরাপত্তার জন্য সরকারী বিধি নিষেধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য কুন্ডেশ্বরী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মনোরঞ্জন চক্রক্ষর্তী, সম্পাদক শ্রী রনজিত বিশ্বাস ও শ্রী কুন্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী প্রফুল্ল রঞ্জন সিংহ দেশবাসীকে অনুরোধ জ্ঞাপন করেছেন।

নভেম্বর ১৭, ২০২০
শিল্পা শেঠির জ্যোতিতে বিমোহিত ঢাকার মঞ্চ - image

শিল্পা শেঠির জ্যোতিতে বিমোহিত ঢাকার মঞ্চ

30 জুলাই 2022, 6:00 PM

বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রার জ্যোতিতে বিমোহিত ঢাকার মঞ্চ। তাকে মঞ্চে পেয়ে উপস্থিত হাজারো দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠে মঞ্চ। শনিবার রাজধানীর বনানীতে বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দি সিনেমার এই নায়িকা। বিজয়ীদের হাতে পুরস্কারের ক্রেস তুলে দিতেই তার এবারের ঢাকা সফর। শুরুতেই দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে শিল্পা বলেন, সবার পুরস্কার পেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় অংশগ্রহণ করাটা পুরস্কারের চেয়ে কম কিছু নয়। শিল্পা আরও বলেন, ‘ঢাকায় এটি আমার দ্বিতীয়বারের মতো আশা। ৫ বছরের আগে আর একটি ইভেন্টে আসা হয়েছিল। আপনারা আমাকে বেশিদিন ভুলে থাকতে দেন না। যদি ডাকা হয় তাহলে আমি আবার আসবো। ’ এরপর একে একে প্রায় ২৫ জন সফল ব্যবসায়ির হাতে ক্রেস ও সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠানে শিল্পার পাশাপাশি নৃত্য পরিবেশন করেন আশনা হাবিব ভাবনা ও পূজা চেরি। গান পরিবেশন করেন তাহসান খান। বেশকিছু ফ্যাশন শো পরিবেশন করা হয়। এছাড়াও দেশের শোবিজের অনেক তারকা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

জুলাই ৩০, ২০২২
‘পরাণ’-এর পর এবার আসছে ‘দামাল’ - image

‘পরাণ’-এর পর এবার আসছে ‘দামাল’

10 আগস্ট 2022, 6:00 PM

দেশের প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত তরুণ নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’। নতুন খবর হলো এই পরিচালকের ‘দামাল’ নামের আরও একটি ছবি সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। জানা গেছে, মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি ‘দামাল’ সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। প্রদর্শন শেষে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সেন্সর সচিব মমিনুল হক। তিনি জানান, সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। প্রদর্শন শেষে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট দেওয়া হয়েছে সিনেমাটিকে। যা আগামী দু’একদিনের মধ্যে আনকাট সার্টিফিকেট প্রদান করা হবে। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা ও বৃষ্টিসহ আরও অনেকে। ছবিটি নিয়ে নির্মাতা রায়হান রাফি গণমাধ্যমকে বলেন, ‘দামাল’ যে গল্প নিয়ে নির্মিত পৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই। ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে ‘দামাল’ ছবিতে। এটি ব্যয়বহুল ছবি। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। ভিএফএক্সে প্রচুর সময় দিতে হয়েছে। সবমিলিয়ে দুর্দান্ত কিছু নিয়ে আসছে দামাল।

আগস্ট ১০, ২০২২
২০২৩ সালে মোট সরকারি ছুটি ২২দিন, প্রজ্ঞাপন জারি - image

২০২৩ সালে মোট সরকারি ছুটি ২২দিন, প্রজ্ঞাপন জারি

01 নভেম্বর 2022, 6:00 PM

২০২৩ সালের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২ নভেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়। ছুটির তালিকা অনুযায়ী, ২০২৩ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র ও শনিবার। গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “আগামী ২০২৩ সালে নির্বাহী ও সাধারণ মিলিয়ে সরকারি ছুটি ২২ দিন থাকবে। এর মধ্যে আট দিন পড়েছে শুক্র ও শনিবার।” সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি হবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে অফিস টাইম হলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়; যা এখনো চলছে। সাধারণ ছুটির মধ্যে রয়েছে- ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২২ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে দিবস, ৪ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৯ জুন ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)। অন্যদিকে, আগামী বছরের ৮ মার্চ শব-ই-বরাত, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবেকদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন (২১ ও ২৩ এপ্রিল) এবং ঈদুল আজহার আগে ও পরের ২ দিন ২৮ ও ৩০ জুন এবং ২৯ জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

নভেম্বর ০১, ২০২২
সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূজা - image

সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূজা

14 এপ্রিল 2023, 6:00 PM

বলিউডে অনেক নায়িকাকে ঘিরে প্রেমের খবর বেরিয়েছে ভাইজানখ্যাত সালমান খানের জীবনে। কিন্তু ৫৬ পেরিয়ে আজও সালমান বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’। শিগগির বিয়েরপিঁড়িতে বসবেন এমন কোনো লক্ষণও নেই। এরই মধ্যে জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে নাম জড়িয়ে গেছে সালমান খানের।বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ বিষয়ে এতদিন কথা বলেননি তাদের কেউ-ই। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন পূজা হেগড়ে। পূজা বলেন, ‘এ বিষয়ে আমি কী বলব? আমি কেবল আমারই সম্পর্কে পড়তে থাকি। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি। সত্যিকার অর্থে আমি এখন আমার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছি। এসব গুঞ্জন নিয়ে আমি আর বক্তব্য দিতে পারি না।’ ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় রাম চরণকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। তা ছাড়া সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জগপতি বাবু প্রমুখ। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এপ্রিল ১৪, ২০২৩
প্রথম সপ্তাহে 'কিসি কা ভাই, কিসি কা জান' আয় করলো দেড়শো কোটি - image

প্রথম সপ্তাহে 'কিসি কা ভাই, কিসি কা জান' আয় করলো দেড়শো কোটি

28 এপ্রিল 2023, 6:00 PM

সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কা জান’ ছবিটি দেশের সীমানা ছাড়িয়ে রাজ করতে শুরু করেছে বিশ্বব্যাপী। ফারহাদ সামজি পরিচালিত এই ছবির হাত ধরে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। ভাইজানের এই ছবি মুক্তির প্রথম দিন, শুক্রবার ১৫.৮১ কোটি টাকার ব্যবসা করে। এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি জানিয়েছে, প্রথম সপ্তাহেই ১৫০ কোটি আয় করলো 'কিসি কা ভাই, কিসি কা জান'।২০২৩ সালের ঈদের আবহে মুক্তি পেয়েছিলো সালমান খানের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'। শোনা যাচ্ছে প্রথম দিনের পর থেকেই ঈদের আবহে ঊর্ধ্বমুখী ছবির ব্যবসা। রোববারও বেশ ভালো ব্যবসা করেছিলো এই ছবি। ছবি মুক্তির তৃতীয় দিনে দুর্দান্ত ব্যবসা করেছিলো সালমান খানের 'কিসি কা ভাই কিসি কা জান'। শুধু রোববারই এই ছবি ২৬.৬১ কোটি টাকার ব্যবসা করে। যার ফলে ছবির প্রথম সপ্তাহেই মোট আয় ১৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে ‘কিসি কা ভাই, কিসি কা জান’ ছবির মোট আয় ছিলো ১২.৮০ কোটি টাকা। পরিচালক ফারহাদ সামজি সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট উইকেন্ড কালেকশন পোস্ট করেন। তিনি লেখেন, ‘কিসি কা ভাই, কিসি কা জান' প্রথম সপ্তাহান্তে দুর্দান্ত আয় করেছে। সালমান খানের তারকা খ্যাতির সঙ্গে ঈদের মৌসুম শনিবার ও রোববার হাউজফুল করতে পেরেছে। শুক্রবার ১৫.৮১ কোটি টাকা, শনিবার ২৫.৭৫ কোটি টাকা ও রোববার ২৬.৬১ কোটি টাকা। মোট আয় ৬৮.১৭ কোটি টাকা। পাওয়ার-প্যাকড অ্যাকশনের সাথে দর্শকদের নিখুঁত পারিবারিক বিনোদনের একটা মিশেল দিতে পেরেছে সালমান খান ও পূজা হেগরে অভিনীত এই ছবিটি। সালমানের এই ছবিটি ক্রমাগত বক্স অফিসের রেকর্ড ভাঙতে শুরু করেছে।

এপ্রিল ২৮, ২০২৩
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ - image

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

03 মে 2023, 6:00 PM

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান এ ধর্মীয় উৎসব আজ সাড়ম্বরে উদযাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধবিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়াও বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘অহিংস পরম ধর্ম’—বুদ্ধের এই অমিয় বাণী আজও সমাজে শান্তির জন্য সমভাবে প্রযোজ্য। আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ, যুদ্ধ-বিগ্রহ, ধর্ম-বর্ণ-জাতিগত হানাহানি রোধসহ সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি।’ প্রধানমন্ত্রী বাণীতে বলেন, ‘হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বৌদ্ধ ধর্মাবলম্বীরাও যুগ যুগ ধরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সমানভাবে অংশগ্রহণ করে আসছেন।’ গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্মমতে, আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অন্য নাম দেওয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’। ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ—স্মৃতিবিজড়িত এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা। উৎসব উপলক্ষে বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহার সাজানো হয়েছে। বুধবার উৎসবের সার্বিক প্রস্তুতি দেখা গেছে। এ ছাড়া রাজধানীর মেরুল বাড্ডা বৌদ্ধবিহারেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

মে ০৩, ২০২৩
‘অর্ধাঙ্গিনী’ হয়ে আসছেন জয়া - image

‘অর্ধাঙ্গিনী’ হয়ে আসছেন জয়া

06 মে 2023, 6:00 PM

‘বিজয়া’, ‘বিসর্জন’-এর পর এবার ‘অর্ধাঙ্গিনী’ হয়ে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল কৌশিক গাঙ্গুলির সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। অবশেষে সে খবরই সামনে এল। অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে জয়া জানালেন, চলতি বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সঙ্গে ক্যাপশনে লিখলেন ‘সত্যি কি অর্ধেক হয়?’দুই নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অর্ধাঙ্গিনী’, যেখানে জয়ার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। সিনেমাটিতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিশকে এখানে একদম নতুন ভাবে দেখা যাবে। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়বে দুই নারীর জীবন, তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প। এখানে চূর্ণী বা জয়ার বিপরীতে কৌশিককে দেখা যাবে কিনা সেই নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে। ২০১৯ এ দুর্গাপূজার পর ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু হয় মাঝে পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। অবশেষে জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সিনেমার মুক্তির তারিখ। এখন দেখার পালা কৌশিক-জয়ার হিট জুটি আবার ‘অর্ধাঙ্গিনী’তে সেই ম্যাজিক দেখাতে পারে কিনা!

মে ০৬, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo