logo
youtube logotwitter logofacebook logo

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানের প্রতি আহবান - image

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানের প্রতি আহবান

07 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের বিচারের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। খুব শিগগির কূটনৈতিকভাবে এ বিষয়ে পাকিস্তানকে সতর্ক করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন সর্বোচ্চ আদালতে খারিজ হলে, এতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘ডন’ এ খবর প্রকাশ করে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানের এমন আচরণ যুদ্ধাপরাধকে উৎসাহিত করবে। এছাড়া, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় সিমলা চুক্তির মাধ্যমে যে ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীকে ফেরত দেওয়া হয়েছিল, তাঁদের বিচারের দায়িত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছিল। কিন্তু নিজামীদের মতো বাংলাদেশী যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে করা যাবে না, ওই চুক্তিতে এমন কিছু ছিল না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেই চুক্তি নিয়েও পাকিস্তান অপব্যাখ্যা করছে। এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় নিয়ে পাকিস্তানের এমন আচরণ দু:খজনক।

মে ০৭, ২০১৬
অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। - image

অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

30 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো অনুষ্ঠিত দু’দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দু’প। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় দুই দেশের মধ্যে অংশীদারিত্ব কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ¦ালানি ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কেইথ ক্র্যাচ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ৩০, ২০২০
‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ দেবেন প্রধানমন্ত্রী - image

‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ দেবেন প্রধানমন্ত্রী

06 জুলাই 2022, বিকাল 6:00

এক বাংলাদেশি ও ঢাকায় কর্মরত আরেক বিদেশি কূটনীতিকদের ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’-এ ভূষিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ড. ইতো নওকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর এ পুরস্কার প্রবর্তন করা হয়। আজ প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মানজনক এই পদক তুলে দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবমির্মিত ৮ তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে কূটনীতিকদের এ পুরস্কার দেবেন সরকার প্রধান। একই সঙ্গে প্রধানমন্ত্রী ‘বিশ্বব্যাপী বঙ্গবন্ধু কর্নার’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন ও বিদেশের সব বাংলাদেশ মিশনের জন্য অভিন্ন ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। জানা গেছে, রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে কয়েক হাজার বাংলাদেশি ইউক্রেন ছেড়ে পোল্যান্ড ও অন্যান্য ইউরোপীয় দেশে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে সুলতানা লায়লা হোসেন অসাধারণ অবদান রাখেন। অন্যদিকে ইতো নাওকি ঢাকা-টোকিও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ দুই রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।

জুলাই ০৬, ২০২২
বাংলাদেশের প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রীর কৃতজ্ঞতা - image

বাংলাদেশের প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রীর কৃতজ্ঞতা

06 আগস্ট 2022, বিকাল 6:00

‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই । সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনায় তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন। রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি জানান, দুই পররাষ্ট্রমন্ত্রী ঘণ্টাখানেক বৈঠক করেন। এরপর তারা চারটি চুক্তি ও সমঝোতা সই করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীন পৃথিবীর সব রাষ্ট্রের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে যৌথ সহযোগিতা চায়। এ উদ্যোগে তারা বাংলাদেশকে পাশে চায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় উল্লেখ করেছেন, কিছু রাষ্ট্র আছে, যারা ভুল বোঝে বা চীনকে ভুলভাবে ব্যাখ্যা করে। ওই বিষয়ে কিছুটা কথা হয়েছে। ওয়াং ই এমন এক সময়ে ঢাকায় এলেন, যখন তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চীনের প্রেসিডেন্ট সম্প্রতি গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) এবং গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভের (জিএসআই) মতো উদ্যোগের ঘোষণা দিয়েছেন। চীন এসব উদ্যোগে বাংলাদেশকে পাশে চায়। এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কি না, তা জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘এটা একটি রুদ্ধদ্বার বৈঠক। নিয়ম অনুযায়ী তারা যেটা বলেছেন, তা জনসমক্ষে কতটা আনা হবে, সেটা তাদের বিষয়। অবশ্যই এ ব্যাপারে (তাইওয়ান, জিডিআই ও জিএসআই) বিস্তারিত আলোচনা হয়েছে। তারা এসব বলেছেন। এটা আলোচনার বিষয় নয়। আমাদের অগ্রাধিকারে আরও অন্যান্য বিষয় আছে। তবে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। এক চীন নীতি নিয়ে বাংলাদেশের অবস্থানের জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন। আমরা আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি বলে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি তাদের বিষয়। আমরা তো জানি যে তাইওয়ান ইস্যুতে তারা আন্তর্জাতিক রীতিনীতি মানার বিষয়টিতে জোর দেয়। তারা আমাদের কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। চুক্তি গুলো হচ্ছে পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না মৈত্রী সেতুর হস্তান্তর সনদ, দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন, ২০২২-২৭ মেয়াদে সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক। দুই দিনের সফরে ওয়াং ই গতকাল শনিবার বিকেলে ঢাকায় আসেন। সফরের দ্বিতীয় দিনে আজ সকালে রাজধানীর একটি হোটেলে দুই পররাষ্ট্রমন্ত্রী তাঁদের প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে প্রাতরাশ বৈঠকে অংশ নেন।

আগস্ট ০৬, ২০২২
চীনে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ - image

চীনে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ

06 আগস্ট 2022, বিকাল 6:00

বাংলাদেশকে আরও ১ শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এতে চীনের বাজারে ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধা পাবে বাংলাদেশ। রোববার (৭ আগস্ট) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান। তিনি বলেন, চীনের বাজারে বাংলাদেশি পণ্য আরও ১ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এতে বাংলাদেশ তার রফতানি পণ্যের মোট ৯৯ শতাংশই শুল্ক ছাড়া চীনে রফতানি করতে পারবে। এই সুবিধা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে চীনের সঙ্গে ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এবং সাংস্কৃতিক বিনিময় চুক্তি। চতুর্থ চুক্তিটির বিষয়ে বিস্তারিত লিখিতভাবে জানানো হবে।

আগস্ট ০৬, ২০২২
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশংসা আইএমএফ প্রধানের - image

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশংসা আইএমএফ প্রধানের

29 এপ্রিল 2023, বিকাল 6:00

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ওয়াশিংটনের রিজ-কার্লটন হোটেলে আইএমএফের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এদিকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর করছেন। স্থানীয় সময় সোমবার (১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, আইএমএফ প্রধানের সঙ্গে আলাপে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ‘ব্রিদিং স্পেস’ হিসেবে বাংলাদেশ ঋণ নিয়েছে। এসময় আইএমএফ এমডি প্রধানমন্ত্রীর নেতৃত্বের অভূতপূর্ব প্রশংসা করেছেন। একইসঙ্গে করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ধাক্কার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার প্রশংসা করেছেন। ক্রিস্টিলিনা জর্জিয়েভা বলেন, ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, ভালো কানেকটিভিটি এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার কারণে বাংলারদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর আগে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ২৮ এপ্রিল বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসির ডালাস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমেদ কায়কাউস। ওয়াশিংটন ডিসিতে সাত দিনের সফর শেষ করে তিনি যুক্তরাজ্য ও কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস এবং তার পত্নী ক্যামিলার রাজ্যাভিষেকের জন্য ৪ মে লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী জাপানে যান। জাপানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সম্বর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর জাপান সফরকালে ঢাকা ও টোকির মধ্যে কৃষি, মেট্রো রেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধা সম্পদ, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতাসহ আটটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। গত ২৬ এপ্রিল শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিনে তিনি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকও করেন। প্রধানমন্ত্রী গত ২৭ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য চারজন জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার’ প্রদানের পাশাপাশি বিনিয়োগ শীর্ষ সম্মেলন এবং সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন। টোকিও সফরকালে প্রধানমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির সঙ্গে বৈঠক এবং জাইকা, জেট্রো, জেইবিআইসি, জেবিপিএফএল ও জেবিসিসিইসি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকসহ একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। শেখ হাসিনা জাপানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে এবং একজন জাপানি স্থপতি তাদাও আন্দোর সঙ্গেও বৈঠক করেন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আগামী ৯ মে লন্ডন থেকে ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জেলে থাকা অবস্থায় বাংলাদেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই পরিকল্পনাগুলো করেছেন। ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন। দেশের এই উন্নয়ন রাতারাতি হয়নি, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল।

এপ্রিল ২৯, ২০২৩
‘অবাধ ও সুষ্ঠুভাবে আগামী নির্বাচন করতে চায় সরকার’ - image

‘অবাধ ও সুষ্ঠুভাবে আগামী নির্বাচন করতে চায় সরকার’

06 মে 2023, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারও বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন যুক্তরাজ্যের মতো অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় এবং এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছে।’ প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানস্থল ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক সভা কক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং তার পত্নী সুজানা স্পার্কস-এর অনুষ্ঠিত বৈঠকে তিনি এই মন্তব্য করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানাসহ অন্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। আমার দল সবসময় দেশে গণতন্ত্র বজায় রেখেছে। আমরা দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছি।’ বৈঠক শেষে শনিবার হোটেলে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে কথা বলেন। জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সবার অংশগ্রহণ প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন করতে আমি সবার সহযোগিতা চাই।’ প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সবকিছু করেছে, কেউ যাতে নির্বাচনে কারচুপি করতে না পারে সেজন্য ছবিসহ ভোটার তালিকা এবং স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করা হয়েছে। উল্টো বিএনপি ভোট কারচুপির জন্য ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার যুক্ত করে ভোটার তালিকা তৈরি করেছিল। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির পাশাপাশি নির্বাচন কমিশনকে যথেষ্ট স্বাধীন ও শক্তিশালী করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তারা ওয়েস্টমিনস্টারের আদলে গণতন্ত্রে বিশ্বাসী, যার অনুসরণে বাংলাদেশ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চালু করেছে। মোমেন বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও জলবায়ুু, ব্যবসা-বাণিজ্যের মতো বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় এসেছে। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ব্রিটেন বাংলাদেশের পাশে থাকবে। মোমেন বলেন, ব্রিটিশ সরকার রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদে একটি বিল তুলেছে এবং রেজুলেশন পাস করতে কার্যকর ভূমিকা রেখেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে এলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর পর থেকে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে। জেমস ক্লিভারলি বলেন, ‘বছরের পর বছর ধরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর হয়েছে এবং দিন যতই এগিয়ে আসছে এ সম্পর্ক ততই জোরদার হচ্ছে।’ তিনি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের ভূয়সী প্রশংসা করেন এবং স্মরণ করেন যে রানী সর্বদা তার এবং তার ছোট বোন শেখ রেহানার খোঁজ খবর নিতেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, কমনওয়েলথ লিডারস ইভেন্টের সময় শেখ হাসিনা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী রাজাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং রাজা ইতিবাচক সাড়া দেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম প্রমুখ অন্যান্যের মধ্যে ব্রিফিং-এ উপস্থিত ছিলেন।

মে ০৬, ২০২৩
সুদান থেকে ফিরছেন আরও ৫৫৫ বাংলাদেশি - image

সুদান থেকে ফিরছেন আরও ৫৫৫ বাংলাদেশি

09 মে 2023, বিকাল 6:00

সংঘাতে জর্জরিত সুদান পোর্ট সুদানে অবস্থানরত ৫৫৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার (১০ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। শাহরিয়ার আলম বলেন, ৫৫৫ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজ খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। এরমধ্যে বুধবার তিনটি এবং বৃহস্পতিবার একটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রথমে বাংলাদেশির পোর্ট সুদান থেকে জেদ্দায় আনা হবে। এরপর সেখান থেকে বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা ঢাকায় ফিরবেন। এর আগে, গত সোমবার সুদান থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন।

মে ০৯, ২০২৩
‘অন্যান্য দেশের চেয়ে কূটনীতিকদের ভালো নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ’ - image

‘অন্যান্য দেশের চেয়ে কূটনীতিকদের ভালো নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ’

17 মে 2023, বিকাল 6:00

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বিদেশী কূটনীতিকদের ভালো ও কার্যকর নিরাপত্তা দেয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশী রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত কূটনীতিকদের ব্রিফ করেন শাহরিয়ার আলম। ব্রিফিংয়ে কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিলের প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চান সাংবাদিকরা। জবাবে শাহরিয়ার আলম বলেন, এটা নিয়ে যথেষ্ট প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। আমাদের হাতে প্রচুর কাজ আছে। আমরা এ বিষয়ে কোনো প্রশ্ন বা এনগেজমেন্টে যেতে চাচ্ছি না। ইটস নট এ ইস্যু। এটা আমাদের নিয়মিত কার্যপরিধির একটা অংশ এবং সবাইকে ব্যাখ্যা দেয়া হয়েছে। কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিল নিয়ে আর কথা বলতে চান না বলে সাফ জানিয়ে দেন তিনি। বলেন, আমরা খুবই অবগত এবং এটাই আমাদের লাস্ট ওয়ার্ড। কূটনীতিকদের নিরাপত্তা পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে, দক্ষতার সাথে আমাদের নিরাপত্তা বাহিনী, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে। প্রতিমন্ত্রী বলেন, কিন্তু এ রিলেটেড ভুল তথ্যের ভিত্তিতে যে প্রশ্নের উদ্ভব হয়েছে, সে ব্যাপারে আমরা যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি। আমরা এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। উল্লেখ্য, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। আজকের বৈঠকে সেই নির্বাচন ঘিরে বিদেশী রাষ্ট্রদূতদের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আইএমও কাউন্সিলের ৪০ সদস্যের মধ্যে ২৫ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

মে ১৭, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ  হাসিনা দোহায়  পৌঁছেছেন - image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় পৌঁছেছেন

22 মে 2023, বিকাল 6:00

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩২ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। খবর বাংলানিউজের। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাতার সরকারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রী ঢাকার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশে রওনা হন। দুই দিনের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব, সেনা, বিমান ও ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, মহাপুলিশ পরিদর্শক এবং কূটনৈতিক কোরের ডিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বিশেষ প্রতিনিধি  জানান,  সফরকালে প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ‘তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম : নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প’ শীর্ষক ফোরামে যোগ দেবেন। কিউইএফ হলো মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় কণ্ঠস্বর যা বিশ্বব্যাপী ব্যবসা এবং বিনিয়োগের জন্য নিবেদিত।

মে ২২, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo