logo
youtube logotwitter logofacebook logo

ডিসেম্বর

শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহার গান নিয়ে বৈঠকী গানের অনুষ্ঠান ‘চিরকাল চিরদিন’ - image

শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহার গান নিয়ে বৈঠকী গানের অনুষ্ঠান ‘চিরকাল চিরদিন’

19 নভেম্বর 2015, 6:00 PM

প্রচার-২০ নভেম্বর, রাত ১১টা অনুষ্ঠানের শিল্পী- আগুন, রোমানা ইসলাম, সানজিতা তিতলী, রেজওয়ান এবং মৃদুলা সমাদ্দার। উপস্থাপনা- সুবীর নন্দী, পরিচালনা- মুকাদ্দেম বাবু। তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো, আমার মন বলে তুমি আসবে, তুমি কি দেখেছ কভু, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এরকম অসম্ভব জনপ্রিয় গানের সুরকার সত্য সাহা। ১৯৩৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহনকরা এ সঙ্গীত বিশারদ একাধারে ছিলেন শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক।  ১৯৫৫ সালে ‘সুতরাং’ ছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে তিনি যাত্রা শুরু করেন। মহান এই সঙ্গীতজ্ঞের জনপ্রিয় গান নিয়ে এটিএন বাংলায় আজ (২০ নভেম্বর) রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে বৈঠকী গানের অনুষ্ঠান ‘চিরকাল চিরদিন’। সুবীর নন্দীর উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবুর পরিচালনায় অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেছেন আগুন, রোমানা ইসলাম, সানজিতা তিতলী, রেজওয়ান এবং মৃদুলা সমাদ্দার। সুবীর নন্দী উপস্থাপনার পাশাপাশি নিজেও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। অনুষ্ঠানের গানগুলো হলো, তোমরাই পরশে, এমন মজা হয়না, যার ছায়া পড়েছে, তুমিকি দেখেছ কভু, এ সংসারে কেউনয় আপনজনা, অথৈ জলে ডুবে যদি মানিক পাওয়া যায়, কে যেন আমায়, তুমি কখন এসে দাড়িয়ে আছ, আমি যে আঁধারে বন্দিনী, নীল আকাশের নিচে আমি, আকাশের হাতে আছে একরাশ নীল, এই পৃথিবীর উপরে কত ফুল ফোটে আর ঝরে এবং আমাদের দেশটা স্বপ্নপুরী।

নভেম্বর ১৯, ২০১৫
সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকর - image

সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকর

21 নভেম্বর 2015, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাত ১২টা ৫৫ মিনিটে যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। রায় কার্যকরের আগে নিয়ম অনুযায়ী সাকা ও মুজাহিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। মৌলভী এসে ইসলামী রীতি অনুযায়ী আসামিদের তওবা পড়ান। এরপর ফাঁসির মঞ্চে নেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জামায়াতের এই সেক্রেটারি জেনারেলকে। এরআগে, শনিবার রাত সোয়া ১২টার দিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের স্বজনরা দেখা করে কারাগার থেকে বেরিয়ে আসেন। তার আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করে আসেন তার স্বজনরা। মুজাহিদের স্বজনরা বেরিয়ে আসার পর চারটি অ্যাম্বুলেন্স ঢুকে কারাগারের ভেতরে। দিনভর নানা আলোচনা চললেও রাত সাড়ে ৮টায় দেখা করতে স্বজনদের কারা কর্তৃপক্ষের আহ্বান এবং কারাগারের বাইরে নিরাপত্তা জোরদার জোর ইঙ্গিত দিচ্ছিল যে, রাতেই ফাঁসি কার্যকর হচ্ছে। শনিবার রাত ৯টার দিকে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেওয়ায় রাতেই ফাসি কার্যকর করার বিষয়টি চলে আসে। রাত ১২টার মধ্যই কারাগারে শেষ দেখা করেছেন সাকা ও মুজাহিদের স্বজনরা। সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। অপরদিকে মুজাহিদের লাশ ফরিদপুরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। রায় কার্যকর  করতে পূর্বেই কারাগারে ছয়জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছিল। এরা হলেন, শাহজাহান, রাজু, আবুল, মাসুদ, ইকবাল ও মুক্তার। এছাড়া ফাসি কার্যকরের সময় কারাগারে ছিলেন দুই ম্যাজিস্ট্রেট, আইজি প্রিজন,  জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জন। শনিবার বিকেলে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর প্রাণভিক্ষার আবেদনের নথি বঙ্গভবনে পৌঁছায়। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ ভিক্ষার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ। আবেদনপত্রটি রাষ্ট্রপতির দফতরে পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে, বিকেলে সালাউদ্দীন কাদের চৌধুরীর পক্ষে রায় পুনর্বিবেচনার জন্য তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর আবেদন গ্রহণ না করে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণের করার পরামর্শ দেয় বঙ্গভবন কর্তৃপক্ষ। বিকেলে সাকার ছেলে হুম্মাম কাদের চৌধুরী ইংরেজিতে লেখা দুই পৃষ্ঠার একটি আবেদনপত্র নিয়ে বঙ্গভবনে যান। আবেদনে সালাউদ্দিন কাদেরের বিচার প্রক্রিয়াকে মিসট্রায়াল হিসেবে বিবেচনা করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়। পরে সালাউদ্দীন কাদেরের ছেলে সাংবাদিকদের জানান, তার বাবার প্রাণভিক্ষার আবেদন সম্পর্কে নিশ্চিত নন তারা। এসময় নিজের বাবাকে নির্দোষ বলেও দাবি করেন তিনি। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ ভিক্ষার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ। আবেদনপত্রটি রাষ্ট্রপতির দফতরে পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে। এরপর ২০১৫ সালের ১১ এপ্রিল ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতের অপর সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানকে।

নভেম্বর ২১, ২০১৫
নাইকো মামলায় খালেদার জামিন - image

নাইকো মামলায় খালেদার জামিন

29 নভেম্বর 2015, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২৮ ডিসেম্বর দিন রেখেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের ওই মামলা ঢাকার বিশেষ জজ আমিনুল ইসলামের আদালতে এ আদেশ দেন। মামলার বৈধতা নিয়ে খালেদার আবেদন গত ১৮ জুন খারিজ করে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়ে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। ২০০৮ সালে খালেদার আবেদনে হাইকোর্ট মামলা স্থগিত করলেও, ৭ বছর পর রুল নিষ্পত্তির মাধ্যমে মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুদক।

নভেম্বর ২৯, ২০১৫
ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’ - image

ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’

02 ডিসেম্বর 2015, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (০৩ ডিসেম্বর) রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’। মাতিয়া বানু শুকু’র রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন যুবরাজ খান ও মাতিয়া বানু শুকু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ। মধ্যবিত্ত ঘরের মেয়ে প্রজ্ঞা, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের সায়েন্স টিচার। ঢাকায় দাদীর পুরোনো বাড়ীতে সে তার দাদীর সাথে থাকে। প্রজ্ঞার মা বাবা কেউ নেই। সে ভালোবাসে পলাশকে, তারা বিয়ে করবে সব কথাবার্তা পাকা। বিয়ে নিয়ে প্রজ্ঞার পাগলামি তার কলিগ বন্ধুদের অস্থির করে তোলে। শেষ মুহুর্তে পলাশ জানায় সে প্রজ্ঞাকে বিয়ে করতে পারবে না। প্রজ্ঞা ভেঙে পড়ে এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। আন্ডার-কন্সট্রাকশন বাড়ীর ছাদের শেষ প্রান্তে সে দাড়িয়ে আছে আকাশের দিকে মুখ তুলে শেষ নিঃশ্বাস নিচ্ছে এমন সময় সেখানে এক পাগল আসে। পাগলটা প্রজ্ঞাকে একটা পেন্সিল দেয়। প্রজ্ঞার আতœহত্যা করা হয় না। ঘরে ফিরে সে মনের সব অভিমান তার ডায়েরী ‘প্রজ্ঞা পারমিতা’তে লিখে রাখে, অন্যদের অভিসম্পাৎ করে। প্রজ্ঞা আবার স্কুলে যায় ক্লাস নেয় কিন্তু সে আর আগের মত উচ্ছল নেই। প্রজ্ঞা জানতে পারে তার কলিগ রোজানার বোনকেই পলাশ বিয়ে করেছে। প্রজ্ঞা আবার ডায়েরী লেখে সেই পেন্সিল দিয়ে। দুদিন পরে যে খবর শুনে সে ধাক্কা খায় তা হল সে ডায়েরিতে যাকে নিয়ে যা লিখেছিলো তাদের জীবনে তাই ঘটেছে। এবারে প্রজ্ঞা তার কলিগদের নিয়ে পরিক্ষামুলক ভাবে ডায়েরীতে লিখতে থাকে। এবং অবাক ভাবে তাই ঘটে যেতে থাকে তাদের জীবনে। ডায়েরী লিখতে লিখতে প্রজ্ঞার পেন্সিল ছোট হয়ে আসে। দাদী বলে অন্যদের নিয়ে যা তা সব করলি নিজের জন্য এক পাতাও তো লিখলি না। প্রজ্ঞা নিজের জন্য লিখতে বসে। পেন্সিলের শেষ আংশ দিয়ে সে বড় জোর পাঁচ ছয় লাইন লিখতে পারবে। তার তো চাইবার আছে আনেক কিছু। প্রজ্ঞা বুঝে পায় না এবারে সে কি লিখবে ? কিছু না পেয়ে প্রজ্ঞা আবারো সেই একই জায়গায় যায়, পাগলটার খোঁজে। পাগলটার দেখা পাওয়া যায়....।

ডিসেম্বর ০২, ২০১৫
বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’ - image

বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’

03 ডিসেম্বর 2015, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: গতকাল ছিল আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’। মায়েশা’র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কাজলী আহমেদ। বাংলাদেশের আনাচে কানাচে চড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রতিভাবান প্রতিবন্ধী। এমনি কয়েকজনকে নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন কুষ্টিয়ার সুজন রহমান, বগুড়ার ডালাস, গোড়াদহের আব্দুর রহমান, নওগার যুবায়ের এবং ঢাকার শাম্মী ও সোহানা। সবকটি গানের কথা লিখেছেন কাজলী আহমেদ। ঢাকা ও এর আশেপাশের লোকেশনে চিত্রায়িত এ অনুষ্ঠানে প্রতিবন্ধী শিল্পীরা গান গাওয়ার পাশাপাশি উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন। সঙ্গীতানুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’ প্রচার হবে আজ (৪ ডিসেম্বর) সকাল ১১.১০ মিনিটে এটিএন বাংলায়।

ডিসেম্বর ০৩, ২০১৫
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/শনিবার/০৫ ডিসেম্বর’ ১৫ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/শনিবার/০৫ ডিসেম্বর’ ১৫

03 ডিসেম্বর 2015, 6:00 PM

০৯টা ৪৫মিঃ    তথ্যচিত্র ‘অগ্নিঝরা ৭১’ পরিচালনা- আমজাদ কবীর চৌধুরী। ১০টা        এটিএন বাংলা সংবাদ ১০টা ৩০মিঃ    শিশুদের অধিকার, বিনোদন ও ভালোলাগা নিয়ে অনুষ্ঠান ‘আমরা করবো জয়’। ১১টা        এটিএন বাংলা সংবাদ ১১টা ১০মিঃ     রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বেস্ট টমেটো ক্যাচাপ এটিএন রান্নাঘর’, (পর্ব-০৪) পরিচালনা- লবী রহমান ১১টা ৪৫মিঃ     পুরোনো দিনের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো’, (১০০ পর্ব) উপস্থাপনা- শান্তা জাহান, পরিচালনা- আতিয়ার রহমান আতিয়ার। ১২টা         এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ১২টা ৩০মিঃ    সমসাময়িক বিষয় নিয়ে সরাসরি সম্প্রচারিত টক শো ‘প্রসঙ্গ’ উপস্থাপনাঃ মোঃ নূরুল ইসলাম, পরিচালনাঃ তাশিক আহমেদ। ০১টা        এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ। ০১টা ১৫মিঃ    কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘মাটির সুবাস’ পরিচালনাঃ রাসেল মাহমুদ। ০২টা        এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ    বিটিভির ধারণকৃত সংবাদ ০৩টা        এটিএন বাংলা সংবাদ। ০৩টা ১০মিঃ     পাওয়ার ড্রিংক মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জান কোরবান’ পরিচালনাঃ এম বি মানিক। অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস। ০৪টা        এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ। ০৫টা        গ্রাম-গঞ্জের খবর ০৬টা        ইংরেজি সংবাদ ০৭টা        এটিএন বাংলা সংবাদ ০৮টা        ধারাবাহিক ‘সাহেব বাবুর বৈঠকখানা’ (পর্ব-৫৩) রচনাঃ জাহিদুল ইসলাম জাহিদ, পরিঃ জাহিদুল ইসলাম মিন্টু অভিনয়েঃ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন- জাহিদ হাসান, রোমানা, আজিজুল হাকিম, সুমনা সোমা, আতাউর রহমান, জাহিদ হোসেন শোভন,     সিদ্দিকুর রহমান সিদ্দিক, তোফা হাসান, হাসান ফেরদৌস জুয়েল, কাজী উজ্জল, লীনা ফেরদৌসী, তারিক স্বপন, সাব্বির আহমেদ, ওয়াসিম, অবিদ রেহান, স্বর্ণা, জলি আহমেদ, মোহনা ইসলাম, রীমু, সৌরভ, মৃদুল হাসান, আনিছুর রহমান, প্রমুখ। ০৮টা ৪৫মিঃ    নাটক ‘গোল্লাছুট’ রচনাঃ তুহিন হোসেন, পরিচালনা- দীন মোহাম্মদ মন্টু। ১০টা        এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ    ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ (১৯২ রচনাঃ নজরুল ইসলাম, পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। ১১টা ৩০মিঃ    ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’ (পর্ব-৩০৮) রচনা ও পরিচালনাঃ মোহন খান। অভিনয়েঃ শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম ও অন্যান্য। ১২টা ৩০মিঃ    টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি পি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]

ডিসেম্বর ০৩, ২০১৫
১০০ পর্বে ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো - image

১০০ পর্বে ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো

04 ডিসেম্বর 2015, 6:00 PM

পুরনো দিনের ছায়াছবি’র অনুষ্ঠান- ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো উপস্থাপনা- শান্তা জাহান পরিচালনা- আতিয়ার রহমান আতিয়ার প্রচার- শনিবার বেলা ১১টা ১০ মিনিট এটিএন বাংলায় প্রতি শনিবার বেলা ১১টা ১০ মিনিটে প্রচার হচ্ছে পুরনো দিনের ছায়াছবি নিয়ে নিয়মিত অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো’। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আতিয়ার রহমান আতিয়ার। আজ (০৫ ডিসেম্বর) প্রচার হবে অনুষ্ঠানটির ১০০তম পর্ব। বিনোদনের একটি অন্যতম মাধ্যম হলো চলচ্চিত্র। কর্মব্যস্ত জীবনে ব্যস্ততার মাঝে একটি চলচ্চিত্র মানুষের জীবনে বিনোদনের চাহিদা পুরন করে। আমাদের চলচ্চিত্রের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো অনুষ্ঠানে তুলে ধরা হয় আমাদের চলচ্চিত্রের সেই সব গৌরবোজ্জ্বল ইতিহাস যা বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে অজানা। পাকিস্তান আমলে উর্দু ভাষায় নির্মিত চলচ্চিত্র থেকে শুরু করে বাংলা ভাষার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ তৈরির ইতিকথার পাশাপাশি অনুষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে উঠে তুলে ধরা হচ্ছে বর্তমান সময়ের চলচ্চিত্রের হাল হকিকত। হাল আমলে ডিজিটাল চলচ্চিত্র দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল চলচ্চিত্র তৈরির তৈরির গল্পও তুলে ধরা হবে অনুষ্ঠানে। থাকছে বর্তমান সময়ের পাশাপাশি এ যাবতকালের আমাদের দেশের ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণের ইতিহাস, অভিনেতা-অভিনেত্রীদের ক্যারিয়ার সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য ও খবরাখবর, কণ্ঠশিল্পী, সুরকারদের পরিচিতসহ দূর্লভ এবং অজানা অনেক তথ্য ও চলচ্চিত্রের জনপ্রিয় গান।

ডিসেম্বর ০৪, ২০১৫
‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’ এর জন্য মনোনয়ন পেলেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান - image

‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’ এর জন্য মনোনয়ন পেলেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান

04 ডিসেম্বর 2015, 6:00 PM

‘মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৫’ এর সেরা গায়িকা ক্যাটাগরিতে মনোনয়ন পেলেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান। ০৩ ডিসেম্বর ২০১৫ দৈনিক প্রথম আলো পত্রিকার (বৃহস্পতিবারের ক্রোড়পত্র) আনন্দ পাতায় ছাপা হয় দ্বিতীয় পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্তদের তালিকা। মে-আগস্ট ২০১৫ প্রান্তিকের সেরা গায়ক, সেরা গায়িকা, সেরা টিভি অভিনেতা, সেরা টিভি অভিনেত্রী, সেরা চলচ্চিত্র অভিনেতা, সেরা চলচ্চিত্র অভিনেতা, সেরা চলচ্চিত্র অভিনেত্রী এবং সেরা নবাগত অভিনয় শিল্পী ক্যাটাগরির তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় সেরা গায়িকা ক্যাটাগরিতে জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান মনোনয়ন পান। এ তালিকায় মনোনয়নপ্রাপ্ত অন্যান্য শিল্পীরা হলেন কনক চাঁপা (পদ্ম পুকুর), ন্যান্সি ( শোনো তুমি) এবং সামিনা চৌধুরী (একটা বন্ধু চাই)। শিল্পী ইভা রহমান যে অ্যালবামের গানের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৫ এর জন্য মনোনয়ন পেয়েছেন, সে অ্যালবামের নাম ‘মনের শহর’। অ্যালবামটি প্রকাশ পায় এ বছরের ঈদ উল ফিতরে। এটি শিল্পী ইভা রহমানের ২৪তম একক অ্যালবাম। অ্যালবামের গানগুলোতে সুর ও সঙ্গীত পরিচালনা করেন ইবরার টিপু। গানের কথা লিখেছেন কবির বকুল, এইচ এম ইসমাইল, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন, শেখ রেজা শানু প্রমুখ গীতিকার। ভুটান ও বাংলাদেশের বিভিন্ন মনোরম লোকেশনে এ অ্যালবামের গানগুলো চিত্রায়ন করা হয়। প্রেম, ভালোবাসা, ভালোলাগা এবং বিরহকে তুলে ধরা হয়েছে এ অ্যালবামের গানের মাধ্যমে। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো মন প্রজাপ্রতি, মিষ্টি যন্ত্রণা, এক পলকে একটু দেখা, স্পর্শে হোক, উৎসবের গান, তুমি পাশাপাশি চললে, মনের মানুষ, তুমি বৃষ্টি হলে, এভাবে ডেকোনা এবং মনের শহর। শিল্পী ইভা রহমান দেশের একজন স্বনামধন্য ও অত্যন্ত জনপ্রিয় সংগীত শিল্পী। কিছুটা বিরতীর পর প্রকাশ পায় তার এই ২৪তম অ্যলবাম। এ অ্যালবামের প্রকাশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। আর অ্যালবাম প্রকাশের পর এর গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়া এ অ্যালবামের গানগুলো নিয়ে ‘ঈদ উল ফিতর-২০১৫’ এর বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন, রাত ১০টা ৪৫মিনিটে এটিএন বাংলায় প্রচার হয় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মনের শহর’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় মডেল ও অভিনেতা অপূর্ব। এ অনুষ্ঠানটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।

ডিসেম্বর ০৪, ২০১৫
ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান ‘আমিন জুয়েলার্স ট্রেন্ড’ - image

ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান ‘আমিন জুয়েলার্স ট্রেন্ড’

05 ডিসেম্বর 2015, 6:00 PM

ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের জন্য এটিএন বাংলায় আজ (৬ ডিসেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটে প্রচার হবে ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান ‘আমিন জুয়েলার্স ট্রেন্ড’। ডিজে সনিকা’র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কুইন রহমান। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে ফ্যাশন ও লাইফ ষ্টাইলকে কেন্দ্র করে। ট্রেন্ড হলো জীবনের ক্যানভাস তাইতো তরুণ-তরুণীদের জন্য হাল ফ্যাশনের প্রয়োজনীয় সবকছিুই থাকে অনুষ্ঠানে। সময়ের সাথে সাথে আমাদের ফ্যাশন ট্রেন্ডেও আসে পরিবর্তন। ট্রেন্ড তেরিতে রং এর পাশাপাশি অন্যতম ভূমিকা  রাখছে হলিউড-বলিউডের ফ্যাশন। আমাদের ফ্যাশন ডিজাইনারা  শুধু  রং  আর ট্রেন্ড  খেয়াল করেন। তবে তা  দেশের  পরিবেশের কথা  মাথায়  রেখে। ট্রেন্ড  ঘুরেফিরে  আবর্তিত  হচ্ছে আমাদের মাঝে। সময়োপযোগী ট্রেন্ডের সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেয়া হয় অনুষ্ঠানের মাধ্যমে। মডেলদের ক্যাটওয়াকের মাধ্যমে চমৎকারভাবে ট্রেন্ডি পোষাক উপস্থাপন করা হয়। লাইফ ষ্টাইল, ফোকাস ইন, ইটিং আউট, ফ্যাশন, বিউটি শিরোনামের সেগমেন্ট দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। নিজেকে ফ্যাশনেবল করে তুলে ধরতে ফিটনেসের সাথে জরুরী হেয়ার ষ্টাইল, সময়োপযোগী পোষাক, ফ্যাশন সচেতনতাসহ খুটিনাটি আরও অনেক বিষয়। হাল ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে কিভাবে নিজেকে ফিট রাখা যায় তার পরামর্শও থাকে অনুষ্ঠানে। নিত্য নতুন হেয়ার স্টাইলের খোঁজ খবর, ফিটনেসের আদ্যোপান্ত, ফ্যাশনের বিভিন্ন অনুসঙ্গ, চলতি ফ্যাশন, খাওয়া দাওয়া, দর্শকদের জন্য সবকিছুই থাকছে অনুষ্ঠানে।

ডিসেম্বর ০৫, ২০১৫
রান্না বিষয়ক অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’ - image

রান্না বিষয়ক অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’

05 ডিসেম্বর 2015, 6:00 PM

প্রচার- ৬ ডিসেম্বর, রবিবার সন্ধ্যা ৫টা ২০মিনিট উপস্থাপনা- মুনমুন হক, অতিথি- অভিনেতা মাজনুন মিজান বাঙ্গালী মাত্রই ভোজন রসিক। এটি বাঙ্গালীয়ানারই একটি অংশ। বাংলাদেশের রসনা বিলাসী মানুষ সব সময়ই বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দ্বারা মুগ্ধ হয়েছে। নতুন প্রজন্মের কম বেশি সবার মাঝেই নিত্য নতুন রান্নার পরিকল্পনা ব্যাপকভাবে সমাদৃত, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। সময়ের সাথে সাথে বাঙ্গালীর খাদ্যাভাস এবং খাদ্য তালিকাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। স্বাস্থ্য সম্মত খাবারের ধারণা থেকেই নির্মাণ করা হয়েছে রান্না বিষয়ক ভিন্ন ধরার অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’, চিনিগুড়া ও মিনিকেট চাল। খাদ্য ও পুষ্টিবিদ মুনমুন হক এর উপস্থাপনা এবং রাসেল মাহমুদ ও নন্দিনী ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ২৯ নভেম্বর, সন্ধ্যা ৫টা ২০মিনিটে এটিএন বাংলার পর্দায়। ভিন্ন ধারার এই অনুষ্ঠানে প্রাধান্য পাবে সব ধরনের আধুনিক রেসিপি। পাশাপাশি স্বাস্থ্য সম্মত খাবারের অভ্যেস তৈরিতেও সহায়তা করবে অনুষ্ঠানটি। ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’, চিনিগুড়া ও মিনিকেট চাল, অনুষ্ঠানে রেগুলার শেফ হিসেবে থাকছেন ফ্লেমবি রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ পলাশ গোমেজ। প্রতিটি অনুষ্ঠানে তিনি রান্না করে দেখাবেন দেশি-বিদেশি মজাদার একটি রেরিপি। এছাড়াও অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনেতা মাজনুন মিজান। দর্শকদের জন্য তিনিও তার পছন্দের একটি মজাদার রেসিপি রান্না করে দেখাবেন।

ডিসেম্বর ০৫, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo