logo
youtube logotwitter logofacebook logo

ডলার

রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা - image

রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা

29 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : কথা রাখলেন ড.মোহাম্মদ ফরাসউদ্দিন  এবং তার  নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। নির্ধারিত ৭৫ দিনের মধ্যেই রিজার্ভ চুরির পূর্নাঙ্গ তদন্ত রিপোর্ট তুলে দিলেন অর্থমন্ত্রীর হাতে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট এখন অর্থমন্ত্রীর হাতে। সোমবার দুপুরে, সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে এই প্রতিবেদন জমা দেয় সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, তদন্ত কমিটির অপর দুই সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং সদস্য সচিব অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস তবে ২৭ পৃষ্ঠার এই রিপোর্টে কি উঠে এসেছে, সে বিষয়ে সামান্যই জানালেন তদন্ত কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এর আগে ২০ এপ্রিল যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিয়েছিলেন তার সাথে অনেক ফারাক এই পূর্ণাঙ্গ রিপোর্টের। তবে রিপোর্টে উঠে এসেছে সুইফট কর্তৃপক্ষের দায়, আর বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ভূমিকা। ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, এ ঘটনার দায় এড়াতে পারে না সুইফট। রিপোর্টে উঠে এসেছে, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদেরও ভূমিকার বিশ্লেষণ। রিপোর্টটি নিয়ে তাৎক্ষনিক মন্তব্য করেননি অর্থমন্ত্রী। আবার রিপোর্টের বিষয়টি গোপনও রাখতে চান না। আর অর্থমন্ত্রী জানালেন, শিগগিরই এটি জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি বলেন ‘এখনো প্রতিবেদনটি পড়েননি। তবে ১৫-২০ দিনের মধ্যে প্রতিবেদনটি প্রকাশ করা হবে’। এর আগে, ফরাসউদ্দিন যখন তার অন্তর্বর্তীকালীন বিষয়বস্তু তুলে ধরছিলেন, তখনও তিনি সুইফট কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত নন বলেও জানিয়েছিলেন। তবে পূর্নাঙ্গ রিপোর্টে ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে কিনা তা পরিষ্কার করেননি তদন্ত কমিটির প্রধান ফরাসউদ্দিন। গত ফেব্রুয়ারিতে, হ্যাকিংয়ের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের ৮০০ কোটি ডলার চুরি করা হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় অর্থমন্ত্রণালয় ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে গেলো মার্চে। আর তাদের রিপোর্ট জমা দেয়ার জন্য ৭৫ দিন সময় দেয়া হয়। আর তদন্ত কমিটি ঠিক ৭৫ তম দিনেই তাদের রিপোর্ট দিল অর্থ মন্ত্রীর কাছে।

মে ২৯, ২০১৬
এবার ফাঁসির অপেক্ষায় মীর কাসেম - image

এবার ফাঁসির অপেক্ষায় মীর কাসেম

05 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার দুপুরে ২৪৪ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। রায়ের কপি আপিল বিভাগ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে পাঠানো হবে আজই। অ্যাটর্ণি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, নিয়ম অনুযায়ী মীর কাসেম আলী রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউয়ের জন্য আপিল বিভাগে আবেদন করতে পারবেন। এরপরও যদি ফাঁসির রায় বহাল থাকে, তবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিচার প্রভাবিত করতে মীর কাসেম আলী আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করা হয়েছিলো। তাদের দেয়া ২৫ মিলিয়ন ডলারের নথিও রাষ্ট্রপক্ষ আদালতে জমা দিয়েছেন। রায়কে প্রভাবিত করার অপচেষ্টা করলেও মীর কাসেম আলী তা পারেননি। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ এর ৩০ নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন মীর কাসেম। আপিল শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত চলতি বছরের ৮ মার্চ ফাঁসির দণ্ড বহাল রাখেন।

জুন ০৫, ২০১৬
ঈদে ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’ - image

ঈদে ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’

01 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে জনপ্রিয় নির্মাতা মোহন পরিচালিত ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’। নাটকটি ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ৭.৪৫ মিনিটে প্রচারিত হবে। মোহন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা, মৌ, সাকী শেরিফ চৌধুরী, রাকেশ, কাজী উজ্জল এবং আজিজুল হাকিম। সম্পুর্ন ধারাবাহিকটি অস্ট্রেলিয়ার সিডনীর মনোরম সব লোকেশনে চিত্রায়িত হয়েছে। নাটকের গল্প আবর্তিত হয়েছে এভাবেÑ অস্ট্রেলিয়ার সিডনীতে থাকেন শাহেদ সাহেব। একটু বেশি বয়সে বিয়ে করেছিলেন কিন্তু জানতেন না তার বউ বিয়ের আগে চার বছল একটা ছেলের সাথে প্রেম করেছিল। এই নিয়ে তাদের সংসারে কোন ঝামেলা হয়নি। কিন্তু সেই ছেলেটা হঠাৎ করে একদিন সিডনীতে চলে আসে। নানা অজুহাতে সে শাহেদ সাহেবের বাসায় আসার চেষ্টা করে। এক পর্যায়ে শাহেদ সাহেবের খালাতো বোনের সঙ্গে সম্পর্ক করে সরাসরি তার বাসায় এসে হাজির হয় ছেলেটি। এরপর থেকে শুরু হয় মিথ্যা বলার খেলা। সেই সাথে যোগ হয় কম লেখাপড়া জানা আর একজন মেয়ে সাবাবা। যার কাজ হলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আর বিভিন্ন অজুহাতে মানুষের কাছ থেকে ৫০ ডলার ধার নেওয়া। এ ধারাবাহিকতায় এক সময় এরা সবাই একসাথে মিলিত হয়। আর বের হয়ে আসে ভিন্ন একটি গল্প। যার জন্য কেউই মানসিকভাবে প্রস্তুত ছিল না।

জুলাই ০১, ২০১৬
১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’ - image

১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’

05 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে জনপ্রিয় নির্মাতা মোহন পরিচালিত ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’। নাটকটি ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ৭.৪৫ মিনিটে প্রচারিত হবে। মোহন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা, মৌ, সাকী শেরিফ চৌধুরী, রাকেশ, কাজী উজ্জল এবং আজিজুল হাকিম। সম্পুর্ন ধারাবাহিকটি অস্ট্রেলিয়ার সিডনীর মনোরম সব লোকেশনে চিত্রায়িত হয়েছে। নাটকের গল্প আবর্তিত হয়েছে এভাবেÑ অস্ট্রেলিয়ার সিডনীতে থাকেন শাহেদ সাহেব। একটু বেশি বয়সে বিয়ে করেছিলেন কিন্তু জানতেন না তার বউ বিয়ের আগে চার বছল একটা ছেলের সাথে প্রেম করেছিল। এই নিয়ে তাদের সংসারে কোন ঝামেলা হয়নি। কিন্তু সেই ছেলেটা হঠাৎ করে একদিন সিডনীতে চলে আসে। নানা অজুহাতে সে শাহেদ সাহেবের বাসায় আসার চেষ্টা করে। এক পর্যায়ে শাহেদ সাহেবের খালাতো বোনের সঙ্গে সম্পর্ক করে সরাসরি তার বাসায় এসে হাজির হয় ছেলেটি। এরপর থেকে শুরু হয় মিথ্যা বলার খেলা। সেই সাথে যোগ হয় কম লেখাপড়া জানা আর একজন মেয়ে সাবাবা। যার কাজ হলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আর বিভিন্ন অজুহাতে মানুষের কাছ থেকে ৫০ ডলার ধার নেওয়া। এ ধারাবাহিকতায় এক সময় এরা সবাই একসাথে মিলিত হয়। আর বের হয়ে আসে ভিন্ন একটি গল্প। যার জন্য কেউই মানসিকভাবে প্রস্তুত ছিল না।

জুলাই ০৫, ২০১৬
এটিএন বাংলায় আজ দেখবেন ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’ - image

এটিএন বাংলায় আজ দেখবেন ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’

16 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৭ জুলাই) রাত ৮ টায় প্রচার হবে জনপ্রিয় নির্মাতা মোহন পরিচালিত ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’। মোহন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা, মৌ, সাকী শেরিফ চৌধুরী, রাকেশ, কাজী উজ্জল এবং আজিজুল হাকিম। সম্পুর্ন ধারাবাহিকটি অস্ট্রেলিয়ার সিডনীর মনোরম সব লোকেশনে চিত্রায়িত হয়েছে। নাটকের গল্প আবর্তিত হয়েছে এভাবেÑ অস্ট্রেলিয়ার সিডনীতে থাকেন শাহেদ সাহেব। একটু বেশি বয়সে বিয়ে করেছিলেন কিন্তু জানতেন না তার বউ বিয়ের আগে চার বছল একটা ছেলের সাথে প্রেম করেছিল। এই নিয়ে তাদের সংসারে কোন ঝামেলা হয়নি। কিন্তু সেই ছেলেটা হঠাৎ করে একদিন সিডনীতে চলে আসে। নানা অজুহাতে সে শাহেদ সাহেবের বাসায় আসার চেষ্টা করে। এক পর্যায়ে শাহেদ সাহেবের খালাতো বোনের সঙ্গে সম্পর্ক করে সরাসরি তার বাসায় এসে হাজির হয় ছেলেটি। এরপর থেকে শুরু হয় মিথ্যা বলার খেলা। সেই সাথে যোগ হয় কম লেখাপড়া জানা আর একজন মেয়ে সাবাবা। যার কাজ হলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আর বিভিন্ন অজুহাতে মানুষের কাছ থেকে ৫০ ডলার ধার নেওয়া। এ ধারাবাহিকতায় এক সময় এরা সবাই একসাথে মিলিত হয়। আর বের হয়ে আসে ভিন্ন একটি গল্প। যার জন্য কেউই মানসিকভাবে প্রস্তুত ছিল না।

জুলাই ১৬, ২০১৬
আজ শেষ হচ্ছে ১২ পর্বের ঈদের ধারাবাহিক - image

আজ শেষ হচ্ছে ১২ পর্বের ঈদের ধারাবাহিক

17 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৮ জুলাই) রাত ৮ টায় প্রচার হবে জনপ্রিয় নির্মাতা মোহন পরিচালিত ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’ এর শেষ পর্ব। নাটকটি এবারের ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন থেকে প্রচার শুরু হয় যা আজ শেষ হচ্ছে। মোহন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা, মৌ, সাকী শেরিফ চৌধুরী, রাকেশ, কাজী উজ্জল এবং আজিজুল হাকিম। সম্পুর্ন ধারাবাহিকটি অস্ট্রেলিয়ার সিডনীর মনোরম সব লোকেশনে চিত্রায়িত হয়েছে। নাটকের গল্প আবর্তিত হয়েছে এভাবেÑ অস্ট্রেলিয়ার সিডনীতে থাকেন শাহেদ সাহেব। একটু বেশি বয়সে বিয়ে করেছিলেন কিন্তু জানতেন না তার বউ বিয়ের আগে চার বছল একটা ছেলের সাথে প্রেম করেছিল। এই নিয়ে তাদের সংসারে কোন ঝামেলা হয়নি। কিন্তু সেই ছেলেটা হঠাৎ করে একদিন সিডনীতে চলে আসে। নানা অজুহাতে সে শাহেদ সাহেবের বাসায় আসার চেষ্টা করে। এক পর্যায়ে শাহেদ সাহেবের খালাতো বোনের সঙ্গে সম্পর্ক করে সরাসরি তার বাসায় এসে হাজির হয় ছেলেটি। এরপর থেকে শুরু হয় মিথ্যা বলার খেলা। সেই সাথে যোগ হয় কম লেখাপড়া জানা আর একজন মেয়ে সাবাবা। যার কাজ হলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আর বিভিন্ন অজুহাতে মানুষের কাছ থেকে ৫০ ডলার ধার নেওয়া। এ ধারাবাহিকতায় এক সময় এরা সবাই একসাথে মিলিত হয়। আর বের হয়ে আসে ভিন্ন একটি গল্প। যার জন্য কেউই মানসিকভাবে প্রস্তুত ছিল না।

জুলাই ১৭, ২০১৬
বিশ্ব গণমাধ্যমে স্থান পেল পদ্মা সেতুর উদ্বোধন - image

বিশ্ব গণমাধ্যমে স্থান পেল পদ্মা সেতুর উদ্বোধন

25 জুন 2022, বিকাল 6:00

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। আজ রোববার সকাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে শুরু হয়েছে সাধারণ যান চলাচল। পদ্মা সেতুর উদ্বোধনের খবর গুরুত্বসহকারে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে লিখেছে, 'দেশের সবচেয়ে বড় সেতু চালু হলো বাংলাদেশে'। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এ সেতুটি নির্মাণ করেছে। চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক বিবৃতিতে বলেছেন, সেতুটি চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো উদ্যোগের সরাসরি অংশ না হলেও এটি বাংলাদেশের সঙ্গে সহযোগিতার জন্য একটি মাইলফলক। মার্কিন আরেক গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ সেতুকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের মুকুটে একটি রত্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপ, দেশের অভ্যন্তরে নানা শক্তির চাপ, দুর্নীতির অভিযোগ ইত্যাদি সমালোচনা মোকাবিলা করে এ সেতুর সফল উদ্বোধন বাংলাদেশ সরকারের দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরারও পদ্মা সেতুর উদ্বোধনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। গণমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের ‘গর্বের প্রতীক' পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। সেতুটি জাতীয় গৌরবের প্রতীক এবং এর উদ্বোধন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। ‘দেশের সর্ববৃহৎ সেতু উদ্বোধন করেছে বাংলাদেশ, শিরোনামে খবর প্রকাশ করেছ বার্তা সংস্থা এপি। সেখানে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ তুলে ২০১২ সালে পদ্মা সেতুর প্রকল্প থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থায়ন তুলে নিয়েছিল বিশ্বব্যাংক। পরে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করে। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজও ‘বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর উদ্বোধন, শিরোনামে খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, ঢাকা থেকে প্রায় ৩১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাওয়ায় এ সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ, সাহস, ধৈর্য জড়িত। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আরব নিউজ লিখেছে, বাংলাদেশে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত পদ্মা সেতু চালু হয়েছে। সেতুটি রাজধানীর সঙ্গে দক্ষিণের জেলাগুলোকে সংযুক্ত করবে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। গালফ নিউজ এক প্রতিবেদনে বলেছে, দুর্নীতির অভিযোগ মোকাবিলা করে অবশেষে পদ্মা সেতুর উদ্বোধন করল বাংলাদেশ। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলসহ ভারতের কলকাতা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল সহজ হবে। এ ছাড়াও ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভি গুরুত্ব দিয়ে পদ্মা সেতু উদ্বোধনের খবর প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল, চীনের সংবাদ সংস্থা সিনহুয়া, পাকিস্তানের ডেইলি টাইমসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে পদ্মা সেতুর খবর।

জুন ২৫, ২০২২
বিদ্যুৎ সংকট মোকাবিলায় আফগানিস্তান থেকে কয়লা আমদানি করছে পাকিস্তান - image

বিদ্যুৎ সংকট মোকাবিলায় আফগানিস্তান থেকে কয়লা আমদানি করছে পাকিস্তান

02 জুলাই 2022, বিকাল 6:00

ভয়াবহ বিদ্যুৎ সংকটে পর্যুদস্ত পাকিস্তান। এবার বিদ্যুৎ সংকট মোকাবিলা করতে আফগানিস্তান থেকে কয়লা আমদানি শুরু করেছে পাকিস্তান সরকার। দেশটির বিভিন্ন শহরে অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টে এসব কয়লা সরবরাহ করা হবে। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। একজন সরকারি কর্মকর্তা (ডন যার নাম প্রকাশ করেনি) বলেছেন, ‘আফগানিস্তান থেকে কয়লা আসতে শুরু করেছে। এগুলো দ্রুত পরিবহনের জন্য পাকিস্তান রেলওয়েসহ সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে খুলিশ কোট রেলস্টেশন থেকে প্রায় ৩ হাজার টন কয়লা আনা হচ্ছে।’ কয়লাগুলো প্রথমে ওয়েশ-চামন সীমান্তের মাধ্যমে পাকিস্তানের সিবি রেল স্টেশনে আনা হবে। এরপর মিয়ানওয়ালি জেলার কুন্দিয়ান রেল স্টেশনের মাধ্যমেও কয়লা আনা শুরু হবে। তখন কয়লা আমদানি ২০ হাজার টন স্পর্শ করবে বলে ধারণা করছেন সরকারি কর্মকর্তারা। এদিকে কয়লা আমদানির সিদ্ধান্তের পর কয়লার দাম বাড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান প্রতি টন কয়লার দাম ৯০ ডলার থেকে বাড়িয়ে প্রায় ২০০ ডলার করেছে। তবে পাকিস্তান সরকার কয়লার দাম রুপিতে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। এতে দামবৃদ্ধির প্রভাব খুব একটা পড়েব না বলে মনে করছে পাকিস্তান সরকার। আজ রোববার লাহোরে পাকিস্তান রেলওয়ের সদর দপ্তরে রেল ও বিমান চলাচলমন্ত্রী খাজা সাদ রফিকের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে কয়লা আমদানি ও সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে গতকাল শনিবার এক বৈঠকে খাজা সাদ রফিক আফগানিস্তান থেকে কয়লা পরিবহনের জন্য ওয়াগনের ব্যবস্থা করতে পাকিস্তান রেলওয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। গত ২৭ জুন এক বৈঠকে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তান সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আফগানিস্তান থেকে কয়লা আমদানির সিদ্ধান্ত নেয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

জুলাই ০২, ২০২২
ফেঁসে যাচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড - image

ফেঁসে যাচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড

02 জুলাই 2022, বিকাল 6:00

বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন অ্যাম্বার হার্ড। সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলা হারার পর খুব একটা প্রকাশ্যে আসেননি এই হলিউড অভিনেত্রী। এরমধ্যেই নতুন এক বিতর্কে নাম জড়ালো তার। অ্যাম্বার হার্ডের নামে অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে কুকুর পাচারের মামলা হয়েছে। খবর অনুযায়ী, অ্যাম্বারের বিরুদ্ধে এই মামলার ঘটনা নতুন ঘটনা নয়। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ান সরকার পুরনো এই মামলার তদন্ত শুরু করেছে। এই মামলায় হারলে অ্যাম্বার হার্ডের ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের কৃষি, জল ও পরিবেশ বিভাগের একজন মুখপাত্র বলেন, ২০১৫ সালে অ্যাম্বার হার্ড অবৈধভাবে তার দুইটি কুকুরকে এক দেশ থেকে অন্যদেশে নিয়ে যান। তার বিরুদ্ধে করা সেই মামলা পুনরায় খতিয়ে দেখছে সরকার। সম্প্রতি জনি ডেপের করা মানহানির মামলায় হেরে যান অ্যাম্বার হার্ড। মামলার রায় অনুযায়ী ডেপকে হার্ডের দিতে হবে ১০ মিলিয়ন ডলার। সেই অর্থ মেটাতে যখন হিমশিম খাচ্ছেন এই অভিনেত্রী, এমন সময়ে তার জন্য এলো আরও বড় দুঃসংবাদ।

জুলাই ০২, ২০২২
এবার দনেৎস্ক দখল করতে চায় রাশিয়া - image

এবার দনেৎস্ক দখল করতে চায় রাশিয়া

04 জুলাই 2022, বিকাল 6:00

একদিন আগেই রাশিয়ার সেনা লুহানস্কের ইসেচানস্ক দখল করেছিল। ইউক্রেনও জানিয়েছিল, তাদের সেনা শহর ছেড়ে চলে এসেছে। ইসেচানস্ক দখল করার পর লুহানস্ক পুরোপুরি রাশিয়ার দখলে চলে গেছে। এবার তারা লুহানস্কের পাশের এলাকা দনেৎস্ক দখলের জন্য উঠেপড়ে লেগেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ইউক্রেনের সেনা দিনের পর দিন রাশিয়ার অগ্রগতিকে থামিয়ে দিয়েছে। তাদের পিছু হটতে বাধ্য করেছে। এবার তাদের ছত্রখান করতে হবে। কাজটা কঠিন। এর জন্য সময় ও অতিমানবিক প্রয়াস দরকার। এর কোনো বিকল্প নেই।’ ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, ‘রাশিয়ার সেনা এখন দনেৎস্কের  সিভারেস্ক, ফেরোভিকাও বাখমাট শহরের দিকে নজর দিয়েছে।’ লুহানস্কের ইউক্রেনীয় গভর্নর জানিয়েছেন, ‘স্লোভিয়ানস্ক,  থেকে বাখমুট পর্যন্ত পুরো এলাকা ইউক্রেনের সেনার দখলে আছে। রাশিয়া এখন সমানে স্লোভিয়ানস্কে গোলা ফেলছে।’ আর রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন লুহানস্ককে স্বাধীন করার জন্য রাশিয়ার সেনাকে অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেনের পুনর্গঠন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনের পুনর্গঠনে সাহায্য করবে ইইউ। ইউক্রেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিন পর্বের রিকভারি পরিকল্পনার জন্য ইউক্রেনের ৭৫০ বিলিয়ান ডলার দরকার। তুরস্ক কৃষ্ণসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ আটকে দিয়েছে। কারণ, ইউক্রেনের অভিযোগ ছিল, তাদের কাছ থেকে দানাশষ্য চুরি করে জাহাজে করে পাঠানো হচ্ছিল। তুরস্ক এই অভিযোগ খতিয়ে দেখছে।

জুলাই ০৪, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo