logo
youtube logotwitter logofacebook logo

কাপ

এবার অস্ট্রেলিয়া উচ্ছ্বাসে ভাসছে - image

এবার অস্ট্রেলিয়া উচ্ছ্বাসে ভাসছে

05 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

পাঁচবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুললো ‘ম্যান ইন ইয়োলো’রা। তাছাড়া অধিনায়ক মাইকেল ক্লার্কের বিদায়ী ম্যাচটাও যে বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে সার্থক হলো, সেটা বলার অপেক্ষা রাখে না। আর শিরোপা জয়ের পর নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের অনেকেই। অস্ট্রেলীয় কোচ ড্যারেন লেহম্যান দলের ক্রিকেটারদের চাইতে সমর্থকদের প্রতিই নিজের কৃতজ্ঞতা জানালেন। তিনি বলেন, ‘গত ছয় সপ্তাহ ধরে আমাদেরকে আপনারা(সমর্থক) আমাদেরকে প্রতি বিশ্বাস রেখেছেন। এটা আমাদের জন্য অবিশ্বাস্য ছিলো। এই কারণে আপনাদের প্রতি আমার ভালোবাসা রইলো।’ সাবেক অজি স্পিনার শেন ওয়ার্ন যেন খুশীতে নিজেকে আটকিয়েই রাখতে পারছেন না। উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। আমরা বলেছিলাম, আমরা আমাদের সেরাটা খেলবো। কিন্তু টুর্নামেন্টের শেষদিকে আমরা দারুণ করেছি। আর মাঠে এসে সমর্থন দেওয়ার জন্য দর্শকদেরকে ধন্যবাদ।’ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার জেতা জেমস ফকনার যেন আজকের ঘটনা বিশ্বাসই করতে পারছেন না। বললেন, ‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড(এমসিজি) এর ৯০,০০০ দর্শকের সামনে খেলাটাই অনেক বড় ব্যাপার। আমি ভেবেছিলাম, আজকের সেরা একাদশে আমি থাকবো না। সবমিলিয়ে এ এক বিস্ময়কর অনুভূতি।’ দলের অনেক সদস্যদের মতো মিচেল স্টার্কও এবার প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। প্রথম ম্যাচেও হয়তো তিনি জানতেন না, বিশ্বকাপের সবচেয়ে বড় দুই পুরষ্কার উঠতে যাচ্ছে তার হাতে। প্রথমত, বিশ্বকাপ শিরোপা আর দ্বিতীয়টি হলো, ‘ম্যান অব দ্য সিরিজ’। সবমিলিয়ে তাই স্টার্কের অনুভূতি খানিকটা মিশ্রই বলতে হয়। তবে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভোলেননি নিউজিল্যান্ডের কথাও। স্টার্ক বলেন, ‘দারুণ একটা মুহুর্ত, আমি গত কয়েকমাস ধরে কঠোর পরিশ্রম করেছি। কিছুটা ভাগ্যবান আমি। সমর্থকরা চমৎকার ছিলো। নিজের দেশের লোকের সামনে খেলা এবং শিরোপা জেতা, এই অনুভূতি বোঝনো যায় না। আর নিউজিল্যান্ডও অনেক ভালো করেছেন। ম্যাককালাম পুরো টুর্নামেন্ট ধরেই অনেক ভালো খেলেছে। আর কিছু না। আপাতত সময়টাকে ঊপভোগ করতে যাচ্ছি।’ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো ভালো হয়নি। তারপরেও ক্লার্কের নেতৃত্বে অজিদের শিরোপা জয় যেন অস্ট্রেলিয়ার সোনালী দিনের কথাই মনে করিয়ে দিলো।

সেপ্টেম্বর ০৫, ২০১৫
চেলসির বিদায় - image

চেলসির বিদায়

27 অক্টোবর 2015, বিকাল 6:00

ইংলিশ জায়ান্ট চেলসি বিদায় নিয়েছে ইংলিশ লিগ কাপ থেকে। মঙ্গলবার রাতে তারা টাইব্রেকারে ৪-৫ গোলে হারে স্টোক সিটির কাছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। শুরু থেকেই অবশ্য আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে চলতে থাকে খেলা। এসময় দুই দলই গোলের একাধিক গোলের সুযোগ তৈরি করে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে কাক্ষিত গোলের দেখা পায়নি কোন দলই। ৫১ মিনিটে জোনাথন গোল করে স্টোক সিটিকে উল্লাসের উপলক্ষ্য এনে দেন। পরাজয় নিয়ে যখন চেলসির মাঠ ছাড়ার অপেক্ষা তখনই দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভত হন লুকি রোমি। তার গোলের সুবাদে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এসময় কোন দল গোল করতে না পারলে টাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। যেখানে ৫-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্টোক সিটি।

অক্টোবর ২৭, ২০১৫
সন্ধ্যায় তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ - image

সন্ধ্যায় তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

11 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। গত শনিবার বিশ্বকাপের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল তাজিকিস্তানে পৌঁছায়। রবি, সোম ও মঙ্গলবার দুশানবেতে ঘাম ঝরানো অনুশীলন করে লাল-সবুজের প্রতিনিধিরা। ঢাকায় হোম ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। অবশ্য বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এখনও পর্যন্ত জয় পায়নি মামুনুলের দল। এই গ্রুপ থেকে এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে এশিয়ান শিরোপা জয়ী অস্ট্রেলিয়া। তাজিকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জিতলেও বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ নেই বাংলাদেশের। তবে সুযোগ থাকবে এশিয়ান কাপে খেলার।

নভেম্বর ১১, ২০১৫
বকুলতলায় শুরু হল নবান্ন উৎসব - image

বকুলতলায় শুরু হল নবান্ন উৎসব

14 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: জঙ্গিবাদ আর হানাহানির বিরুদ্ধে মানুষকে মাথা তুলে দাঁড়াতে হলে এগিয়ে যেতে হবে নিজস্ব সাংস্কৃতিক স্বকীয়তা দিয়েই। নবান্ন উৎসবে নাচ, গান আর আবৃত্তির মধ্য দিয়ে এই বার্তাই তুলে ধরা হলো চারুকলার বকুলতলায়। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ আয়োজিত নবান্ন উৎসবে ছিল বাংলার ধান আর ফসলের ঘ্রাণ। বাংলায় নবান্ন আসে খুশির বার্তা নিয়ে। গ্রীষ্মের প্রচণ্ডতা, বর্ষার খামখেয়ালীপনা আর কার্তিকের ফসলশূন্যতার পর অগ্রাহায়ন আসে কৃষকের গোলা ভরা ধানের প্রতিশ্রুতি নিয়ে। নবান্ন তাই নতুন চাল, কৃষাণীর নতুন তাঁতের শাড়ি আর অন্যান্য ফসলের ঘ্রাণ নিয়ে একদম স্বকীয়।বাংলার কৃষকের এই উৎসব শহুরে নাগরিকদের কাছে পরিচয় করিয়ে দিতেই প্রতিবছর এই আয়োজন। লোকনৃত্য, লোকগান আর আলকাপের মতো বাঙালী সংস্কৃতি উপভোগ করেন দর্শকরা। বাংলাদেশে আবহমান রাজনৈতিক দলাদলি, নৈতিক অবক্ষয়, সামাজিক দলাদলি, ফ্রান্সে মানুষের মৃত্যুসহ সারাবিশ্বে চলছে যে অশুভ শক্তির উত্থান-তার বিরুদ্ধে এধরনের নিজস্ব সাংস্কৃতিক আয়োজন কেবলই নাচ-গানের অনুষ্ঠান নয়, এটি প্রতিবাদ-জানালেন উৎসবে আসা দর্শক-আয়োজক সকলেই। নবান্ন কথনে উৎসব উদ্বোধক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বললেন, এ ধরনের আয়োজন মনে করিয়ে দেয় আমাদের শেকড় কত শক্ত। শুধু বাঙালি সংস্কৃতি নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক আচারও নবান্ন উৎসবে জায়গা করে নেয়। কি এবং কেন এই উৎসব- এর উত্তর আরেকবার পেয়ে যান ইটকাঠের দালানে থাকা নগরের মানুষেরা।

নভেম্বর ১৪, ২০১৫
এটিএন বাংলায় ‘কঠিন চীবর দানোৎসব’ - image

এটিএন বাংলায় ‘কঠিন চীবর দানোৎসব’

24 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (২৫ নভেম্বর) বেলা ৩টা ১৫মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে বৌদ্ধ ধর্মালম্বীদের সর্বশ্রেষ্ঠ দানোৎসব ‘কঠিন চীবর দান’। অনুষ্ঠানটি সবুজবাগস্থ বৌদ্ধ মহাবিহার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। মূলত আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই ত্রৈ মাসিক বর্ষাবাস এর পরে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রবারণা পূর্ণিমার পরেরদিন থেকে কঠিন চীবরদানোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে প্রতিটি বৌদ্ধ বিহারে । এই দানোৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ হলো ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সেই সুতা থেকে কাপর তৈরি করে ভিক্ষুদের দান করা হয়ে থাকে যা এই ভিক্ষুরা সারাবছর পরিধান করেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে অনুষ্ঠেয় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আবদুস সাত্তার।

নভেম্বর ২৪, ২০১৫
বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী দল - image

বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী দল

27 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: নারী বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ড নারী দলকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১০৫ রানের জবাবে মাত্র ৩২ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। ব্যাংককের ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন থাইল্যান্ড অধিনায়ক সোমনারিন তিপোচ। অন্যদিকে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলে বাংলাদেশ। ব্যক্তিগত ১২ রানে আউট হন শারমিন আক্তার। দলীয় ৫৩ রানে প্যাভিলিয়নে ফেরেন আয়েশা রহমান। তবে ফারহানা হকের অপরাজিত ২৩ রানে ভর করে ৬ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এছাড়া শায়লা সারমিন করেন ১৭। জবাবে শুরুতেই বাংলাদেশের বোলিং তোপে পড়েন থাইল্যান্ডের ব্যাটসম্যানরা। দলীয় ২০ রানের মাথায় ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত মাত্র ৩২ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। বাংলাদেশের হয়ে রুমানা, ফাহিমা ও রিতু মনি নেন ২টি করে উইকেট।

নভেম্বর ২৭, ২০১৫
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব ও মুস্তাফিজ - image

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব ও মুস্তাফিজ

01 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পর এবার ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলেও জায়াগা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। গেল বছর সাকিব আল হাসান ২৭ দশমিক ৬৬ গড়ে ২৪ উইকেট নেন। এবং ৪২ দশমিক ১০ গড়ে ৪২১ রান নিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। যার মধ্যে গত বিশ্বকাপে সাকিবের অসাধারণ পারফরমেন্স করেন। ১৬ রানে ৫ উইকেট নেন জিম্বাবুয়ের বিপক্ষে। ভারতের বিপক্ষে মিরপুরে পরপর দুই ম্যাচে ফিফটি করে বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। আর মুস্তাফিজুর রহমান ৯ ম্যাচে ১২ দশমিক ৩৪ গড়ে ২৬ উইকেট নিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। সাকিব, মুস্তাফিজ ছাড়া ওয়ানডে একাদশে আরও সুযোগ পেয়েছেন ইমরান তাহির, ট্রেন্ট বোল্ট, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, গ্লান ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক।

জানুয়ারি ০১, ২০১৬
এফএ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি - image

এফএ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: স্কানথর্প ইউনাইটডকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি। ঘরের মাঠে ২-০ গোলে জেতে গাস হিডিংকের চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার তৃতীয় রাউন্ডের লড়াইয়ে ১৩ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার দিয়াগো কস্তার গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই চমক দেখান ইংলিশ মিডফিল্ডার রুবেন লোফ্টাস-চিক। ৬৮ মিনিটে চিকের গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। পুরো ম্যাচে চেলসির কাছে পাত্তাই পায় নি ইংলিশ ফুটবলের তৃতীয় সারির দল স্কানথর্প। নতুন কোচ গাস হিডিংকের অধীনে চেলসির এটা দ্বিতীয় জয়।

জানুয়ারি ১০, ২০১৬
নেপালকে হারিয়ে স্বপ্নের সেমিফাইনালে বাংলাদেশ - image

নেপালকে হারিয়ে স্বপ্নের সেমিফাইনালে বাংলাদেশ

05 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

নেপালকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের সেমিফা্ইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের দেওয়া ২১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশের যুবারা। ২০০৬ এ শ্রীলঙ্কায় যে কাজটি করতে পারেনি মুশফিক-সাকিব-তামিমরা; সেটাই করে দেখালো ১১তম আসরে এসে মিরাজ-শান্ত-পিনাক ঘোষরা। বাংলাদেশকে প্রথমবারের মতো নিয়ে গেলেন অর্নূর্ধ্ব – ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে। ইতিহাস রচনায় কোয়ার্টর ফাইনালের শুরুটা বেশ ভালো করেছিলো বাংলাদেশের যুবারা। ৬ বলের ব্যবধানে নেপালের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে শুরুতেই আঘাত হেনেছিল ১৯ রানে ২ উইকেট হারানোর পর নেপাল প্রথম প্রতিরোধ করে তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটিতে। ক্রমেই দুশ্চিন্তা বাড়াতে থাকা জুটিটা বাংলাদেশ ভেঙেছে দুর্দান্ত এক রান আউটে। কিন্তু বাংলাদেশের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। চতুর্থ উইকেটে নেপালের যুবারা দারুণ খেলছিলেন। যাকে বলে ‘ক্লেভার ক্রিকেট’। বাউন্ডারি আসছিল, সঙ্গে সিঙ্গেল নিয়ে রানের চাকা সচল রাখা। এক সময় ওভারে ছয়েরও ওপরে রান পাচ্ছিল নেপাল। ভাগ্যও যেন পাশে ছিল তাদের। স্পিনে কাজ হচ্ছে না দেখে অধিনায়ক মিরাজ আবার আক্রমণে নিয়ে আসেন পেসার সাইফউদ্দিনকে। আর তাতেই বাজিমাত। দারুণ বোলিংকে বেশ উজ্জীবিত করে ফিল্ডিংটাও যদি দুর্দান্ত হয়। বাংলাদেশের যুবারা সেটাই করছেন। পুরো ম্যাচে নেপাল ৯ উইকেট হারালেও কাদের চারটি ছিলো রান আউট। তারপরও নেপালের স্কোর ২১১ হয় রাজ রিজালের ৭২ রানের সুবাদে। এবারের আসরে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় রানের টার্গেট। আর যার অতিক্রমের শুরুতেই বাংলাদেশ ধাক্কাখায় ৫ রান করা সাইফ হাসানের উইকেট হারিয়ে। এরপর নেপালের বোলারদের দেখেশুনে খেলতে থাকে বাংলাদেশের দুই ব্যাটসম্যান পিনাক ঘোষ ও সাইফ হোসেন। তবে দলীয় ১৭ রানে সাইফের উইকেট হারায় টাইগাররা। দলীয় ৬৩ রানে আরেক ওপেনার পিনাক ঘোষ আউট হন। করেন ৩২ রান। ব্যক্তিগত ৮ রানে নাজমুল হাসান শান্ত আউট হলে চাপে পড়ে জুনিয়র টাইগাররা। এর পর ২২ ওভার এক বলে দলীয় ৯৮ রানে ৩৮ করে জয়রাজ ফিরলে শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে। কিন্তু এর পর জাকির হোসেন এবং মেহেদী মিরাজ সব শঙ্কা উড়িয়ে দেন। দুজনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। গড়ে তোলেন ১১৭রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ। শেষ পর্যন্ত আর কোন বিপদ না ঘটিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন দুজন। জাকির ৭৫ এবং মিরাজ ৫৫ রান করে অপরাজিত থাকেন। ব্যাট হাতে ৫৫ রান এবং বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসাব মিরাজ। শুধু যুব বিশ্বকাপ বা ক্রিকেট নয়, যেকোন ধরনের খেলার বিশ্ব আসরে এই প্রথমবারের মত সেমিফাইনালে উঠল বাংলাদেশ।

ফেব্রুয়ারি ০৫, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo