logo
youtube logotwitter logofacebook logo

আর্জেন্টিনা

আর্জেন্টিনায় বাস খাদে পড়ে ৪১ পুলিশ নিহত - image

আর্জেন্টিনায় বাস খাদে পড়ে ৪১ পুলিশ নিহত

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আর্জেন্টিনা উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে কমপক্ষে ৪১ পুলিশ। আহত হয়েছে আরও কয়েকজন। সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে, রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে দেড় হাজার কিলোমিটার দূরে, সালতা প্রদেশের রোজারিও দেল ফুয়েন্তে শহরের পাশে, এক সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি সেতু পার হওয়ার সময়, সড়ক থেকে প্রায় ১৫ মিটার নিচের গিরিখাতে বাসটি পড়ে যায়। এতে বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে উদ্ধারকারী দলরে সদস্যরা বাসের ভেতর থেকে কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন, সেতু পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

ডিসেম্বর ১৩, ২০১৫
শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা - image

শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা

01 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিশ্ব র‌্যাংকিংয়ে র্শীষ স্থান ধরে রেখেই কোপা মিশন শুরু করবে আর্জেন্টিনা। ওদিকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ নম্বরে। সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩ । ফিফার প্রকাশিত র‌্যাংকিংয়ের দুয়ে রয়েছেন বেলজিয়াম । আর এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে কলম্বিয়া । আর চারে রয়েছেন বিশ্ব-চ্যাম্পিয়ন জার্মানি। দুই ধাপ পিছিয়ে ৫ কোপা আমেরিকার জয়ী চিলি। আগের ছয় নম্বর অবস্থানেই ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। এদিকে দশ রেটিং পয়েন্ট পিছিয়ে সাতে নেইমারের ব্রাজিল। অন্যদিকে ইউরোর এবারের আসরের আয়োজক ফ্রান্স তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে। মোট ৪৯টি ম্যাচ বিবেচনায় নিয়ে র‌্যাংকিংয়ের জুন মাসের এডিশন প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে ৪৫টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আর কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে এবারের আসর বসছে । এদিকে, ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে।

জুন ০১, ২০১৬
শতবর্ষে পা রাখছে কোপা আমেরিকা - image

শতবর্ষে পা রাখছে কোপা আমেরিকা

02 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: শতবর্ষে পা রাখতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে পুরনো আসর কোপা আমেরিকা। শনিবার সকাল সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। রেকর্ডে ভরা কোপা আমেরিকার ২০১৬ আসর। প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে এবারই প্রথম লাতিন আমেরিকার ১০ দলের সঙ্গে উত্তর আমেরিকার ৬ দল খেলছে। মাইলফলক ছোঁয়ার রেকর্ডে  দুই মহাদেশ মিলে ১৬টি দল ৪ গ্রুপে অংশ নিচ্ছে এবারের আসরে। যদিও আসরের হিসেবে এবারের কোপা আমেরিকা ৪৫তম। এর মধ্যে  ১৫ বার শিরোপা জিতেছে উরুগুয়ে, ১৪ বার আর্জেন্টিনা ও ৮ বার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। কলম্বিয়া ২০০১ এ টুর্নামেন্টের শিরোপা জিতেছিল কিন্তু এই প্রথম অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র্।

জুন ০২, ২০১৬
পানামাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা - image

পানামাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

10 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: লিওনেল মেসির হ্যাটট্রিকে কোপা আমেরিকায় ১ ম্যাচ বাকি রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামাকে তারা ৫-০ গোলে হারিয়েছে। সোলিডার ফিল্ড, শিকাগোতে আর্জেন্টিনা-পানামা ম্যাচে সবচেয়ে গুরুত্বপুর্ন ঘটানা ছিলো দ্বিতীয়ার্ধে মেসির মাঠে নামা এবং হ্যাটট্টিক করা। ৬১ মিনিটে মাঠে নেমে, মেসি ২৭ মিনিট খেলেই ৩ গোল করেন। মেসির গোলের শুরুটা হয় ৬৮ মিনিটে। এরপর ৭৮ ও ৮৭ মিনিটে আরো ২ গোল করেন মেসি। ৯০ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে ব্যবধান বাড়ে আর্জেন্টিনার। এরআগে ম্যাচে ৭ মিনিটে ওটামেন্ডির গোলে লিড নেয় আর্জেন্টিনা। এদিকে, ম্যাচের ৩১ মিনিটে চেসিস গোডয়ের লালকার্ডে ১০ দলে পরিণত হয় পানামা।

জুন ১০, ২০১৬
ফাইনালে খেলছেন ডি মারিয়া - image

ফাইনালে খেলছেন ডি মারিয়া

23 জুন 2016, বিকাল 6:00

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালের আগে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের জন্য রয়েছে সুসংবাদ। চোট কাটিয়ে চিলির বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। চোটে পড়া আরেক খেলোয়াড় নিকোলাস গাইতানকে নিয়ে শঙ্কা থাকলেও পায়ের  মাংসপেশির চোট কাটিয়ে ডি মারিয়া মাঠে ফেরার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন  আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্টিনো। গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুতে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন পিএসজির মিডফিল্ডার দি মারিয়া। সেমিফাইনালে ফিট থাকলেও  ডি মারিয়াকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামানোর ঝুকি নেন নি আলবিসেলেস্তেদের কোচ। যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময়  সোমবার ভোর ৬টায় ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে চিলি। গত বছর এই  চিলির বিপক্ষে  টাইব্রেকারে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল লিওনেল মেসিদের।

জুন ২৩, ২০১৬
শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান - image

শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান

23 জুলাই 2022, বিকাল 6:00

নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং এর জেরে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। সংকটের কারণে জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্যও পরিশোধ করতে পারছে না দক্ষিণ এশিয়ার এই দেশটি। তবে এখন কেবল শ্রীলঙ্কায় নয়, দেশটির পথে হাঁটছে আরও এক দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে পাকিস্তান। -সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল, রয়টার্স রবিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব বেশি দূরে নয় এবং মানুষ শিগগিরই মাফিয়াদের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে বলে শনিবার সতর্ক করেছেন দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার নিজের মতামত ও উদ্বেগ প্রকাশ করে টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তানের ‘হাকীকী আজাদী’ (সত্যিকারের স্বাধীনতা) নিয়ে তার আহ্বানের জবাবে মানুষের প্রতিক্রিয়া এবং তাদের মনোভাব বোঝার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, পাকিস্তানের জনগণ সহ্যের চরম সীমায় পৌঁছেছে এবং এই মাফিয়াদেরকে লুটপাট আর লুণ্ঠন চালিয়ে যেতে দেবে না। তিনি আরও বলেন, ‘আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পরিণত হওয়া থেকে বেশি দূরে নই। এসময় আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে। আমার প্রশ্ন হলো : মাত্র তিন মাসের মধ্যে জারদারি-শরীফের মাফিয়ারা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে; তাদের একমাত্র উদ্দেশ্য, ৩০ বছর ধরে তারা দেশকে লুট করে যে সম্পদ জমিয়েছে তা রক্ষা করা। আমার প্রশ্ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কত দিন ধরে এমন কাজ বরদাস্ত করবে। সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি উপনির্বাচনে বিপুল জয়ের পরেও আইনসভার ডেপুটি স্পিকারের বিতর্কিত রায়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে পারেনি ইমরানের দল। এই পরিস্থিতিতে শনিবার ক্ষমতাসীন ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির জোটের বিরুদ্ধে সরব হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। মূলত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরিবার এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে লক্ষ্য করেই এসব কথা বলেন ইমরান খান। মূলত গত সপ্তাহে পাঞ্জাবের উপনির্বাচনে জয়ের পর শুক্রবার প্রদেশের আইনসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটও পেয়েছিলেন ইমরান তথা পিটিআই-এর প্রার্থী চৌধুরী পারভেজ ইলাহি। কিন্তু ডেপুটি স্পিকারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে সর্বোচ্চ ভোট না পেয়েও মুখ্যমন্ত্রী হন পিএমএল (এন)-পিপিপি জোটের প্রার্থী শেহবাজ-পুত্র হামজা শরীফ। উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্য পরিশোধ করতে পারছে না শ্রীলঙ্কা। ডিজেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ফলে গত কয়েক মাস ধরে সেখানে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না। এছাড়া চলতি মাসের মাঝামাঝিতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, শ্রীলঙ্কার পর বর্তমান বিশ্বের আরও এক ডজন তথা ১২টি দেশ এখন অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মূলত নানামুখী বিপর্যয়ের কারণে খাদের কিনারায় থাকা দেশগুলোকে চিহ্নিত করে তাদের অর্থনৈতিক দুরবস্থার দিকটিকে সামনে আনে বার্তাসংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার পর অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা এসব দেশের বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে গেছে যা ভবিষ্যতের চরম সংকটের ইঙ্গিত দিচ্ছে। আর্জেন্টিনা, ইউক্রেন, মিশর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদর, ইকুয়েডরসহ ওই তালিকায় রয়েছে বেলারুশ, নাইজেরিয়া, পাকিস্তানের মতো দেশও।

জুলাই ২৩, ২০২২
৯ শিরোপার আটটিই ব্রাজিলের - image

৯ শিরোপার আটটিই ব্রাজিলের

30 জুলাই 2022, বিকাল 6:00

এক বছর আগে মারাকানায় ব্রাজিলকে কাঁদিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা। সেলেসাও সমর্থকদের ক্ষতে প্রলেপ দিয়ে এবার কোপা ফেমেনিনা জিতে নিলো ব্রাজিল নারী দল। শনিবার দিবাগত রাতে স্তাদিও আলফোনসো লোপেজ স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড অষ্টম কোপা আমেরিকা শিরোপা জিতে নেয় ব্রাজিলের মেয়েরা। গত ৯ আসরের যা রেকর্ড তাতে ব্রাজিলকে কোপা আমেরিকা ফেমেনিনার অটো ফাইনালিস্ট বললেও ভুল হবে না। কারণ ১৯৯১ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতাটির সবকটি আসরের ফাইনাল খেলেছে ব্রাজিল। তার মধ্যে ৮ বারই চ্যাম্পিয়ন সেলেসাওরা। মাঝে ২০০৬ সালে আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে কোপা জেতে আর্জেন্টিনা। ব্রাজিলকে এবার চ্যাম্পিয়ন করিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন দলটির কোচ পিয়া সানধাপে। মেয়েদের কোপা আমেরিকার ইতিহাসে প্রথম নারী কোচ হিসেবে শিরোপা জিতলেন তিনি। ব্রাজিলিয়ান গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কোচ সানধাগে দলকে নিয়ে আনন্দ প্রকাশ করেন, ‘ব্রাজিল বিশ্বের সেরা দলগুলোর একটি হতে পারি। কারণ আমাদের অনেক প্রতিভাবান ও তরুণ খেলেয়োড় রয়েছে। আমি এই প্রক্রিয়ার অংশ হতে পেরে খুব উচ্ছ্বসিত।’ শনিবার ফাইনাল ম্যাচের ৩৯তম মিনিটে ক্রিস্টিয়ান ডি অলিভিয়েরার পেনাল্টি থেকে করা একমাত্র গোলে জয় পায় ব্রাজিল। ম্যাচ হারলেও ব্রাজিলের সঙ্গে তুমুল লড়াই করেছে কলম্বিয়া। ৪৩ শতাংশ বল দখলে রেখে ২১টি শটের ৫টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। ৫৭ শতাংশ বল দখলে রাখা ব্রাজিল ১৫টি শটের ৪টি লক্ষ্যে রাখে। ফাইনাল ম্যাচের চেয়ে আসরের বাকি ম্যাচগুলোতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ব্রাজিল নারী দল। প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত মোট ৫ ম্যাচের কোনোটিতে প্রতিপক্ষকে ২ গোলের নিচে দেয়নি ব্রাজিল।  আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে কোপা শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের জালে ৩ বার বল পাঠায়। তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারায় নীল-হলুদরা। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিলের মেয়েরা। আর সেমিতে প্যারাগুয়েকে ২-০ গোলে হারায় দলটি।

জুলাই ৩০, ২০২২
বিশ্বকাপ জিততে প্রস্তুত মেসি - image

বিশ্বকাপ জিততে প্রস্তুত মেসি

04 নভেম্বর 2022, বিকাল 6:00

আর্জেন্টিনা সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের দিকেই তাকিয়ে আছে। কেননা সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসির হাতে এখনো বিশ্বমঞ্চের শিরোপাটা উঠেনি। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলার পর একে একে অংশগ্রহণ করেছেন আরও চারটি বিশ্বকাপে। ক্যারিয়ারে পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলতে কাতার যেতে খুব বেশি সময় হাতে নেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। বিশ্ব আসরে শিরোপা জিততে কাতার বিশ্বকাপই সম্ভবত মেসির শেষ আসর হতে যাচ্ছে। যা কাজে লাগাতে মুখিয়ে আছেন তিনি। পিএসজির হয়ে মৌসুমের শুরু থেকেই মেসি যে বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে শতভাগ প্রস্তুত করে তুলেছেন তা মাঠের পারফরম্যান্সে দৃশ্যমান। বার্সেলোনা ছাড়ার ট্রমা থেকে বেরিয়ে পিএসজির জার্সি গায়ে প্রথম মৌসুমটা মেসির জন্য কঠিন হলেও চলতি মৌসুমে আবারো ঘুড়ে দাঁড়িয়েছেন তিনি। চলতি মৌসুমে ১৮ ম্যাচে ২৬টি গোল ও এ্যাসিস্ট করেছেন ৩৫ বছর বয়সী মেসি। আর্জেন্টিনা সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের দিকেই তাকিয়ে আছে। কেননা সাত বারের ব্যালন ডর জয়ী মেসির হাতে এখনো বিশ্বমঞ্চের শিরোপাটা উঠেনি। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলার পর একে একে অংশগ্রহণ করেছেন আরও চারটি বিশ্বকাপে। জাতীয় দলের জয়ে রেকর্ড ১৬৪ ম্যাচে করেছেন রেকর্ড ৯০ গোল। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে তিনি আর্জেন্টাইন দলের অধিনায়ক ছিলেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে খেললেও ২০১৮ ফ্রান্সের কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছিল দলটির। ফ্রান্সের শিরোপা জয়ী ঐ দলটিতে মেসির সতীর্থ ছিলেন পিএসজি কিলিয়ান এমবাপে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, এই মুহূর্তে শারিরীক ভাবে আমি ভাল অনুভব করছি। গত বছর আমি যখন পিএসজিতে এসেছিলাম তার তুলনায় অনেকটা ভাল। কিন্তু বয়সের কারনে এটাই আমার শেষ বিশ্বকাপ, এটা নিশ্চিত। বিশ্বকাপ শেষ হলে দেখা যাক কি অবস্থা হয়। আর্জেন্টিনার জন্য শান্ত থাকাটা কঠিন, কারণ আমরা সবাই শিরোপা জিততে মুখিয়ে আছি। কিন্তু এসবে ভাগ্যও ভালো হতে হয়। এটা একটা নির্দিষ্ট ম্যাচে নয়, এখানে সার্বিকভাবে এগিয়ে যেতে হয়। আমরা পুরোপুরি প্রস্তুত, যেকোন দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই। চার বছর আগের দলটির তুলনায় এবারের দলটি নিয়ে আশাবাদী কোচ লিওনেল স্কালোনি। টানা ৩৫ ম্যাচে অপরাজিত থেকে কাতারে যাচ্ছে আর্জেন্টিনা। এর মধ্যে রয়েছে কোপা আমেরিকা শিরোপা ও ফিনালিসিমা জেতার প্রেরণা।

নভেম্বর ০৪, ২০২২
বিশ্বকাপে আর থাকছেন না সেই রেফারি - image

বিশ্বকাপে আর থাকছেন না সেই রেফারি

11 ডিসেম্বর 2022, বিকাল 6:00

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে কার্ড দেখানোর খেলায় মেতেছিলেন রেফারি আন্তোনিও মাতেউ লাহোজ। লাহোজের বিতর্কিত রেফারিং নিয়ে সমালোচনা যেন থামার নাম নিচ্ছিল না। অবশেষে স্প্যানিশ এই রেফারি আর থাকছেন না এবারের বিশ্বকাপে। কাতার বিশ্বকাপে লাহোজের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম কোপ। তারা জানিয়েছে, মাতেও লাহোজ আর বিশ্বকাপের কোনো ম্যাচের রেফারির দায়িত্বে থাকবেন না। তিনি কাতার ছেড়েছেন। লুসাইলে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছিলেন লাহোজ। যা বিশ্বকাপ ইতিহাসে হলুদ কার্ড দেখানোয় সর্বোচ্চ। যার মধ্যে ছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার সামুয়েল এবং কোচ লিওনেল স্কালোনি। পেনাল্টি শ্যুটআউটের সময়ও কার্ড বের করেছিলেন লাহোজ। আর্জেন্টাইন ফুটবলাররা তুমুল সমালোচনায় মেতেছিলেন। লিওনেল মেসি বলেছিলেন, ‘সবাই দেখেছে কী হয়েছে। ফিফার এ ব্যাপারে ভেবে দেখা উচিত। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারি তারা রাখতে পারে না ‘এমিলিয়ানো মার্তিনেজ স্প্যানিশ এই রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আর্জেন্টাইন গোলরক্ষক বলেছিলেন, রেফারি সবকিছু তাদের (নেদারল্যান্ডস) পক্ষে দিচ্ছিলেন। তাদেরই গোল করতে দিতে চেয়েছিলেন। তিনি ব্যর্থ রেফারি। তাঁর মতো রেফারি আমরা আর চাই না। মঙ্গলবার লুসাইলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া এবং বুধবার আল-বায়েত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে আগামী শনিবার। ১৮ ডিসেম্বর লুসাইলে হবে ২২ তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

ডিসেম্বর ১১, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo