logo
youtube logotwitter logofacebook logo

আমিরাত

সন্ত্রাস দমনে মুসলিম সামরিক জোটে বাংলাদেশ - image

সন্ত্রাস দমনে মুসলিম সামরিক জোটে বাংলাদেশ

14 ডিসেম্বর 2015, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: সন্ত্রাস মোকাবেলায় বাংলাদশেসহ ৩৪টি দেশের সমন্বয়ে মুসলিম সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। রাশিয়া ভিত্তিক বার্তা সংস্থা আরটি নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই ঘোষণা দেন। এই জোটের মধ্যে রয়েছে বাংলাদেশ, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, উপসাগরীয় আরব দেশ ও আফ্রিকার মুসলিম দেশগুলো। তবে সৌদি শত্রু হিসেবে পরিচিত ইরান, সিরিয়া এবং ইরাক এই জোটে থাকছে না। বিন সালমান জানান, শুধু আইএস নয়, যেকোনো সন্ত্রাসী সংগঠণের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে কাজ করবে এই সংগঠন। আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা হবে বলেও জানান তিনি। এসব অভিযান সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সমন্বয় করা হবে।

ডিসেম্বর ১৪, ২০১৫
ভিসার মেয়াদ দেখে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। - image

ভিসার মেয়াদ দেখে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা।

29 সেপ্টেম্বর 2020, 6:00 PM

ভিসার মেয়াদ দেখে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। মেয়াদ নেই - এমন অনেকেই টোকেন পেয়েছেন। এ কারণে বঞ্চিত হচ্ছেন ভিসার মেয়াদ থাকা প্রবাসীরা। রাজধানীতে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ে টিকিট দেয়ার জন্য আজ ডাকা হয় টোকেনধারী তিনশ’ জনকে। তবে এর বাইরেও কয়েকশ’ প্রবাসী জড়ো হন সেখানে। এদিকে প্রবাসীদের ক্ষেত্রে স্থানীয় মালিকরা আকামার মেয়াদ না বাড়ালে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন। এ ক্ষেত্রে প্রবাসীদের নতুন চাকরি খোঁজার পরামর্শ দেন তিনি। সৌদি আরবে এখন থেকে সপ্তাহে ২০টি করে ফাইট পরিচালিত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে ১০টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ১০টি সৌদি এয়ারলাইনসের। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বৈঠকে সৌদি আরব, ইরাক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।

সেপ্টেম্বর ২৯, ২০২০
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের - image

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের

16 জুলাই 2022, 6:00 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। তামিম ইকবাল হলেন সিরিজসেরা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের রাত জাগা যেন সার্থক হলো। তৃপ্তি নিয়ে ঘুমোতে যাবেন সমর্থকরা। এমন সময়ে হঠাৎ চমকে উঠার মতো খবর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে তামিম এক ফেসবুক পোস্টে জানালেন, টি-টোয়েন্টিতে তিনি সাবেক হয়ে গেছেন! তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় ভোর চারটার দিকে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’ দেশের হয়ে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি। ২০২০ সালের মার্চের পর আর এ ফরম্যাটে দেখা যায়নি তামিমকে। গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেননি। এরপর মাঝে ছয় মাস স্বেচ্ছায় বিরতিতে ছিলেন। এরইমধ্যে হঠাৎ দিলেন বিদায়ের ঘোষণা।

জুলাই ১৬, ২০২২
এশিয়া কাপের ট্রফি উন্মোচন - image

এশিয়া কাপের ট্রফি উন্মোচন

20 আগস্ট 2022, 6:00 PM

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর মাত্র ক’টা দিন তারপরই পর্দা উঠবে টুর্নামেন্টটির ১৫তম এবারের আসরের। সবশেষ আসরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বসছে টুর্নামেন্টটি। তবে আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। মূলত দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে ভেন্যু নির্ধারণ করা হয়। শনিবার এশিয়া কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। আরব আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, সহনশীল ও সহাবস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ নাহায়ান মাবারাক আল নাহায়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন। এ সময় শ্রীলঙ্কা, আমিরাত ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারের এশিয়া কাপ ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।। দলগুলো হল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান এবং বাছাইপর্ব থেকে একটি দল। আগামী ২৭ আগস্ট দুবাই ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ-২০২২। আর একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। ২৮ আগস্ট হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

আগস্ট ২০, ২০২২
শাহীনের ইনজুরি নিয়ে ভারতকে খোঁচা ওয়াকারের - image

শাহীনের ইনজুরি নিয়ে ভারতকে খোঁচা ওয়াকারের

21 আগস্ট 2022, 6:00 PM

গত বিশ্বকাপে ভারতের টপ অর্ডারে ধস নামান শাহীন শাহ আফ্রিদি। ইনজুরির কারণে এশিয়া কাপে থাকছেন না এ পেসার। আর পাকিস্তানের সাবেক তারকা ওয়াকার ইউনুস মনে করেন, শাহীনের না থাকাটা সুবিধা দেবে ভারতকে। ২৮শে সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। টুইটারে ওয়াকার ইউনুস বলেন, ‘শাহীনের ইনজুরি ভারতের টপ অর্ডারের জন্য সব স্বস্তির। এশিয়া কাপে তাকে দেখতে পাবো না বলে খারাপ লাগছে। দ্রুত সুস্থ হয়ে ওঠো, চ্যাম্পিয়ন!’ শাহীনের এই ইনজুরির পেছনে বোর্ডের দায় দেখছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার আকিব জাভেদ। টানা খেলানোর কারণেই এমনটি ঘটেছে বলে মনে করেন আকিব। ১৯৯২ বিশ্বকাপজয়ী এই পেসার বলেন, ‘শাহীন টানা ক্রিকেট খেলছে। অধিক পরিশ্রমের কারণে এটা হতে পারে। টিম ম্যানেজমেন্টের উচিৎ সতর্কভাবে তার বিষয়টি তদারকি করা।’ শাহীনের সম্ভাব্য বদলি হিসেবে পাঁচজনের নাম শোনা যাচ্ছে। প্রথমেই আসে হাসান আলীর নাম। ফর্মের কারণে স্কোয়াডে রাখা হয়নি ডানহাতি এ পেসারকে। তবে অভিজ্ঞতার বিচারে সুযোগ পেতে পারেন তিনি। অরেকজন বাঁহাতি মীর হামজা। ২৯ বছর বয়সী মীর হামজা বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৪২ ম্যাচে নিয়েছেন ৪১ উইকেট। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্স দেখানো পেসার জামান খান ও লেগস্পিনার জাহিদ মাহমুদ আলোচনায় আছেন। লাহোর কালান্দার্সের হয়ে ১৩ ম্যাচে ১৮ উইকেট নেন জাহিদ। যা কোনো বোলারদের মধ্যে পিএসএলের এক মৌসুমে তৃতীয় সর্বোচ্চ উইকেট। ডানহাতি এই পেসারকে কিংবদন্তি লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার সঙ্গে তুলনা করা হয়। সংযুক্ত আরব আমিরাতের আবহে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। তাই শাহীন আফ্রিদির স্থলাভিষিক্ত হতে পারেন লেগস্পিনার জাহিদ মাহমুদ। পাকিস্তানের নেদারল্যান্ডস সফরে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে একটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২১ সালে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

আগস্ট ২১, ২০২২
পাকিস্তানে বন্যায় প্রাণহানি হাজার ছাড়িয়েছে, আন্তর্জাতিক সহায়তার আহ্বান - image

পাকিস্তানে বন্যায় প্রাণহানি হাজার ছাড়িয়েছে, আন্তর্জাতিক সহায়তার আহ্বান

27 আগস্ট 2022, 6:00 PM

পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আবেদন করেছে দেশটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্যরা পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় সহায়তা করেছে। তবে আরও অনেক তহবিল প্রয়োজন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বিবিসিকে বলেন, ‘পাকিস্তানের আরও আন্তর্জাতিক সহযোগিতা দরকার। পাকিস্তান অর্থনৈতিক সমস্যা যখন কাটিয়ে উঠছিল তখনই বন্যার আঘাত এসেছে। উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ এখন বন্যাকবলিতের সহযোগিতায় ব্যয় করা হচ্ছে’। পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পাকিস্তানের অর্ধেকেরও বেশি অংশ বন্যায় প্লাবিত। খাইবার-পাখতুনখাওয়া, সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে বর্ষণ ও বন্যাজনিত কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩ কোটির বেশি। তাদের মধ্যে কয়েক লাখ মানুষ খাদ্য ও আশ্রয় হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন। এর মধ্যেই শনিবার সিন্ধু প্রদেশের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করতে নাগরিকদের অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা এএফপিকে ২৩ বছর বয়সী জুনায়েদ খান বলেছেন, ‌‘আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যে বাড়িটি তৈরি করেছি, তা চোখের সামনে ডুবতে শুরু করেছে। রাস্তার পাশে বসে স্বপ্নের বাড়িটি ডুবতে দেখেছি’। দেশটির দক্ষিণ-পূর্বের সিন্ধু প্রদেশও বন্যার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে।

আগস্ট ২৭, ২০২২
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় সৌদি - image

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় সৌদি

05 এপ্রিল 2023, 6:00 PM

হঠাৎ করেই সৌদি আরব ও ওপেকভুক্ত দেশগুলো বৃহৎ পরিসরে তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। সবমিলিয়ে প্রতিদিন ১৬ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা এসেছে। আর এই ঘোষণায় অনিশ্চয়তায় থাকা বিশ্ব জ্বালানি বাজারে আরও অস্থিরতা দেখা দিয়েছে। ওপেকের এই সিদ্ধান্ত বিপদ ডেকে আনবে যুক্তরাষ্ট্র সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। যদিও সৌদি ও এর সহযোগী দেশগুলোর দাবি, জ্বালানি বাজারে স্থিতিশীলতা ধরে রাখতেই তারা এই উদ্যোগ নিয়েছে। বিশ্বের নানা গণমাধ্যমের খবর ও বিশ্লেষণ অবশ্য বলছে ভিন্ন কথা। যেখানে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে অর্থনৈতিভাবে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি। রিয়াদ এবার যুক্তরাষ্ট্রের আধিপত্য থেকে অর্থনৈতিক স্বাধীনতা চাইছে। এ বিষয়ে ‌‘জাই হামিদ’ নামের এক বিশ্লেষক ক্রিপ্টোপলিটন ওয়েবসাইটে একটি প্রবন্ধ লিখেছেন। যেখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন কীভাবে মার্কিন প্রভাব বলয় থেকে স্বাধীন অর্থনীতি গড়ার পরিকল্পনা করছে মোহাম্মদ বিন সালমানের সৌদি। তেল উৎপাদন কমানোর ঘোষণা এসেছে বিস্ময়করভাবে। যদিও রাশিয়ার সাথে বৈঠকে সৌদি ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছিল। তবে সেই হিসেবে এটা কিছুটা কম। মে মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। গত অক্টোবরে হওয়া সিদ্ধান্তেই এই স্বেচ্ছা উৎপাদন কমানোর বিষয়টি ছিল। রিয়াদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দিনে তারা ৫ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। ইরাক তাদের উৎপাদন কমাবে দিনে ২ লাখ ১১ হাজার ব্যারেল। সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন ১ লাখ ৪৪ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে। কুয়েত উৎপাদন কমাবে ১ লাখ ২৮ হাজার ব্যারেল। ওমানও দিনে ৪০ হাজার ব্যারেল তেল উৎপাদন কমাবে। আলজেরিয়াও ৪৮ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে। কাজাখস্তান ৭৮ হাজার ব্যারেল তেল কম উত্তোলন করবে প্রতিদিন। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জো বাইডেনের প্রশাসন ও রিয়াদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। সেখান থেকে স্বাধীন অর্থনীতির ভিত গড়ে তোলার কৌশল হাতে নিয়েছে সৌদি। আরবিসি ক্যাপিটাল মার্কেটসের পণ্য কৌশল প্রধান হেলিমা ক্রফট বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানো অর্থনৈতিক কৌশল অভিযোজন করতে চলেছে সৌদি। অন্যদিকে সাম্প্রতিক সময়ে চীনের সাথেও ঘনিষ্ঠতা বাড়িয়েছে সৌদি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যুক্ত হতে চলেছে দেশটি। যেখানে আছে রাশিয়াও। চীনের মধ্যস্থতায় চির বৈরি ইরানের সাথে আবারও সম্পর্ক পুনঃস্থাপনের পথে হেঁটেছে মোহাম্মদ বিন সালমানের দেশ। অন্যদিকে চীনা কোম্পানি রংশেং পেট্রোকেমিক্যালের ১০ শতাংশ শেয়ার কেনার জন্য ৩৬০ কোটি ডলারের একটি চুক্তিও করেছে রিয়াদ। এর আওতায় প্রতিদিন ৪ লাখ ৮০ হাজার ক্রুড তেল সরবরাহ করবে সৌদি। যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে বিশ্ব অংশীদারিত্ব বাড়ানোর পরিকল্পনা হিসেবে সৌদি এসব কার্যক্রম হাতে নিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সাথে তাৎপর্যপূর্ণভাবে মার্কিন সম্পর্কের পট বদল হতে পারে। যুক্তরাষ্ট্রের চীন ও রাশিয়ার সাথে দ্বন্দ্বের মেরুকরণেই মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের বিশ্ব অংশীদারিত্বে এমন বৈচিত্র্য আনছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সৌদি লেখক আলি শিহাবি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে একমুখী সম্পর্কের দিন শেষ। এখন আমরা আরও উন্মুক্ত সম্পর্কের পথে হাঁটছি। যুক্তরাষ্ট্রের মতো চীন, ভারত ও ফ্রান্সহ অন্যদের সাথে আমাদের সম্পর্ক শক্তিশালী।’ সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

এপ্রিল ০৫, ২০২৩
আল আকসা মসজিদে মুসল্লিদের উপর ফের ইসরায়েলি বাহিনীর হামলা - image

আল আকসা মসজিদে মুসল্লিদের উপর ফের ইসরায়েলি বাহিনীর হামলা

05 এপ্রিল 2023, 6:00 PM

আল আকসা মসজিদ কমপ্লেক্সে ফিলিস্তিনি মুসল্লিদের উপর ফের তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইবাদত করতে আসা মুসল্লিদের উপর তারা গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী মুসল্লিদের আল আকসা থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে। আল জাজিরার খবরে আরও জানানো হয়েছে, আল আকসা মসজিদ কমপ্লেক্সে সহিংসতা নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আরব আমিরাত ও চীনের উদ্যোগে হবে এই রুদ্ধদ্বার বৈঠক। বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের পর অবরুদ্ধ পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। এছাড়া নাবলুসে ইসরায়েলি বাহিনীর ছোড়া বিষাক্ত গ্যাসে অন্তত ১২ ফিলিস্তিনি আহত হয়েছেন। হেবরনের উত্তর সিটি সংলগ্ন বাইত উমরেও হামলার ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাসের ফলে বাইত উমরে বহু ফিলিস্তিনি শ্বাসকষ্টে ভুগছেন। সংঘর্ষ হয়েছে জেনিন এবং বেথেলহেমেও। সারা পৃথিবীর মধ্যে পবিত্রতম জায়গাগুলোর একটি হলো আল আকসা। এ নিয়ে বহু বছর ধরেই সংঘাত-সংঘর্ষ চলে আসছে। এদিকে এই রমজানে আবারও আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে তুরস্কে। ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব লীগ। ২২ দেশের আঞ্চলিক জোটটির এক জরুরি বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়। এছাড়া ঘটনার নিন্দা জানিয়ে মালয়েশিয়া বলেছে, ইসরায়েলের কর্মকাণ্ড বেআইনি। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক মহলের কাছে দাবিও জানিয়েছে দেশটি। খবর : আল জাজিরা।

এপ্রিল ০৫, ২০২৩
মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী - image

মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী

15 এপ্রিল 2023, 6:00 PM

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হয়েছেন ভারতের রাজস্থানের নন্দিনী গুপ্তা। এছাড়া দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ হয়েছেন এবং মনিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানারআপ। গতকাল শনিবার রাতে মনিপুরে জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে। জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী গুপ্তা। ১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি ধারণ করেছেন। সাক্ষাৎকারে নন্দিনী জানায়, তার জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হচ্ছে ভারতের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা। তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং তার আয়কৃত বেশির ভাগ অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করেন। তিনি আরও জানান, প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য্য ও তার অসংখ্য কৃতিত্বপূর্ণ কাজও তাকে অনুপ্রাণিত করে। এছাড়া মিস ইন্ডিয়ার ৫৯তম আয়োজনে পারফরম্যান্স করেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনীশ পল এবং ভূমি পেডনাকার।

এপ্রিল ১৫, ২০২৩
মধ্যপ্রাচ্যে শনিবার, বাংলাদেশে রোববার ঈদ হতে পারে! - image

মধ্যপ্রাচ্যে শনিবার, বাংলাদেশে রোববার ঈদ হতে পারে!

16 এপ্রিল 2023, 6:00 PM

মূলত রমজান মাস শুরু পর থেকে ঈদের প্রস্তুতি শুরু করে দেন মুসলিমরা। আর এই ঈদের সব চেয়ে বড় আকর্ষন হলো চাঁদ দেখা। এই চাঁদ দেখা নিয়ে চলে কৌতুহল। রোজা কি ২৯ না ৩০ টা হবে এ নিয়ে আলোচনা চলে পুরো রমজান জুড়ে। তবে শেষ দিকে এতে এই আলোচনা তুঙ্গে ওঠে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যবেক্ষণ করে ঈদের সঠিক তারিখ ঘোষণা করবে। কিন্তু তার আগেই শুরু হয়েছে কৌতুহল। গতকাল রোববার কাতার ও সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে যে এবার ঈদ হতে পারে শুক্রবার। তবে আগের অবস্থান থেকে সরে এসেছে তারা। কিন্তু একদিন আগে আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে এবারের পবিত্র রমজান ২৯ দিনে শেষ হতে পারে এবং শুক্রবার জুমারদিন হবে শাওয়াল মাসের প্রথম দিন। এদিনই পালিত হবে ঈদুল ফিতর।তবে নতুন পূর্বাভাসে তারা আগের তথ্য পরিবর্তন করেছেন। এখন তারা বলছেন শুক্রবার নয়, শনিবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, পূর্ববর্তী ভবিষ্যদ্বাণীর চেয়ে একদিন পরে ২২ এপ্রিল শনিবার আরব বিশ্বে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। যদি সেখানে শনিবার ঈদ উদযাপিত হয় তাহলে স্বাভাবিক ভাবে বাংলাদেশে রোববার ঈদ হতে পাবে। তবে শনিবারও হবে পারে। যদি চাঁদ দেখা যায়। এবার তো পাকিস্তান-আফগানিস্তান সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করছে। এক প্রতিবেদনে জানিয়েছে খালিজ টাইমস।জ্যোতির্বিজ্ঞান সংস্থাটি বলেছে যে, জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে এটি তাদের শুধু ভবিষ্যদ্বাণী। ঈদের সঠিক তারিখ কেবল নতুন চাঁদ দেখার ভিত্তিতে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।খবরে বলা হয়েছে, ২০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে শাওয়াল মাসের চাঁদের সন্ধান করা হবে। তবে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পর্যবেক্ষণ অনুসারে, এদিন আরব বিশ্বের যেকোনও স্থান থেকে খালি চোখে চাঁদ দেখা যাবে না। এক বিবৃতিতে আবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, 'লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ ছাড়া আরব বিশ্বের বেশিরভাগ দেশে টেলিস্কোপ দিয়েও বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা সম্ভব নয়। এছাড়াও এটি সন্ধান করার জন্য সুনির্দিষ্ট টেলিস্কোপ ছাড়াও পেশাদার মনিটরিং এবং ব্যতিক্রমী আবহাওয়া প্রয়োজন। যা একসঙ্গে ঘটা প্রায় অসম্ভব। তাই আরব বিশ্বের কোথাও টেলিস্কোপ ব্যবহার করেও নতুন চাঁদ দেখা যাবে বলে আশা করা যায় না।'জ্যোতির্বিদ্যা কেন্দ্রটি আরও বলেছে, যেহেতু আরবি মাস শুরুর জন্য চাঁদ দেখা বাধ্যতামূলক। তাই ঈদুল ফিতর ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বৃহস্পতিবার কেউ চাঁদ দেখে থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় ২৯ রমজান থেকে শাওয়াল ৩ পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। যদি শনিবার (২২ এপ্রিল) দেশটিতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় তাহলে দেশটির সরকারি চাকরিজীবিরা পাঁচদিনের ছুটি উপভোগ করবে।

এপ্রিল ১৬, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo