logo
youtube logotwitter logofacebook logo

আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় রোয়ানু : চার নম্বর সতর্কতা সংকেত - image

ঘূর্ণিঝড় রোয়ানু : চার নম্বর সতর্কতা সংকেত

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’  আরও ঘনীভূত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে  জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়েরর কারণ উপকূলীয় এলাকার সকল সরকারি কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। নিম্নচাপটি মংলা সমুদ্র বন্দর থেকে ১১শ ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। এর ফলে চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা বন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আর নদী বন্দর গুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মংলা প্রতিনিধি জানান, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর কারনে মংলা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্নিঝড়টি বর্তমানে মংলা সমুদ্র বন্দর থেকে ১১শ ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে। এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সকল নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘাটে থাকতে বলেছে।  এর প্রভাবে বিকেল থেকে মংলা ও সুন্দরবন উপকুলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে । এদিকে বন্দর কর্তপক্ষের মেম্বার অপারেশন আলতাফ হোসেন জানিয়েছেন, বন্দরে অবস্থানরত সকল জাহাজ গুলকে সর্তক রাখা হয়েছে । এছাড়া বন্দরে ১টি কন্ট্রোলরুম খোলা হয়েছে । তাছাড়া বন্দরের পশুর চ্যানেল ও হাড়বাড়িয়া অবস্থানরত জাহাজের পন্য বোঝাই খালাস কাজ বন্ধ রাখা হয়েছে । কোস্টগার্ড এর মংলার জোনাল কমান্ডার জানান, দূযোর্গপরবর্তী উদ্দারের জন্য তাদের বোট ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে । এছাড়া কোস্ট গার্ড ১টি কন্ট্রোল রুম চালু রেখেছে । এছাড়া উপজেলা প্রশাসন দূযোর্গ মোকাবেলায় কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল সহ ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রেখেছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স ।

মে ১৯, ২০১৬
আঘাত হেনেছে ঘুর্ণিঝড় রোয়ানু - image

আঘাত হেনেছে ঘুর্ণিঝড় রোয়ানু

20 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ভোলা ও সন্দ্বীপ উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রোয়ানু। এটি ক্রমশ এগিয়ে মেঘনার মোহনা হয়ে ফেনী, নোয়াখালী, হাতিয়ায় আঘাত হেনে সন্ধ্যার পর দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুর নাগাদ রোয়ানু ভোলা এবং সন্দ্বীপের কাছাকাছি এলাকা অতিক্রম শুরু করে। তবে এর প্রভাবে সকাল থেকেই ভোলা, বরগুনা, পটুয়াখালী, হাতিয়াসহ উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ঘুর্ণিঝড়টি দুর্বল না হওয়া পর্যন্ত ঊপকূলে ৪ থেকে ৫ ফুট পর্যন্ত জলোচ্ছাস এবং ঘুর্ণি বাতাস থাকবে। সন্ধ্যার পর জলোচ্ছাস কমে গেলেও আগামী ২৪ ঘন্টা এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঘুর্ণিঝড়ের কারনে এখনও চট্টগ্রাম, মংলা বন্দরসহ ঊপকূলীয় এলকায় ৭ নম্বর এবং কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বন্ধ রয়েছে সব রকম নৌ-যান চলাচল।

মে ২০, ২০১৬
তাপপ্রবাহ সোমবার পর্যন্ত থাকবে - image

তাপপ্রবাহ সোমবার পর্যন্ত থাকবে

16 জুলাই 2022, বিকাল 6:00

দেশে আগামীকাল সোমবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই এ সময় পর্যন্ত ভাপসা গরম থাকবে। এর পর থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং গরমের তীব্রতা কমে আসবে। বর্তমানে ২৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর আগের দিন ১৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দেয় সংস্থাটি। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, বর্তমানে টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা ও রংপুর বিভাগের আট জেলা, রাজশাহী বিভাগের আট জেলা এবং সিলেট বিভাগের চার জেলাসহ মোট ২৩ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাছে, যা অব্যাহত থাকবে সোমবার পর্যন্ত। তিনি আরো বলেন, দেশে বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তবে যে ভাপসা গরম পড়েছে, এই হালকা বৃষ্টিতে কাজ হচ্ছে না। আগামী দুই দিন (সোমবার পর্যন্ত) দেশের কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং গরম কমবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য জায়গায় এর মাঝারি ধরনের সক্রিয়তা রয়েছে।

জুলাই ১৬, ২০২২
গরম নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস - image

গরম নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

15 এপ্রিল 2023, বিকাল 6:00

দুই সপ্তাহ ধরে দেশব্যাপী বইছে তাপপ্রবাহ। প্রতিদিনই একের পর এক রেকর্ড গড়ছে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলার তাপমাত্রা। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাঁসফাঁস করছে প্রাণীকুল। এরমধ্যে তাপমাত্রা আরও বাড়ার খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ রোববারও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল শনিবারের মতোই গরম অনুভূত হবে আজ। আজ সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সম্প্রতি বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। এদিকে গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ।১৯৭২ সালের ১৮ই রাজশাহীতে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় পরিস্থিতি এতটাই নাজুক যে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে না করেছে প্রশাসন।রোদের তাপে গলছে সড়কের পিচ। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ফরিয়াদ করছেন মানুষ। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলিসয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে প্রচারণা চালাচ্ছেন জেলা প্রশাসন। আরও এক সপ্তাহ এমন তাপদাহ থাকতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

এপ্রিল ১৫, ২০২৩
ঢাকায় আজও গরম কমছে না, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা - image

ঢাকায় আজও গরম কমছে না, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

16 এপ্রিল 2023, বিকাল 6:00

আজও ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল সাতটায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সকালে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানিয়েছেন, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে আজ বৃষ্টি হতে পারে। রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ও ঢাকা বিভাগের বেশিভাগ জেলাগুলোতে তাপপ্রবাহ অপরিবর্তিত থাকতে পারে।মোস্তফা কামাল পলাশ লিখেছেন, আজ সকাল ৯টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ। প্রসঙ্গত, গত শনিবার রাজধানীতে ছিল ৫৮ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন। তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি। সর্বশেষ ১৯৬৫ সালের এপ্রিল মাসে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর আগে ১৯৬০ সালের একই মাসে সর্বোচ্চ একই পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এপ্রিল ১৬, ২০২৩
আজ কমবে ঢাকার তাপমাত্রা, কালবৈশাখী ঝড় কয়েক জেলায় - image

আজ কমবে ঢাকার তাপমাত্রা, কালবৈশাখী ঝড় কয়েক জেলায়

17 এপ্রিল 2023, বিকাল 6:00

তীব্র গরমে হাঁসফাঁস করছে সারা দেশ। একেক জায়গায় একেক দিন তাপমাত্রা রেকর্ড গড়ছে। গতকাল দেশের কিছু জায়গায় বৃষ্টি হলেও ঢাকা তাপমাত্রা ছিল আগের মতই। আবহাওয়া অফিসের বলছে, আজও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে আজ সকালে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানিয়েছেন, আজ সন্ধ্যার পর থেকে মধ্য রাতের মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলায় তাপমাত্রা রেকর্ড গড়তে পারে। যার মধ্যে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া জেলায় ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ মাগুরা, নড়াইল, রংপুর বিভাগের সকল জেলা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল ১৭, ২০২৩
ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর - image

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

18 এপ্রিল 2023, বিকাল 6:00

ঢাকাসহ দেশের চার বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টথ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তে আরও বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পঞ্চগড়, রংপুর, নীলফামারী,মৌলভীবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলাসমূহ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা ও বরিশাল বিভাগসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে যা ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল ১৮, ২০২৩
বাংলাদেশে কবে ঈদ হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর - image

বাংলাদেশে কবে ঈদ হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর

18 এপ্রিল 2023, বিকাল 6:00

আজ বুধবার (১৯ এপ্রিল) ২৭ রমজান চলছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে শুরু পবিত্র ঈদুল ফিতরের ছুটি। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদ কবে হবে তা এখনো জানে না কেউই। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে কবে হবে ঈদ। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কবে দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। তাদের দেয়া তথ্য মতে আগামী শুক্রবার (২১ এপ্রিল) অর্থাৎ ২৯ রমজান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। সে হিসেবে শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। গত ৫ এপ্রিল সংস্থাটির আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। যা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আবহাওয়া অফিস। প্রতি মাসেই চাঁদের স্থানাংক প্রতিবেদন প্রকাশ করে থাকে আবহাওয়া অধিদফতরের জলবায়ু শাখা। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার (২১ এপ্রিল) অর্থাৎ ২৯ রমজান সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, ওই সময় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে এবং তখন চাঁদের বয়স থাকবে ১.৩৪০৫ দিন। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের অলটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। সে হিসেবে ওই দিনই চাঁদ দেখা যাবে। তার পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ এবং সেই সময় চাঁদের বয়স থাকবে ২.৩৪০৭ দিন। এ সময় চাঁদের অলটিটিউড থাকবে ২৮ ডিগ্রির উপরে। তাই সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।

এপ্রিল ১৮, ২০২৩
তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা - image

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

19 এপ্রিল 2023, বিকাল 6:00

দেশের তিন বিভাগে বৃষ্টি এবং ৩৬ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, নওগাঁ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলা এবং ঢাকা ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এপ্রিল ১৯, ২০২৩
চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার অনুরোধ - image

চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার অনুরোধ

19 এপ্রিল 2023, বিকাল 6:00

পবিত্র শাওয়াল ১৪৪৪ হিজরি মাসের চাঁদ দেখা নিয়ে অগ্রীম, বিভ্রান্তিকর এবং এখতিয়ার বহির্ভূত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।একই সাথে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের কাছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। পবিত্র শাওয়াল ১৪৪৪ হিজরি মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দেশের কয়েকটি অনলাইন মিডিয়া এবং দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণসহ কয়েকটি সংবাদপত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বরাতে ‘ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার সন্ধ্যায়’ মর্মে নিশ্চিত করে সারা দেশে সংবাদ পরিবেশিত হয়েছে। প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির বরাতে বলা হয়েছে-আগামী ২১ এপ্রিল সন্ধ্যে ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সংবাদটি ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় চাঁদ দেখা কমিটির গোচরিভূত হয়েছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, হিজরি সনের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটির একজন সম্মানিত সদস্য। এ ছাড়াও কমিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক, উর্দ্ধতন সরকারি কর্মকর্তা এবং দেশের বিজ্ঞ আলেম ওলামারা সদস্য হিসেবে রয়েছেন। সারাদেশ থেকে জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করে থাকে। এই কমিটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত। আগামীকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সারা দেশ থেকে চাঁদ দেখার সংবাদ প্রাপ্তি সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মো. ফরিদুল হক খান ঈদুল ফিতর উদযাপনের চুড়ান্ত তারিখ ঘোষণা করবেন।

এপ্রিল ১৯, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo