logo
youtube logotwitter logofacebook logo

আদালত

রাষ্ট্রধর্ম নিয়ে রিট খারিজ - image

রাষ্ট্রধর্ম নিয়ে রিট খারিজ

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর এ দায়ের করা রিট সোমবার খারিজ করে দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ। গত মাসে হাইকোর্টে এ রিট দায়ের করেন আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনে বিবাদী ছিলেন আইন সচিব। সংবিধানের ৮ম সংশোধনী করে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিস্থাপিত হয়। সংবিধানের ২ক অনুচ্ছেদে বলা হয়, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন। Source: Atntimes.com

সেপ্টেম্বর ০৬, ২০১৫
আদালত অবমাননার আইন করা হবে: আইনমন্ত্রী - image

আদালত অবমাননার আইন করা হবে: আইনমন্ত্রী

04 অক্টোবর 2015, বিকাল 6:00

শিগগিরই আদালত অবমাননার আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলয়নায়তনে ল রিপোর্টার্স ফোরামের কর্মশালায় তিনি বলেন, আদালতের সংবাদে ভুল হলে গণমাধ্যম কিংবা সংবাদকর্মীদের আদালত অবমাননার সম্ভাবনা থাকে। আদালত অবমাননা আইন, ২০১৩ এর কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন দুই আইনজীবী। পরে আইনটি অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। আইনমন্ত্রী বলেন: ১৯২০ সালে আদালত অবমাননার যে আইনটি করা হয়েছিল, বর্তমানে গণমাধ্যমের ব্যাপক প্রসারের ফলে তা অনেকটাই পুরোনো হয়ে পড়েছে। তাই আদালত অবমাননার একটি আইন থাকা উচিত বলে মনে করেন আইনমন্ত্রী।

অক্টোবর ০৪, ২০১৫
‘আদালতের নির্দেশনা অনুযায়ী লিটনের ব্যবস্থা’ - image

‘আদালতের নির্দেশনা অনুযায়ী লিটনের ব্যবস্থা’

13 অক্টোবর 2015, বিকাল 6:00

এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বিষয়ে ‘আদালতের নির্দেশনা অনুযায়ী’ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ বিচারের ঊর্ধ্বে নয়, বিচারকরা যেভাবে নির্দেশনা দিবেন, সেভাবে প্রশাসন কাজ করবে বলে জানান তিনি। সাম্প্রতিক সময়ে দুই হত্যাসহ ৪ বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই জাতির সামনে উন্মোচন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত দ্রুত গতিতে চলছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, হত্যাকাণ্ডের রহস্য বের করার খুব কাছাকাছি পৌঁছে গেছে আইনশৃংখলাবাহিনী।

অক্টোবর ১৩, ২০১৫
প্রকাশক হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন - image

প্রকাশক হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন

31 অক্টোবর 2015, বিকাল 6:00

জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ আরও তিনজনকে কুপিয়ে জখমের প্রতিবাদের মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জেলায়। প্রকাশক দীপনকে হত্যা ও টুটুল-তারেক-রণদীপমকে হত্যার চেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জে গণজাগরণ মঞ্চের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে জুবলী রোডে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সকল মুক্তচিন্তার বিকাশের পক্ষের লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক শহীদ-ই-হাসান তুহিন, জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক হামিদা খাতুন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহম্মদ দীপুসহ প্রমুখ। এদিকে একজন প্রকাশক হত্যা এবং তিনজনকে হত্যাচেষ্টার প্রতিবাদে রবিবার সুনামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। দুপুরে পৌরবিপণি এলাকা থেকে মিছিল বের হয়। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ার এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রইসুজ্জামানসহ প্রমুখ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সরকার মানুষদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। একের পর এক ঘটনায় সরকারের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। প্রসঙ্গত, দুর্বৃত্তদের হামলায় আহত শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল এবং লেখক ও গবেষক রনদীপম বসুর বাড়ি সুনামগঞ্জে। এছাড়া দুপুরে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন জেলা শাখা। শহরের সাতমাথা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পরে বীরশ্রেষ্ঠ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ হয়। অন্যদিকে, নড়াইলের আদালত সড়কে গণজাগরণ মঞ্চ মানববন্ধন করেছে। এ সময় বক্তারা, ব্লগার ও প্রকাশক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারী ও হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অক্টোবর ৩১, ২০১৫
গয়েশ্বর-খোকাসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - image

গয়েশ্বর-খোকাসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

03 নভেম্বর 2015, বিকাল 6:00

রামপুরায় নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকাসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিকেলে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১৩ সালের ২৯ মার্চ বিএনপি-জামায়াত জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে মুনসুর প্রধানীয়া নামে এক ব্যক্তি হত্যা ঘটনায় এ মামলা দায়ের করা হয়। গত ২০ মার্চ গয়েশ্বর ও খোকাসহ ৪৯ জনকে আসামি করে মামলার চার্জশিট দেওয়া হয়। চার্জশিটে সাদেক হোসেন খোকাসহ ২১ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। চার্জশিটে পলাতক দেখানে ২১ আসামি ও জামিনে থাকা ১৪ আসামি আদালতে অনুপস্থিত থাকায় মোট ৩৫ জনের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

নভেম্বর ০৩, ২০১৫
সিজার হত্যা : কাইয়ুমের ভাই মতিন ৮ দিনের রিমান্ডে - image

সিজার হত্যা : কাইয়ুমের ভাই মতিন ৮ দিনের রিমান্ডে

05 নভেম্বর 2015, বিকাল 6:00

ঢাকায় ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যায় জড়িত সন্দেহে আটক বিএনপি নেতা এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে ৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মতিনকে বৃহস্পতিবার দুপুরে সিএমএমকোর্টে হাজির করানো হয়; পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মতিনের পরিবারের অভিযোগ, বেশ কয়েক দিন আগেই তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। তবে, পুলিশ বলছে, ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোলের বড়-আঁচড়া এলাকায় থেকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মতিনকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর কূটনীতিক-পাড়া গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালীয় ত্রাণকর্মী চেজারে তাভেল্লা। প্রায় ১ মাস পর গত ২৬ অক্টোবর এ হত্যায় জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ। কথিত এক বড়ভাইয়ের নির্দেশে অর্থের বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও পুলিশের দাবি।

নভেম্বর ০৫, ২০১৫
ঐশীর ফাঁসির আদেশ - image

ঐশীর ফাঁসির আদেশ

11 নভেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমাকে মৃত্যু দণ্ডের  আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় তার ঐশীর বন্ধু রনির দুই বছরের কারাদণ্ড ও জনিকে বেকসুর খালাসের আদেশ দেয়া হয়েছে। যুক্তিতর্কের শুনানি শেষে গত ৪ নভেম্বর তিনিই রায়ের জন্য আজকের দিন ঠিক করে দিয়েছিলেন।বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা কনেন। কড়া নিরাপত্তার মধ্যে সকাল সোয়া ১১টার দিকে প্রধান আসামি নিহত দম্পতির মেয়ে ঐশী এবং হত্যাকাণ্ডে সহায়তাকারী হিসেবে আসামি হওয়া ঐশীর ২ বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনিকে আদালতে হাজির করা হয়। জনি শুরু থেকেই কারাগারে ছিলেন। রনি মাঝখানে জামিনে থাকলেও রায়ের দিন ঠিক করে দিয়ে বিচারক তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় ঐশীদের বাসার শিশু গৃহকর্মী খাদিজা আক্তার সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে। গত বছরের ১ জুন গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্র থেকে মা সালমা বেগমের জিম্মায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

নভেম্বর ১১, ২০১৫
মুজাহিদের রিভিউ শুনানি শেষ, আদেশ বুধবার - image

মুজাহিদের রিভিউ শুনানি শেষ, আদেশ বুধবার

16 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার আদেশের দিন ধার্য করেছেন আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে মঙ্গলবার এই শুনানি হয়। শুনানি শেষে আদেশের দিন ধার্য করেন আদালত। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সুপিরিয়র নেতৃত্বের দায়ে মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়া মুজাহিদের পক্ষে রিভিউ শুনানিতে শুধু মৃত্যুদন্ডের শাস্তি কমানোর আবেদন করা হয়েছিল। মুজাহিদের পক্ষে শুনানিতে অংশ নেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। পরে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষের যুক্তি; মুজাহিদ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। এমনকী আল বদর বাহিনী সরাসরি পাকিস্তানী বাহিনী ছিল; তাই কমান্ডার হিসেবে মুজাহিদ অপরাধী হয়না বলে আদালতে তাঁরা দাবী করেন। পাল্টা যুক্তি দেখিয়ে এটর্নি জেনারেল আদালতকে বলেন, সেন্ট্রাল কমান্ড পাক বাহিণীর হাতে থাকলেও, স্থানীয় কমান্ডাররাও আল বদরের অনেক কিছু নিয়ন্ত্রন করেছেন। এছাড়া মুজাহিদ সরাসরি সব হত্যাকান্ডে অংশ না নিলেও বুদ্ধিজীবী হত্যাকান্ডের মূল নকশাকারী হিসেবে ছিলেন তিনি। ৭১ এ বুদ্ধিজীবী হত্যাকান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রন স্থান মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারেও সেসময় নিয়মিত মুজাহিদ যাওয়া আসা করতেন। শুনানিতে আদালত বিচ্ছু জালালের সাক্ষ্য তুলে ধরেন। যেখানে সুরকার আলতাফ মাহমুদের হত্যাকান্ডে মুজাহিদের সরাসরি অংশ নেওয়ার প্রমান পাওয়া গেছে। চলতি বছরের ১৬ জুন একাত্তরের বদর প্রধান মুজাহিদের আপিলের রায় ঘোষণা করে সুপ্রিমকোর্ট। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনও একই বেঞ্চে শুনানির কথা থাকলেও তা হয়নি।

নভেম্বর ১৬, ২০১৫
৩০ নভেম্বরের মধ্যে দেশে ফিরলে আত্মসমর্পণ করবেন খালেদা - image

৩০ নভেম্বরের মধ্যে দেশে ফিরলে আত্মসমর্পণ করবেন খালেদা

16 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশে ফিরলে, বেগম খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করবেন। তাঁর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য জানিয়ে বলেছেন, বিএনপি চেয়ারপারসন এ মাসের মধ্যে ফিরলে, সময় বাড়ানোর আবেদন করা হবে। নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট খারিজ করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তার কপি নিম্ন আদালতে পৌঁছেছে। সেই হিসেবে খালেদা জিয়াকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আদালতে আত্মসমর্পণ করতে হবে। তবে তিনি দেশে ফেরার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে ২০০৭ সালে নাইকো দুর্নীতি মামলাটি করেছিল দুদক। পরের বছর মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। তবে চলতি বছর মামলাটি পুনরুজ্জীবিত করে দুদক। শুনানি শেষে মামলা চালানোর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

নভেম্বর ১৬, ২০১৫
নিজামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি - image

নিজামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

22 নভেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ চতুর্থ দিনের শুনানি হয়। নিজামীর পক্ষে আইনজীবী এস এম শাজাহান পেপারবুক থেকে অভিযোগ ধরে সাক্ষী উপস্থাপন করেন। বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল-১। ওই রায়ের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন নিজামী। জামায়াতে ইসলামীর আমির নিজামী একাত্তরে ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আল বদর বাহিনীর প্রধান।

নভেম্বর ২২, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo