logo
youtube logotwitter logofacebook logo

আকাশ

যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা - image

যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

যশোরে স্কুলছাত্র রাকিব রায়হান হত্যার ঘটনায় অজ্ঞাত-পরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে নিহতের ভগ্নিপতি আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যশোর কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়, স্কুলছাত্র রাকিব যশোর শহরের মুড়লী মোড় এলাকার আমেনা মেডিসিন হাউজ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সে ফোনে জানায়, আকাশ নামে একজনের সঙ্গে সে পালবাড়ি এলাকায় রয়েছে। পরে, রাত ৮টার দিকে সংবাদ পাওয়া যায়, রাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রাকিব উপজেলার হাজী আবু মোকাররম ফজলুল বারী কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
শততম পর্ব পেরিয়ে ধারাবাহিক ‘জীবনের অলিগলি’ - image

শততম পর্ব পেরিয়ে ধারাবাহিক ‘জীবনের অলিগলি’

09 অক্টোবর 2015, বিকাল 6:00

ধারাবাহিক নাটক- জীবনের অলিগলি রচনা- ফজলুল হক আকাশ পরিচালনা- ফজলুর রহমান প্রচার- মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিট এটিএন বাংলায় মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’। ইতোমধ্যে ধারাবাহিকটি শততম পর্ব অতিক্রম করেছে। ফজলুল হক আকাশের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফজলুর রহমান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। মানুষ জীবন নয় যাপন করে সম্পর্ক। প্রতিটি সম্পর্কের অলিগলি মোড়ে মোড়ে রয়েছে প্রেমের আনন্দ, বিরহের কান্না। পারিবারিক সম্পর্কের পটভূমিতেই দাঁড়িয়ে আছে ‘জীবনের অলিগলি’। এডভোকেট আরিফের মেঝো ভাই পরাগ, প্রভাষক হাসানের মেঝো বোন কাকনকে প্রেমের ফাঁদে ফেলেছে। বড় ভাই আরিফের ইশারাতে পরাগ, কাকনের সাথে প্রেম-প্রেম নাটক খেলছে। এসব বুঝতে পেরে প্রভাষক হাসান তার ছোট বোন কাকনের অনত্র বিয়ে ঠিক করে। কাকনের বিয়ে ঠিক হওয়ার পর পরাগ কাকনকে বিয়ে করার আশ্বাস দিয়ে, বিয়ের আসর থেকে পালানোর বুদ্ধি দেয়। কাকন ভালোবাসার মোহে বিয়ের আসর থেকে পালায়, পরাগকে বিয়ে করবে স্বপ্ন নিয়ে। প্রভাষক হাসানের পরিবারের সামাজিকভাবে সম্মানহানী করার জন্য এডভোকেট আরিফ ছোট ভাই পরাগকে নীল নকশা একে দেয়- বিয়ের দিন কাকনকে বিয়ের আশ্বাস দিয়ে ঘরের বাহির করা এবং দিন পার করে দিয়ে কাকনকে বিয়ে না করে বাসায় ফিরিয়ে দেয়া। এভাবেই শুরু হয় ধারাবাহিক নাটক জীবনের অলিগলি। জীবনের অলিগলি ধারাবাহিকে মূলত শহরের তিন পরিবারের পারিবারিক বন্ধন, প্রেম, বিরহ, বিচ্ছেদ ও অন্তদ্বন্দ্ব ফুটে উঠে।

অক্টোবর ০৯, ২০১৫
ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ - image

ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’

04 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’। ফজলুল হক আকাশের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফজলুর রহমান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। মানুষ জীবন নয় যাপন করে সম্পর্ক। প্রতিটি সম্পর্কের অলিগলি মোড়ে মোড়ে রয়েছে প্রেমের আনন্দ, বিরহের কান্না। পারিবারিক সম্পর্কের পটভূমিতেই দাঁড়িয়ে আছে ‘জীবনের অলিগলি’। এডভোকেট আরিফের মেঝো ভাই পরাগ, প্রভাষক হাসানের মেঝো বোন কাকনকে প্রেমের ফাঁদে ফেলেছে। বড় ভাই আরিফের ইশারাতে পরাগ, কাকনের সাথে প্রেম-প্রেম নাটক খেলছে। এসব বুঝতে পেরে প্রভাষক হাসান তার ছোট বোন কাকনের অনত্র বিয়ে ঠিক করে। কাকনের বিয়ে ঠিক হওয়ার পর পরাগ কাকনকে বিয়ে করার আশ্বাস দিয়ে, বিয়ের আসর থেকে পালানোর বুদ্ধি দেয়। কাকন ভালোবাসার মোহে বিয়ের আসর থেকে পালায়, পরাগকে বিয়ে করবে স্বপ্ন নিয়ে। প্রভাষক হাসানের পরিবারের সামাজিকভাবে সম্মানহানী করার জন্য এডভোকেট আরিফ ছোট ভাই পরাগকে নীল নকশা একে দেয়- বিয়ের দিন কাকনকে বিয়ের আশ্বাস দিয়ে ঘরের বাহির করা এবং দিন পার করে দিয়ে কাকনকে বিয়ে না করে বাসায় ফিরিয়ে দেয়া। এভাবেই শুরু হয় ধারাবাহিক নাটক জীবনের অলিগলি। জীবনের অলিগলি ধারাবাহিকে মূলত শহরের তিন পরিবারের পারিবারিক বন্ধন, প্রেম, বিরহ, বিচ্ছেদ ও অন্তদ্বন্দ্ব ফুটে উঠে।

নভেম্বর ০৪, ২০১৫
লাক্স এ সপ্তাহের নাটক ‘মোহ’ - image

লাক্স এ সপ্তাহের নাটক ‘মোহ’

05 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (৬ নভেম্বর) রাত ১১টায় প্রচার হবে লাক্স এ সপ্তাহের নাটক ‘মোহ’। লুৎফা হোসেন এর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, প্রিয়াংকা, ডলি জহুর প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবেÑ কবির মায়ের পছন্দের মেয়ে এ্যানিকে বিয়ে করে। কিন্তু এ্যনি মনে করে কবিরকে বিয়ে করে সে ভুল করেছে। বাবার চাকুরীর গোনা টাকায় বড় হয়েছে। ভাই বোন নিয়ে অভাবে থেকে এ্যানি বাড়ী গাড়ীর স্বপ্ন দেখে। বাড়ী গাড়ী  যার নেই তার জীবন অর্থহীন। জীবনতো একটাই, সংসার করতে হচ্ছে সেই গোনা টাকার মধ্যে। কেন অভাবের মধ্যে থেকে নিজেকে তিলে তিলে নিঃশেষ করবে। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। একদিন হঠাৎ করেই মার্কেটে দেখা হয় কবিরের বড় ভাইয়ের মত বিশিস্ট শিল্পপতি আকাশের সাথে। এ্যানি আবেগে অচেতন হয়ে পরকিয়ায় জড়িয়ে যায় আকাশের সাথে। এক পর্যায়ে কবিরকে ডিভোর্স দিয়ে আকাশকে বিয়ে করে চলে যায় দেশের বাইরে। বেশ কিছুদিন কেটে যায় সুখে স্বাচ্ছন্দে। আকাশ এ্যানির সাথে প্রতারণা করেছেন জেনে ক্ষিপ্ত হয়ে তাকেও ডিভোর্স দিয়ে দেশে চলে আসে। মাঝরাতে হোটেল থেকে কবিরকে ফোন করে। কবিরকে নতুন করে ঘর বাঁধার কথা বলে। দেখা করতে চায়। কবির ফোনেই বলে, আমি আর মা বাকী জীবটা কাটাতে চায়। নতুন করে ঘর বাঁধার, স্বপ্ন দেখার কোন সাধ নেই, সব সাধ মিটে গেছে। দেশে আসার পর এ্যানির মা-বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউই তার সাথে সম্পর্ক রাখতে চায় না। কাছের মানুষদের অনেক কাছে থেকে কষ্ট পেতে চায় না এ্যানি। তাইতো দেশের মায়া ছেড়ে আবারো চলে যায় দেশের বাইরে।

নভেম্বর ০৫, ২০১৫
এটিএন বাংলার বুধবারের অনুষ্ঠানসূচী - image

এটিএন বাংলার বুধবারের অনুষ্ঠানসূচী

17 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩৫মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বন্দক’ পরিচালনাঃ এ কে সোহেল। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ১২টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ ০৩টা ১০মিঃ ধারাবাহিক নাটক ‘পুতুল খেলা’ (০৩) রচনা ও পরিচালনাঃ মাসুদ সেজান। ০৩টা ৪৫মিঃ অনির্ধারিত ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৪টা ২০মিঃ ব্যান্ড শো ‘ব্যান্ড ভিউ’ পরিচালনা- লানা খান। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২৫মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ০৬টা ইংরেজী সংবাদ। ০৬টা ১৫মিঃ বাংলায় ডাবিংকৃত শিক্ষামূলক অনুষ্ঠান ‘ম্যাড’ (পর্ব-২৪)। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’ (২৬৪) রচনাঃ মাতিয়া বানু শুকু, পরিচালনাঃ মাতিয়া বানু শুকু ও যুবরাজ খান। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘দাগ’ (পর্ব-১২৯) রচনাঃ ফেরদৌস হাসান, পরিচালনাঃ সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। অভিনয়েঃ দলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, নাফিজা, কুইন রহমান, মাহমুদ সাজ্জাদ, আফরোজা বানু, আবদুল কাদের, মোমেনা চৌধূরী, কে এস ফিরোজ, সৈয়দ শুভ্র প্রমুখ। ০৯টা ২০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১২৯) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ধারাবাহিক নাটক ‘নির্বিকার মানুষ’, (পর্ব-২০০), রচনাঃ টুকু মজনিউল, পরিচালনাঃ মাসুদ মহিউদ্দিন। অভিনয়েঃ আনিসুর রহমান মিলন, নাফিজা, আদনান ফারুক হিল্লোল, নওশীন, নাজনীন চুমকি, হুমায়রা হিমু, তনিমা আহমেদ, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ, ড. ইনামুল হক, আহসানুল হক মিনু প্রমুখ। ১১টা ২৭মিঃ টক শো ‘যে কথা কেউ বলেনি’ পরিচালনাঃ নাহিদ রহমান। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩০৩) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

নভেম্বর ১৭, ২০১৫
শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহার গান নিয়ে বৈঠকী গানের অনুষ্ঠান ‘চিরকাল চিরদিন’ - image

শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহার গান নিয়ে বৈঠকী গানের অনুষ্ঠান ‘চিরকাল চিরদিন’

19 নভেম্বর 2015, বিকাল 6:00

প্রচার-২০ নভেম্বর, রাত ১১টা অনুষ্ঠানের শিল্পী- আগুন, রোমানা ইসলাম, সানজিতা তিতলী, রেজওয়ান এবং মৃদুলা সমাদ্দার। উপস্থাপনা- সুবীর নন্দী, পরিচালনা- মুকাদ্দেম বাবু। তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো, আমার মন বলে তুমি আসবে, তুমি কি দেখেছ কভু, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এরকম অসম্ভব জনপ্রিয় গানের সুরকার সত্য সাহা। ১৯৩৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহনকরা এ সঙ্গীত বিশারদ একাধারে ছিলেন শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক।  ১৯৫৫ সালে ‘সুতরাং’ ছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে তিনি যাত্রা শুরু করেন। মহান এই সঙ্গীতজ্ঞের জনপ্রিয় গান নিয়ে এটিএন বাংলায় আজ (২০ নভেম্বর) রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে বৈঠকী গানের অনুষ্ঠান ‘চিরকাল চিরদিন’। সুবীর নন্দীর উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবুর পরিচালনায় অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেছেন আগুন, রোমানা ইসলাম, সানজিতা তিতলী, রেজওয়ান এবং মৃদুলা সমাদ্দার। সুবীর নন্দী উপস্থাপনার পাশাপাশি নিজেও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। অনুষ্ঠানের গানগুলো হলো, তোমরাই পরশে, এমন মজা হয়না, যার ছায়া পড়েছে, তুমিকি দেখেছ কভু, এ সংসারে কেউনয় আপনজনা, অথৈ জলে ডুবে যদি মানিক পাওয়া যায়, কে যেন আমায়, তুমি কখন এসে দাড়িয়ে আছ, আমি যে আঁধারে বন্দিনী, নীল আকাশের নিচে আমি, আকাশের হাতে আছে একরাশ নীল, এই পৃথিবীর উপরে কত ফুল ফোটে আর ঝরে এবং আমাদের দেশটা স্বপ্নপুরী।

নভেম্বর ১৯, ২০১৫
এটিএন বাংলার আজকের অনুষ্ঠান সূচী - image

এটিএন বাংলার আজকের অনুষ্ঠান সূচী

23 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ০৯টা ১৫ মিঃ ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী সিনে সং’ পরিচালনাঃ নন্দিনী ইসলাম। ১০টা এটিএন বাংলা সংবাদ। ১০টা ৩৫মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বিপদজনক’ পরিচালনাঃ শেখ দিদারুল ইসলাম দিদার। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ ধারাবাহিক নাটক ‘পুতুল খেলা’ (০৫), রচনা ও পরিচালনা- মাসুদ সেজান। ০৩টা ৪৫মিঃ ছোটদের অনুষ্ঠান ‘আহা কী আনন্দ’, পরিচালনা- নাহিদ রহমান। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৪টা ২৫মিঃ কম্পিউটার বিষয়ক অনুষ্ঠান ‘আইটি জোন’, পরিচালনা- নাজমুছ সাদাত নাজিম। ০৫টা গ্রামগঞ্জের খবর। ০৫টা ২৫মিঃ ছোটদের অনুষ্ঠান ‘ডেলিসিয়া ছোটদের পৃথিবী’ (পর্ব-১২৩) পরিচালনাঃ লিটন অধিকারী রিন্টু। ০৬টা ১৫মিঃ ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনুষ্ঠান ‘রক্সি রঙের মেলা চার দেয়ালের কাব্য’ উপস্থাপনা- মুনমুন, পরিচালনা- সেলিম দৌলা খান। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘দহন’ (পর্ব-৯৭) রচনা ও পরিচালনাঃ অরণ্য আনোয়ার। অভিনয়েঃ আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। ০৮টা৪০মিঃ সেলিব্রেটি শো ‘নোভা স্টার মোমেন্টস’ (পর্ব-০৭) উপস্থাপনা- নাবিলা, পরিচালনা- রুমানা আফরোজ। অংশগ্রহণে- কণ্ঠশিল্পী কণা। ০৯টা ২০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৩১) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ (১৮৮) পাওয়ার্ড বাই ইফাদ। রচনাঃ নজরুল ইসলাম। পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। ১১টা ৩০মিঃ ধারাবাহিক নাটক ‘দূরত্ব’ (পর্ব-১১৭) রচনাঃ ফজলুল করিম, পরিচালনাঃ এহসানুল হক সেলিম। অভিনয়েঃ সৈয়দ হাসান ইমাম, মাসুদ আলী খান, লায়লা হাসান, মাহমুদ সাজ্জাদ, খালেদা আক্তার কল্পনা, আল মামুন, হাসান মাসুদ, আরেফিন শুভ, হিল্লোল, এহসানুল হক সেলিম, মীম, নওশীন, মিমো, সোহান খান, সাব্বির আহমেদ, শম্পা, তানভীর, চৈতি, সোমা, সাজ্জাদ রেজা, প্রমুখ। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব ৩০৭) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

নভেম্বর ২৩, ২০১৫
এটিএন বাংলার বুধবারের অনুষ্ঠান সূচী - image

এটিএন বাংলার বুধবারের অনুষ্ঠান সূচী

24 নভেম্বর 2015, বিকাল 6:00

বিনোদন ডেস্কঃ ১০টা ৩৫মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘চাই ক্ষমতা’ পরিচালনাঃ শহীদুল ইসলাম খোকন। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০৩টা ১৫মিঃ শুভ কঠিন চিবরদান অনুষ্ঠান সবুজবাগস্থ বৌদ্ধ মহাবিহার থেকে সরাসরি সম্প্রচার, পরিচালনা- আবদুস সাত্তার। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২৫মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ০৬টা ইংরেজী সংবাদ। ০৬টা ১৫মিঃ বাংলায় ডাবিংকৃত শিক্ষামূলক অনুষ্ঠান ‘ম্যাড’ (পর্ব-২৫)। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’ (২৬৬) রচনাঃ মাতিয়া বানু শুকু, পরিচালনাঃ মাতিয়া বানু শুকু ও যুবরাজ খান। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘দাগ’ (পর্ব-১৩১) রচনাঃ ফেরদৌস হাসান, পরিচালনাঃ সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। অভিনয়েঃ দলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, নাফিজা, কুইন রহমান, মাহমুদ সাজ্জাদ, আফরোজা বানু, আবদুল কাদের, মোমেনা চৌধূরী, কে এস ফিরোজ, সৈয়দ শুভ্র, বৃষ্টি, নূপুর শান্তা, মোস্তফা ওয়াহিদ রেজা ০৯টা ২০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৩২) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ধারাবাহিক নাটক ‘নির্বিকার মানুষ’, (পর্ব-২০১), রচনাঃ টুকু মজনিউল, পরিচালনাঃ মাসুদ মহিউদ্দিন। অভিনয়েঃ আনিসুর রহমান মিলন, নাফিজা, আদনান ফারুক হিলে¬াল, নওশীন, নাজনীন চুমকি, হুমায়রা হিমু, তনিমা আহমেদ, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ, ড. ইনামুল হক, আহসানুল হক মিনু প্রমুখ। ১১টা ২৭মিঃ টক শো ‘যে কথা কেউ বলেনি’ পরিচালনাঃ নাহিদ রহমান। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩০৮) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

নভেম্বর ২৪, ২০১৫
এটিএন বাংলার বৃহঃস্পতিবারের অনুষ্ঠানসূচী - image

এটিএন বাংলার বৃহঃস্পতিবারের অনুষ্ঠানসূচী

02 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ১০টা ৩০ মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ১১টা ২০মিঃ অর্থনীতি নিয়ে অনুষ্ঠান ‘এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স’ সরাসরি ১২টা ১০মিঃ মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী শুভমুক্তি’ (পর্ব- ৩১), পরিচালনাঃ লায়লা বানু। ১২টা ৪৫মিঃ সশস্ত্র বাহিনীর পরিবেশনায় বিনোদনমূলক অনুষ্ঠান ‘অনির্বাণ’ ০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ০১টা ২০ মিঃ অনুষ্ঠানের বাকী অংশ। ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির সংবাদ ০৩টা ১০মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘সাহেব নামে গোলাম’ পরিচালনা- রাজু চৌধুরী। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’ (২৬৯) রচনাঃ মাতিয়া বানু শুকু, পরিচালনাঃ মাতিয়া বানু শুকু ও যুবরাজ খান। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘দাগ’ (পর্ব-১৩৪) রচনাঃ ফেরদৌস হাসান, পরিচালনাঃ সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। অভিনয়েঃ দলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, নাফিজা, কুইন রহমান, মাহমুদ সাজ্জাদ, আফরোজা বানু, আবদুল কাদের, মোমেনা চৌধূরী, কে এস ফিরোজ, সৈয়দ শুভ্র, মোস্তফা ওয়াহিদ রেজা। ০৯টা ১৫মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৩৬) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা৫৫মিঃ রিয়েলিটি শো ‘সেরা রন্ধনশিল্পী ২০১৫’ (পর্ব-০৪) পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল-ফ্যামিলি ব্র্যান্ড পাম অলিন। উপস্থাপনাঃ খন্দকার ইসমাইল, পরিচালনা- আসলাম শিকদার। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (৩১৪) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

ডিসেম্বর ০২, ২০১৫
ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’ - image

ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’

02 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (০৩ ডিসেম্বর) রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’। মাতিয়া বানু শুকু’র রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন যুবরাজ খান ও মাতিয়া বানু শুকু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ। মধ্যবিত্ত ঘরের মেয়ে প্রজ্ঞা, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের সায়েন্স টিচার। ঢাকায় দাদীর পুরোনো বাড়ীতে সে তার দাদীর সাথে থাকে। প্রজ্ঞার মা বাবা কেউ নেই। সে ভালোবাসে পলাশকে, তারা বিয়ে করবে সব কথাবার্তা পাকা। বিয়ে নিয়ে প্রজ্ঞার পাগলামি তার কলিগ বন্ধুদের অস্থির করে তোলে। শেষ মুহুর্তে পলাশ জানায় সে প্রজ্ঞাকে বিয়ে করতে পারবে না। প্রজ্ঞা ভেঙে পড়ে এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। আন্ডার-কন্সট্রাকশন বাড়ীর ছাদের শেষ প্রান্তে সে দাড়িয়ে আছে আকাশের দিকে মুখ তুলে শেষ নিঃশ্বাস নিচ্ছে এমন সময় সেখানে এক পাগল আসে। পাগলটা প্রজ্ঞাকে একটা পেন্সিল দেয়। প্রজ্ঞার আতœহত্যা করা হয় না। ঘরে ফিরে সে মনের সব অভিমান তার ডায়েরী ‘প্রজ্ঞা পারমিতা’তে লিখে রাখে, অন্যদের অভিসম্পাৎ করে। প্রজ্ঞা আবার স্কুলে যায় ক্লাস নেয় কিন্তু সে আর আগের মত উচ্ছল নেই। প্রজ্ঞা জানতে পারে তার কলিগ রোজানার বোনকেই পলাশ বিয়ে করেছে। প্রজ্ঞা আবার ডায়েরী লেখে সেই পেন্সিল দিয়ে। দুদিন পরে যে খবর শুনে সে ধাক্কা খায় তা হল সে ডায়েরিতে যাকে নিয়ে যা লিখেছিলো তাদের জীবনে তাই ঘটেছে। এবারে প্রজ্ঞা তার কলিগদের নিয়ে পরিক্ষামুলক ভাবে ডায়েরীতে লিখতে থাকে। এবং অবাক ভাবে তাই ঘটে যেতে থাকে তাদের জীবনে। ডায়েরী লিখতে লিখতে প্রজ্ঞার পেন্সিল ছোট হয়ে আসে। দাদী বলে অন্যদের নিয়ে যা তা সব করলি নিজের জন্য এক পাতাও তো লিখলি না। প্রজ্ঞা নিজের জন্য লিখতে বসে। পেন্সিলের শেষ আংশ দিয়ে সে বড় জোর পাঁচ ছয় লাইন লিখতে পারবে। তার তো চাইবার আছে আনেক কিছু। প্রজ্ঞা বুঝে পায় না এবারে সে কি লিখবে ? কিছু না পেয়ে প্রজ্ঞা আবারো সেই একই জায়গায় যায়, পাগলটার খোঁজে। পাগলটার দেখা পাওয়া যায়....।

ডিসেম্বর ০২, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo