
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তি নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের সাথে এই যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্তটি একক কোনো দেশের হবে না। বরং এটি হবে একটি যৌথ সিদ্ধান্ত, যা তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পরামর্শ করেই গ্রহণ করবেন।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এই স্পর্শকাতর বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান যে, দুই নেতার মধ্যে এ বিষয়ে নিয়মিত আলোচনা চলছে এবং পরিস্থিতি বিবেচনা করে তারা দুজনেই ‘সঠিক সময়ে’ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
যুক্তরাষ্ট্র যদি কোনো পর্যায়ে হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে ইসরায়েল এককভাবে ইরানের
ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব বদলের বিষয়টি নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি মন্তব্য এড়িয়ে যান। তিনি কেবল এটুকুই বলেন যে, ‘দেখা যাক কী হয়।’ ভবিষ্যতের নেতৃত্বের পরিবর্তন নিয়ে তিনি আপাতত পর্যবেক্ষকের ভূমিকায় থাকতে চান।
তবে মোজতবা খামেনি সম্পর্কে ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান বেশ কঠোর। এর আগেও তিনি মোজতবার নেতৃত্বের সরাসরি বিরোধিতা করে বলেছিলেন যে, খামেনির ছেলে তাঁর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব মিলিয়ে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সামরিক সংঘাত—উভয় ক্ষেত্রেই ট্রাম্পের অবস্থান বেশ দৃঢ় ও কঠোর বলে প্রতীয়মান হচ্ছে।
/টিএ