
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসরাইল–ইরান উত্তেজনা যেন থামছেই না। শনিবার সকালে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেগুলো প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। হামলার সতর্কবার্তা মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে পাঠানো হয়েছে।
শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সকালে এ তথ্য জানায় ইসরাইলি সামরিক বাহিনী। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মূল্যায়নের পর বাসিন্দাদের সুরক্ষিত স্থান
এদিকে টাইমস অব ইসরাইল জানিয়েছে, দক্ষিণ ইসরাইলে ইরানের আরও একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর জেরে জেরুজালেম ও আশপাশের এলাকা এবং দক্ষিণ ইসরাইলের কিছু অংশে সতর্কতা সাইরেন বেজে ওঠে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের প্রধান বাণিজ্যিক মেহেরবাদ বিমানবন্দরে ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরে জ্বলন্ত উড়োজাহাজ ও ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর আগে গত ৪ মার্চও এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরাইল। তখন তারা দাবি করেছিল, তাদের বিমান বাহিনীর জন্য হুমকি হয়ে ওঠা প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতেই ওই হামলা চালানো হয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি, টাইমস অব ইসরাইল।
/টিএ