
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা মূলত গভীর ‘বিশ্বাস সংকটে’ ভুগছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এই তথ্য জানা গেছে। সংবাদ সম্মেলনে আরাগচি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটনকে বিশ্বাস না করার সব কারণ তেহরানের রয়েছে, অথচ ইরানকে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আমেরিকানদের হাতে আছে। এই অবিশ্বাসের দেয়ালই যেকোনো কূটনৈতিক প্রচেষ্টার পথে বর্তমানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তেহরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, দুই
নিষেধাজ্ঞা ও বৈরী পরিস্থিতির মুখে ইরানের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে আব্বাস আরাগচি বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) বারবার আমাদের পরীক্ষা করেছে। কিন্তু আমরা কখনো চাপ বা হুমকির কাছে মাথা নত করিনি।” তিনি আরও জানান যে, মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের জনগণ সবসময় প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারা কেবল ‘সম্মানের ভাষারই’ ইতিবাচক জবাব দিতে জানে। কোনো ধরণের জোরপূর্বক চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তেহরান মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।
“ভারতের যেকোনো গঠনমূলক ভূমিকাকেই আমরা স্বাগত জানাব।”
— আব্বাস আরাগচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সংবাদ সম্মেলনের শেষ অংশে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভারতের ভূমিকার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে নয়াদিল্লি আরও বড় ও প্রভাবশালী ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারতের যেকোনো ধরণের ইতিবাচক ও গঠনমূলক কূটনৈতিক উদ্যোগকে ইরান সবসময় স্বাগত জানাবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
/টিএ