
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সম্প্রতি চীনের বেইজিংয়ে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই পরাশক্তির এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল’ ভিত্তিতে নতুনভাবে সংজ্ঞায়িত করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বৈঠকের মূল কেন্দ্রবিন্দু ছিল আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনীতি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা, চলমান ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপের পারমাণবিক উত্তেজনা নিরসনের মতো জটিল ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উভয় দেশই বিশ্বশান্তি বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছে।
দুই দেশের মধ্যকার এই নতুন কৌশলগত
অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও ইতিবাচক বার্তা মিলেছে এই বৈঠকে। শি জিনপিং জানান, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য প্রতিনিধি দলগুলো ইতোমধ্যে ‘সামগ্রিকভাবে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফলাফল’ অর্জন করেছে। তিনি এই অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন, যা বিশ্ববাজারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।
সবশেষে, চীনের বাজার আরও উন্মুক্ত করার ঘোষণা দেন শি জিনপিং। তিনি উল্লেখ করেন যে, মার্কিন কোম্পানিগুলো চীনের সংস্কার ও উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও বৃদ্ধি করতে এবং মার্কিন বিনিয়োগকারীদের জন্য সুযোগ সম্প্রসারণে বেইজিং ইতিবাচক সাড়া দিয়েছে।
/টিএ