
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের বাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে বড় ধরনের পতন হয়েছে স্বর্ণের দামে। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে আকাশচুম্বী দামের চাপে থাকা ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই মূল্য হ্রাসের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করেছে সংগঠনটি।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে প্রতি
অন্যান্য মানের স্বর্ণের দামও আনুপাতিক হারে কমানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
উল্লেখ্য যে, এর আগে গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম দফায় দফায় বেড়ে এক অনন্য রেকর্ড গড়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা করা হয়েছিল। প্রায় এক সপ্তাহ রেকর্ড উচ্চতায় থাকার পর আজ বড় অংকের এই মূল্য সংশোধন আসলো।
/টি