
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ঈদের জামাতে অংশ নেন এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহা ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিফলিত হওয়া উচিত। তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা
/টি