
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, ধানমন্ডি-৩২ ও আশপাশের এলাকায় ২৩ জন এবং শেরেবাংলা নগরে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বিভিন্ন জেলার ও উপজেলা পর্যায়ের যুবলীগ নেতাও রয়েছেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বড় ধরনের মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেখানে রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনাও ছিল। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিষয়ে যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া চলছে।