
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রামের পটিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় এসেছেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন। তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১০ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে নয়নকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। দায়িত্বশীল সাংগঠনিক পদে থাকা একজন নেতাকে ঘিরে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এদিকে, ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন শেখ মোহাম্মদ হোসেন নয়ন। নিজের ভুলের কথা স্বীকার করলেও ঘটনাটিকে রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো ফাঁদ বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় এ ঘটনার প্রভাব দলীয় ভাবমূর্তির ওপর পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।