
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী তিন মাস এই যে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা ১০০ ভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ ভাগ আমরা পারব।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ ও শিক্ষার্থীরা সবাই মিলে দেশ পুনর্গঠনে এগিয়ে এলে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না। তরুণ সমাজের প্রতি রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তারেক রহমান বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু
তিনি বলেন, ‘এবার আপনারা আমাকে বলেন, এতগুলো মানুষ—আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এখন আপনাদের দায়িত্ব নিতে হবে, দেশটা কীভাবে আমরা গড়ে তুলব। এই দেশটা আমাদের গড়ে তুলতে হবে, কারণ এই দেশে আমরা সকলে থাকব।’
প্রধানমন্ত্রী সবাইকে একত্র হয়ে দেশ পরিষ্কার করার আহ্বান জানান।