
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ। শিরোপা জয়ের লক্ষ্যে দুই দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে প্রস্তুত, ফলে ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।
টুর্নামেন্টের শুরুটা খুব মসৃণ ছিল না দুই দলের জন্যই। তবে ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে পেয়ে দারুণ প্রত্যাবর্তন করেছে ভারত ও নিউজিল্যান্ড। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে দুই দলই।
ভারতের ব্যাটিং লাইনআপে আছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের মতো আক্রমণাত্মক ব্যাটাররা। অলরাউন্ডার হিসেবে
অন্যদিকে নিউজিল্যান্ডও শক্তিশালী স্কোয়াড নিয়ে ফাইনালে উঠেছে। ওপেনিংয়ে টিম সেইফার্ট ও ফিন অ্যালেন দ্রুত রান তুলে দলকে ভালো সূচনা এনে দিতে পারেন। মিডল অর্ডারে রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলের মতো ব্যাটাররা বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
বোলিং বিভাগেও রয়েছে অভিজ্ঞতার ছাপ। ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও অধিনায়ক মিচেল স্যান্টনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ধারণা করা হচ্ছে, ফাইনালে দুই দলই সেমিফাইনালে যে একাদশ নিয়ে খেলেছিল সেটিই ধরে রাখবে। তাই দুই শক্তিশালী দলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে শিরোপা জিতবে—তা দেখার অপেক্ষায় রয়েছে পুরো ক্রিকেটবিশ্ব।
/টিএ