
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে শিরোপা ঘরে তোলে ভারতীয় দল।
এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। পরে গত আসরে রোহিত শর্মার অধিনায়কত্বে দ্বিতীয় শিরোপা আসে তাদের ঘরে। এবারের শিরোপা জয়ে ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির সংখ্যা দাঁড়াল তিনে।
ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশান। মাত্র
ইনিংসের শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা। তিনি ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করেন। তিন নম্বরে নেমে ইশান কিশান ২৫ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৪ রান যোগ করেন। ইনিংসের শেষ দিকে শিবম দুবে ৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতের স্কোরকে আরও বড় করে তোলেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায়। দলের হয়ে টিম সিপার্ট ২৬ বলে ৫২ রান এবং অধিনায়ক মিচেল সেন্টনার ৩৫ বলে ৪৩ রান করেন। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নেন এবং অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৭ রানে ৩ উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
/টিএ