
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সারা দেশে কয়েকদিনের তীব্র ও ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। বুধবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে আসে এবং নগরবাসী গরমের অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি পায়। দীর্ঘ সময়ের দাবদাহের পর এই বৃষ্টি অনেকের কাছে স্বস্তির পরশ হয়ে এসেছে।
বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে অল্প সময়ের মধ্যেই তা মুষলধারে বর্ষণে রূপ নেয়। রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান, গ্রিন রোড, ফার্মগেট, রাজাবাজার, পান্থপথ, বাংলামোটর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় একযোগে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে দেখা যায়।
তবে স্বস্তির এই বৃষ্টির পাশাপাশি
বৃষ্টির সময় রাজধানীর বিভিন্ন সড়কে ছাতা হাতে পথচারীদের চলাচল করতে দেখা গেছে। আবার অনেকে আকস্মিক বৃষ্টিতে ভিজেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। এ সময় সড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় কিছু এলাকায় যানজটও সৃষ্টি হয়, যা নগরবাসীর দৈনন্দিন চলাচলে প্রভাব ফেলে।
এদিকে দেশের আবহাওয়ায় আরও বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির পাশাপাশি নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।
/টিএ