
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
স্বস্তির বৃষ্টির মাঝেই বিপদের পূর্বাভাস, ১৭ অঞ্চলে সতর্কতা জারি
কয়েকদিনের কাট ফাঁটা রোদ আর তীব্র গরমে যখন অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন, ঠিক তখনই শনিবার সন্ধ্যায় এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছে রাজধানী ঢাকা। আর সেই সাথে তীব্র তাপদাহ কিছুটা কমেছে। এই গরমের মধ্যে কাঙ্খিত বৃষ্টি যেন স্বস্তি ফিরিয়ে দিল নগরবাসীর। তবে প্রকৃতির এই রোদ বৃষ্টির খামখেয়ালিপনা বোঝা একটু কঠিন। কখন মাথার ওপর কাঠফাটা রোদ আর কখন চারপাশ অন্ধকার করে নামবে ঝড়, তা বলা সত্যি মুশকিল। এরই মধ্যে নতুন সতর্কবার্তা দিল আবিহাওয়া অধিদপ্তর।
রবিবার দেশের ১৭টি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এসব এলাকায় পশ্চিম বা
ঝড়ের ঝুঁকিতে থাকা অঞ্চলগুলো মূলত রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এছাড়াও ঝুঁকিতে থাকার কারনে এসব এলাকার নদীযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বাতাসে ৯৬ শতাংশ উচ্চ আর্দ্রতার কারণে জনজীবনে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকতে পারে।
এফ/এইচ