
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের আহ্বান জানিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। তাই সবাই নির্ভয়ে পূজামণ্ডপে এসে আনন্দের সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সুনামগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এর আগে ডিআইজি সুনামগঞ্জের দুর্গাবাড়ি, রামকৃষ্ণ মিশন, কালীবাড়ি ও পূর্ব নতুনপাড়াসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক ও তৎপর রয়েছেন। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবক দল এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। সবাই যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বছরের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।