
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েই ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন সাহিবজাদা ফারহান। তার ৮৯ রানের দুর্দান্ত ইনিংস এবং মাজ সাদাকাতের অর্ধশতকে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। শুক্রবার (৯ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন নতুন অধিনায়ক ফারহান। ফখর জামানকে নিয়ে উদ্বোধনী জুটিতে মাত্র ৩১ বলে ৫৪ রান যোগ করেন তিনি। ফখর ১৩ বলে ২১ রান করে ফিরলেও রানের গতি কমতে দেননি ফারহান। পরে মাজ সাদাকাতকে
মাত্র ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন ফারহান। অন্যদিকে ২৮ বলে ফিফটি তুলে নেন সাদাকাত। তিনি ৫০ রান করে ফিরলেও দলের জয়ের পথ সহজ করে দেন। ফারহান ৫৩ বলে ১০টি চার ও চারটি ছক্কায় ৮৯ রান করে আউট হন, তখন জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ৪ রান। শেষদিকে শাদাব খান শূন্য রানে ফিরলেও খাজা নাফে ৭ বলে অপরাজিত ১২ রান করে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। শ্রীলঙ্কার হয়ে ইশান মালিঙ্গা ও তিকশানা দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৯ রানে কুশল মেন্ডিস এবং ১৮ রানে কামিল মিশারার উইকেট হারায় সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন লাহিরু উদারা। কামিন্দু মেন্ডিসের সঙ্গে ৬০ এবং দাসুন শানাকার সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন তিনি। ৫৫ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৯১ রান করেন উদারা। নাসিম শাহর বলে ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ায় সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থামতে হয় তাকে। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ৩৬ রানে ৩ উইকেট এবং মোহাম্মদ ইমরান রানধাওয়া ২১ রানে ২ উইকেট শিকার করেন।
এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। নতুন অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ফারহানের এমন পারফরম্যান্স দলের জন্য বড় প্রাপ্তি। অন্যদিকে উদারার ৯১ রানের ইনিংসও শ্রীলঙ্কাকে হার থেকে বাঁচাতে পারেনি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী রোববার (১১ অক্টোবর), একই ভেন্যু রাওয়ালপিন্ডিতে।
টি/