
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২১ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়। এতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতি-সংক্রান্ত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি-সংক্রান্ত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার অনুরোধ
এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। যেকোনো প্রয়োজনে বা তথ্য জানতে দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৬, ডিপ্লোম্যাটিক উইংয়ের নম্বর ৮০০১০০০১২৪ এবং মৃত্যু-সংক্রান্ত হটলাইন নম্বর +৯৬৬৫৭০২১২১৮০।
নিয়মিত ও হালনাগাদ তথ্য পেতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। পেজটির ঠিকানা: https://www.facebook.com/bdembassyrivadh। বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা ও দেশটির প্রচলিত আইন মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।
টি/