
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির আয়োজনে এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের বাস্তবায়নে এক আলোচনা সভা, হামদ-নাত ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) ঢাকার বেইলি রোডস্থ বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশবরেণ্য শতাধিক শিল্পী ও শিশু-কিশোরদের হামদ-নাত ও গজলের সুরেলা কণ্ঠে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।
অনুষ্ঠানে সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির সদস্য সচিব এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও ইসলামিক স্কলার প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী গবেষক ও বক্তা শায়খ আলী হাসান উসামা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. চৌধুরী
প্রধান আলোচকের বক্তব্যে শায়খ আলী হাসান উসামা বলেন, "মানুষের মুক্তি এবং মানবতার কল্যাণের জন্য যত গুণের প্রয়োজন, তার সবই আল্লাহর ইচ্ছায় ধারণ করতে পেরেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। জীবনের প্রতিটি খুঁটিনাটি দিক ও বিভাগে তিনি ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর প্রতিষ্ঠিত আদর্শই কেবল মানবজাতিকে প্রকৃত মুক্তি দিতে পারে।"
অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব হামদ-নাত ও গজল সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন দেশবরেণ্য সঙ্গীতশিল্পী মনির খান, আবু বকর সিদ্দিক এবং আগুনসহ দেশের শীর্ষস্থানীয় শতাধিক শিল্পী। পাশাপাশি শিশু-কিশোর শিল্পীদের সম্মিলিত কোরাস হামদ-নাত উপস্থিত দর্শকদের বিশেষভাবে বিমোহিত করে।