
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফার্মগেট সিগন্যাল, যেখানে সময় থমকে দাঁড়ায়, কিন্তু জীবন নয়। যান্ত্রিক নগরের কোলাহলে যখন সবাই আমরা গন্তব্যে পৌঁছানোর তাড়ায় ব্যস্ত, তখন এই নিঃস্পাপ দুটি চোখ অন্য এক অদৃশ্য সীমানা পাড়ি দেয়। বাসের জানালায় চেনা মুখের ভিড়, পাশের সবুজ সিএনজিতে আপনজনের অপেক্ষা, তার মাঝে এই ছোট শরীরটি এক বিশাল জীবন সংগ্রামের নীরব সাক্ষী।
জীর্ণ পোশাকে থাকা এই শিশুটি কোনো খেলনার দোকান বা বিদ্যালয়ের মাঠে নেই, তার প্রতিদিনের যুদ্ধ এই ধুলোবালি আর ইঞ্জিনের কালো ধোঁয়ার মাঝে।

সে হয়তো বোঝে না 'ভবিষ্যৎ' মানে কী, কিন্তু সে খুব ভালোভাবেই জানে ক্ষুধা আর বেঁচে থাকার নির্মম সত্য। তার এই বাড়িয়ে দেওয়া হাত আর তার সাথে থাকা বোতলবন্দি পানির স্বপ্ন সব কিছুতেই যেন আমাদের সমাজব্যবস্থার এক করুণ বাস্তবতার ছবি ফুটে ওঠে। এই নতুন কুঁড়ির জীবন আজ কঠিন কণ্টকাকীর্ণ পথে, যেখানে শৈশবের হাসি হার মেনেছে জীবিকার তাগিদে। এই নিঃশব্দ দৃশ্যটি আমাদের হৃদয়ের গভীরে এক দীর্ঘশ্বাস তৈরি করে, এক অদ্ভুত শূন্যতার সৃষ্টি করে, যেখানে আমরা সবাই নির্বাক দর্শকমাত্র। এই তো জীবন, যেখানে যেমন!