
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হয়েছে ওয়ার্ল্ড মিডিয়া পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬।
শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশনের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়।
এ বছর সমাজসেবা, অভিনয়, রেমিটেন্স যোদ্ধা, সংগীত, বিনোদন সাংবাদিকতা, সংবাদপাঠ, তরুণ উদ্যোক্তা ও মডেলসহ মোট দশটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে সেরা সংবাদ পাঠিকার সম্মাননা অর্জন করেন এটিএন বাংলার সংবাদ পাঠিকা শান্তা ইসলাম। দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনার মাধ্যমে গণমাধ্যমে তার পেশাদারিত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার
তাশিক আহমেদ বলেন, দেশের সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় তরুণদের আরও বেশি এগিয়ে আসতে হবে। তিনি সুস্থ ধারার সংস্কৃতির চর্চায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
/টি