
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদি বিমানবন্দরে ভয়াবহ হামলা, বাড়ছে হতাহতের সংখ্যা
সৌদি আরবের আকাশে যেন কাটছে না অশান্তির ছায়া। একের পর এক হামলার ঘটনায় বাড়ছে উদ্বেগ, আর এবার সেই শঙ্কা আরও গভীর হলো। কারণ এবার এ হামলার আঁচ পৌঁছে গেছে সৌদির আকাশপথেও। একরে পর এক হামলার ঘটনা ঘটছে দেশটির গুরুত্বপূর্ণ ২টি বিমানবন্দরে। মুহূর্তেই বদলে যায় স্বাভাবিক পরিবেশ, ছড়িয়ে পড়ে আতঙ্ক।
গত মঙ্গলবার ও বুধবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আভা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী, হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
আভা বিমানবন্দরে হামলায় নিহত হয়েছেন দুই নারী। আহত হয়েছেন আরও ২৮
হামলার পর বিমানবন্দরের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যেই সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলায় ব্যবহৃত একটি লঞ্চিং প্যাডও ধ্বংস করার দাবি করেছে জোট বাহিনী।
রিয়াদ বিমানবন্দর ঘিরে এর আগেও হামলার চেষ্টা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দরের দিকে ছোড়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করার কথা জানায় সৌদি জোট। এর একদিন পরই বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একটি জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়াও উঠতে দেখা যায়।
শুধু সৌদি নয়, বুধবার ইয়েমেনের এডেন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠায় সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করেছে রিয়াদের মার্কিন দূতাবাস। সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।