
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার, দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। আত্রাই উপজেলার নিহতদের মধ্যে গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কালিমউদ্দিন, মোহন ও সুমন, খোরস্রোতা গ্রামের মজিদুল ও আব্দুল জলিল রয়েছেন।
এ ছাড়া আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, দুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন এবং সদনগর গ্রামের সাগর নিহত হয়েছেন। একই উপজেলার আরেক নিহত মিনহাজের
নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘিরপার গ্রামের শামীম ও খাজুরা গ্রামের সাব্বির রয়েছেন। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার মোরুগ্রাম-ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা শ্যামলও এ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এসব পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচয়গুলো যাচাই করা হচ্ছে।
এদিকে এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক বিবৃতিতে তিনি বলেন, জীবিকার সন্ধানে সুদূর সৌদি আরবে কর্মরত প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে অগ্নিকাণ্ড ও নিহতদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
/টি