
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ শনিবার (২২ আগস্ট) দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টিপাতের বিশেষ সম্ভাবনা নেই। ফলে রাজধানীতে আবহাওয়া মূলত শুষ্কই থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়
এ সময় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল রোববার ভোর ৫টা ৩৬ মিনিটে সূর্যোদয় হবে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও আর্দ্রতার কারণে গরমের অনুভূতি থাকতে পারে।
/টি