
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ক্ষুধার কষ্ট যে কতটা তীব্র তা কেবল তারাই বোঝেন, যারা প্রতিদিন অভাব আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেন। রাজধানীর দিনমজুর, রিকশাচালক, পথশিশু কিংবা আশ্রয়হীন অনেক মানুষের দিন কাটে একবেলা খাবারের চিন্তায়। এমন অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম মানবিক প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন। তাদের ‘মাস্তুল মেহমানখানা’ কর্মসূচির মাধ্যমে প্রতিদিন বিনামূল্যে হাজারো মানুষের জন্য খাবার বিতরণ করা হচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে।
মাস্তুল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রতিদিন ঢাকার প্রায় ২০টি স্থানে হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় নিয়মিত পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। যাদের অনেকের দিন কাটতো খেয়ে না খেয়ে, তাদের কাছে এই মেহমানখানা এখন ভরসার আরেক নাম।
শুধু সুবিধাবঞ্চিত
আয়োজকদের মতে, এমন মানবিক প্রয়াস টিকিয়ে রাখতে সমাজের সামর্থ্যবান মানুষদের আরও এগিয়ে আসা প্রয়োজন। কারণ একটু সহযোগিতাও ক্ষুধার্ত মানুষের একবেলার খাবার নিশ্চিত করতে পারে।
মাস্তুল মেহমানখানা’ কর্মসূচির মাধ্যমে প্রতিদিন যে মানবিক সহায়তা পৌঁছে যাচ্ছে, তা রাজধানীর অসহায় মানুষের জীবনে স্বস্তির পাশাপাশি ফিরিয়ে দিচ্ছে মর্যাদাবোধও। সমাজের সামর্থ্যবান মানুষ আরও এগিয়ে এলে এই উদ্যোগ আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে সহমর্মিতার হাত। মানবিক বাংলাদেশ গঠনের পথে এমন উদ্যোগ হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ এক অনুপ্রেরণা।
/টি