
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পরিবর্তনের মাধ্যমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন এই অভিনেত্রী। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা—তবে কি সত্যিই বাগদান সারলেন নীহা?
বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নাজনীন নীহার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, কয়েক মাস আগে বিদেশ ভ্রমণের সময় এক পাকিস্তানি তরুণের সঙ্গে পরিচয় হয় নীহার। সেই পরিচয় থেকে সম্পর্কের পরিণতি ঘটে এবং পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে
এদিকে নীহার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। অনেকেই তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ কেউ মিষ্টি খাওয়ার দাবিও তুলেছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী, ফলে বিষয়টি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট ঘিরেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে অবশ্য তিনি সেটিকে একটি নাটকের প্রচারণার অংশ বলে ব্যাখ্যা করেন। তাই এবারও অভিনেত্রীর আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত তার বাগদানের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
/টি