
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ক্রিকেট বিশ্বের অন্যতম রোমাঞ্চকর টুর্নামেন্ট ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’-এ এবার লাল-সবুজের প্রতিনিধি হিসেবে নাম লেখালেন মোস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই আসরে সুযোগ পেয়ে ইতিহাস গড়েছেন ‘কাটার মাস্টার’। ১ লাখ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার আকাশছোঁয়া মূল্যে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স।
এবারের ড্রাফটে মোস্তাফিজের সঙ্গে বাংলাদেশের আরও একজন প্রতিনিধি ছিলেন উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। সম্প্রতি বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করে রিশাদ সবার নজর কাড়লেও, দ্য হানড্রেডের নিলামে তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি। ফলে এবারের মতো অবিক্রিতই থাকতে হয়েছে এই তরুণ তুর্কিকে।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মোস্তাফিজের কদর সব সময় তুঙ্গে। ২০১৬
সবশেষ আইপিএল নিলামে মোস্তাফিজকে নিয়ে বেশ কাড়াকাড়ি হয়েছিল, যেখানে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও উগ্র রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় কেকেআর কর্তৃপক্ষ।
আইপিএলের তিক্ত অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই মোস্তাফিজের সামনে খুলে যায় নতুন দুয়ার। সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নেয় পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স। সব মিলিয়ে একের পর এক বড় টুর্নামেন্টে সুযোগ পেয়ে ফিজ আবারো প্রমাণ করলেন—ফর্ম সাময়িক হলেও ক্লাস চিরস্থায়ী।