
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে সূচনা করেছে বাংলাদেশ। বুধবার টস জিতে সফরকারী পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয়ে যায়।
শুরুটা অবশ্য পাকিস্তানের জন্য বেশ ইতিবাচক ছিল। বিনা উইকেটে ৪১ রান তুলে স্কোরবোর্ডে ভালো সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল তারা। কিন্তু ওপেনিং জুটি ভাঙার পরই শুরু হয় নাটকীয় ব্যাটিং বিপর্যয়। মাত্র ৪১ রান যোগ করতেই পাকিস্তান তাদের ওপরের সারির ৯টি উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে। এক সময় মনে হচ্ছিল, সফরকারীরা দলীয় স্কোর ১০০ পার করতে পারবে কি না।
দলের এই চরম বিপর্যয়ে শেষ উইকেটে হাল
বাংলাদেশের এই বোলিং তান্ডবের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি মাত্র ৭ ওভার বল করে ২৪ রান খরচায় একাই শিকার করেন ৫টি উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মেহেদি হাসান মিরাজ, যিনি ১০ ওভারে ২৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ একটি করে উইকেট শিকার করে পাকিস্তানের ইনিংস দ্রুত শেষ করতে সাহায্য করেন।
আগামী বছরের শেষদিকে অনুষ্ঠেয় বিশ্বকাপের সরাসরি মূলপর্বে খেলতে হলে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে। বর্তমানে ১০ম অবস্থানে থাকা টাইগারদের জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম ম্যাচেই এমন দাপুটে বোলিং পারফরম্যান্স বাংলাদেশের র্যাঙ্কিং উন্নতির লক্ষ্যে বড় একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে।
/টিএ