
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এই প্রজ্ঞাপন জারি করেছে।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকেই রাশেদ খাঁন দায়িত্ব পালন করবেন।
নিয়োগের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ খাঁন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লেখেন, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন।
তার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকার করে দেশবাসীর দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা
/টি