
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশের লক্ষ্যে প্রস্তুতি চললেও নির্ধারিত সময়ে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক কাজ শেষ না হওয়ায় ফল প্রকাশ কয়েক দিন পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নিয়ে শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব বোর্ডকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। তবে প্রশাসনিক কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকায় নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি।
ফলাফল
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে সম্ভাব্য তারিখ ধরে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার কারণে সেই সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।
প্রথা অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশ নেয়।
/টি