
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি গণমাধ্যমের কাছে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। দীর্ঘদিন ধরে চলমান এসব স্বাস্থ্যগত সমস্যার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং দাপ্তরিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছিল।
তিনি আরও জানান, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে দায়িত্ব পালনে পূর্ণ সক্ষমতা থাকা জরুরি। কিন্তু শারীরিক অবস্থার কারণে তিনি সেই দায়িত্ব
পদত্যাগপত্রে স্বাক্ষর করে দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান। তার এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। তার পদত্যাগের পর মন্ত্রণালয়ের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
/টিএ