
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অগ্রিম আয়কর দিতে রাজি নন বাইকাররা, এনবিআরে স্মারকলিপি পেশ
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতার (সিসি) ওপর ভিত্তি করে নতুন অগ্রিম আয়কর আরোপের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে সরকারের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা ও গভীর আপত্তি জানিয়েছেন দেশের সাধারণ মোটরবাইক আরোহীরা। । এ সময় তাঁরা মোটরসাইকেলকে বিলাসদ্রব্য না ভেবে মধ্যবিত্তের নিত্যদিনের জরুরি বাহন হিসেবে বিবেচনা করার দাবি জানান।
রোববার (১৭ মে) ঢাকার আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে কয়েকশ বাইকার সমবেত হয়ে এক শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের একপর্যায়ে আরোহীদের একটি প্রতিনিধি দল মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত এই বৈষম্যমূলক কর প্রত্যাহারের দাবিতে এনবিআর চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দেশের লাখ লাখ মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, আগামী বাজেটে এই কর আরোপ করা হতে পারে বলে এনবিআরের নীতিনির্ধারণী মহলে আলোচনা চলছে।মূলত উচ্চ সিসির বিলাসবহুল মোটরসাইকেল ব্যবহারকারী ধনী ও সম্পদশালী গ্রাহকদেরকরের আওতায় এনে অভ্যন্তরীণ রাজস্বের পরিধি বাড়াতেই এনবিআর এই নতুন কর কাঠামোর পরিকল্পনা করছে।
এফ/এইচ