
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার ২৯ বছর পূর্তি ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়ার সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এনএস নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বিইউএম কামরুল ইসলাম এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম। এছাড়া নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমানসহ জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এটিএন বাংলা বস্তুনিষ্ঠ, সাহসী ও
আলোচনা শেষে এটিএন বাংলার উত্তরোত্তর সাফল্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এটিএন বাংলার দীর্ঘায়ু ও সাংবাদিকদের পেশাগত সাফল্য কামনা করেন। নোয়াখালীর বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
/টি