
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্ব থেকে সরানোর দাবি জানিয়েছেন দেশটির বিরোধী আইনপ্রণেতা গিলাদ কারিভ। ইসরায়েলি সমাজের অস্তিত্বের স্বার্থেই নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি সেনাবাহিনীর তদন্ত নিয়ে নেতানিয়াহুর অবস্থানের সমালোচনা করতে গিয়ে এ দাবি জানান কারিভ।
কারিভ অভিযোগ করেন, ৭ অক্টোবরের হামলার পর কয়েক মাস ধরে গাজা সীমান্তবর্তী কিবুতজগুলোতে যেতে এড়িয়ে গেছেন নেতানিয়াহু। একইভাবে ওই হামলার দিন কী ঘটেছিল, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তের ক্ষেত্রেও তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বলে দাবি করেন এই বিরোধী আইনপ্রণেতা। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তাকে বারবার
এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা খতিয়ে দেখতে ইসরায়েলে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে বিরোধী দল ও দেশটির সমাজের একটি বড় অংশ। তবে নেতানিয়াহু সরকার এ ধরনের রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সরকারের নিয়োগ করা একটি তদন্ত প্যানেলের পক্ষে অবস্থান নিয়েছে। এ কারণে রাজনৈতিক দায় এড়িয়ে যাওয়ার অভিযোগও রয়েছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে।
নেতানিয়াহু আগামী পার্লামেন্ট নির্বাচনেও রাজনৈতিক চাপে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলে পরবর্তী পার্লামেন্ট নির্বাচন আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সাম্প্রতিক জনমত জরিপে নেতানিয়াহু ও তাঁর দল লিকুদ পার্টির জনপ্রিয়তায় পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি দুর্নীতির অভিযোগে তাঁর বিচার চলছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও আন্তর্জাতিকভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
/টি