
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা, বিশিষ্ট কেমিক্যাল ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মকবুল-আশুরা ট্রাস্টের উদ্যোগে ঢাকা ও লক্ষ্মীপুরে দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় ঢাকার মোহাম্মদপুরস্থ জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডস্থ জামিআ ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা এবং মরহুমের নিজ হাতে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর রামগঞ্জের ফাতেমা (রা.) মহিলা আলিম মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে মরহুমের কবরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে
ঢাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমের জ্যেষ্ঠ পুত্র হাসান আহমেদ চৌধুরী কিরণ, কনিষ্ঠ পুত্র হোসেন আহমেদ চৌধুরী কাজল, পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্মরণ অনুষ্ঠানে মকবুল-আশুরা ট্রাস্টের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “মৃত্যু এক অনিবার্য সত্য, তবে মানুষ তার কর্মগুণেই বেঁচে থাকে। ক্ষমতা বা ধন-দৌলত চিরস্থায়ী নয়, তাই জীবিত অবস্থায় সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা উচিত।” তিনি তাঁর পিতার সামাজিক উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন এবং পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।