
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নিউইয়র্কে “উচ্চারণে মাতৃভাষার বিভাষ” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্প-সাহিত্যের সংগঠন ঊনবাঙাল। স্থানীয় সময় শনিবার (১৪ ফেব্রুয়ারি) কুইন্স সেন্ট্রাল পাবলিক লাইব্রেরির প্রধান অডিটোরিয়ামে তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচিতে ছিল একুশের দলীয় সঙ্গীত, একক গান, স্বরচিত কবিতা আবৃত্তি এবং কবি কাজী জহিরুল ইসলামের একক কবিকণ্ঠে কবিতাপাঠ। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বুলা আফরোজ, মিতা হোসেন, মোহাম্মদ শানু, মাসুদুল ইসলাম টুটুল, মুক্তি জহির, আহসান হাবিব, শাহীনূর নদী, শামীমা শাম্মী, দেলোয়ারা কামাল, আবিদা সুলতানা, রওশন হক, দানিয়েল ইসলাম, রেণু রোজা, সুমন শামসুদ্দিন, নুরুল
“শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা” স্লোগানকে সামনে রেখে গত এক যুগ ধরে কাজ করে যাচ্ছে ঊনবাঙাল। সংগঠনটি প্রবাসে বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে সংযুক্ত রাখতে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে আসছে।