
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বসন্তেরফুরফুরে বাতাসে বাংলার আবহাওয়ায় এখন কেবল উৎসবেরআমেজ। উৎসবের এই আনন্দঘন পরিবেশেবাংলার ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মেরমাঝে তা তুলে ধরারলক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিসোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজন করেছে "পিঠা উৎসব, ১৪৩২”। ১৭ই ফেব্রুয়ারীবিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠানটি সুষ্ঠুও সুসংগঠিতভাবে সম্পন্ন করা হয়েছে।
উক্তআয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সকলেরঙ্গিন ও দেশীয় সাজসজ্জায়অংশগ্রহণ করে। শিক্ষার্থী, শিক্ষকও অন্যান্যরা নিজ উদ্যোগে স্টলস্থাপন করে এবং এইস্টলগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার সমাহার প্রদর্শন ও পরিবেশন করাহয় যা ছিল এইআয়োজনের মূল আকর্ষণ।
এছাড়াওক্লাবের উদ্যোগে পুরো মাঠ বর্ণীলসজ্জায় আলোড়িত ছিল। নানান ঐতিহ্যবাহীসজ্জা ও বাংলার গ্রামীণআবহতে রমরম করছিল চারিপাশ।
অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিজ আলকায়সার, সম্মানিত চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ,
ক্লাবেরপ্রেসিডেন্ট খালিদ বিন মোর্শেদ রামিম, পিঠা উৎসবকে ঘিরে ক্লাবের উৎসাহউল্লেখ করে বলেছেন, "পিঠাবাঙালী সংস্কৃতির একটি বিশেষ অংশ।এটি তরুণ প্রজন্মের কাছেতুলে ধরতেই ক্লাবের এই আয়োজন"।
ক্লাবেরফ্যাকাল্টি এডভাইজার জনাব মেজবাহ উলহাসান চৌধুরী বলেন, “ সমাজ সেবার পাশাপাশি, জাতির ঐতিহ্য রক্ষাও আমাদের দায়িত্ব। তাই আমরা বিশেষভাবেএই পিঠা উৎসব আয়োজনকরে থাকি।"
এবারেরপিঠা উৎসবকে ঘিরে ক্লাবের সকলপ্রচেষ্টা স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরো বর্ণিল ওআনন্দময় হয়েছে।