
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও আগের দিন তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া হয়নি লিটন দাসের। অপেক্ষা ছিল মাত্র ৮ রানের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল আজ। আর বিশেষ এই দিনেই নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশের এই ব্যাটার।
লিটনের জন্য দিনটি অন্য কারণেও বিশেষ। আজ তার কন্যা আনায়রার জন্মদিন। মেয়ের বিশেষ দিনে শতক হাঁকিয়ে সেই অর্জন রাজকন্যাকেই উৎসর্গ করেছেন তিনি। ৯৮ রান থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে লিটনের সময় লেগেছে মাত্র ২০ মিনিট।
মার্কো ইয়ানসেনের করা বল স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করে ৯৮ থেকে সরাসরি ১০৪ রানে পৌঁছে যান লিটন। ছক্কায় পূর্ণ হয় তার তিন অঙ্কের ইনিংস। সেঞ্চুরি পূর্ণ করার পরপরই পকেট থেকে একটি কাগজ বের করেন তিনি। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরিটা তোমার জন্য।’
এর আগে দিনের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন লিটন। সেখানে তিনি লিখেছিলেন, বিশেষ দিনে মেয়ের পাশে থাকতে না পারলেও দূর থেকে সবসময় তার ভাবনায় রয়েছেন আনায়রা। মেয়ের সুস্বাস্থ্য, সুখ ও সুন্দর জীবন কামনা করে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন এই ক্রিকেটার।
মেয়ের জন্মদিনে বাবার এমন উপহার নিঃসন্দেহে দিনটিকে আরও স্মরণীয় করে রাখবে। মাঠে ব্যাট হাতে সেঞ্চুরি, আর উদ্যাপনে মেয়ের প্রতি ভালোবাসার বার্তা—সব মিলিয়ে লিটনের এই শতক হয়ে থাকল এক আবেগঘন ও বিশেষ অর্জন।
টি/