
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের সবচেয়ে মেধাবী মানুষরা যেন কর্মজীবনে শিক্ষকতাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সেই পরিবেশ তৈরি করতে চায় সরকার। এ লক্ষ্যে শিক্ষক নিয়োগ ও শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের পাশাপাশি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, সুযোগ- সুবিধা ও সামাজিক মর্যাদা বাড়াতে সরকারের নানা পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ের নির্বাচিত শতাধিক শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতো হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবী মানুষটি যাতে
শিক্ষকদের সম্মানকে রাষ্ট্রের মর্যাদার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজে শিক্ষকদের সম্মান ও মর্যাদার ওপর রাষ্ট্রের ভাবমূর্তি নির্ভর করে। বিশেষ করে স্কুল ও মাদরাসার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এই পেশাকে প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ করতে সরকার কাজ করছে।”
শিক্ষকদের শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন' হয়ে ওঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পারিবারিক পাঠশালার গণ্ডি পার হওয়ার পর শিক্ষকই শিক্ষার্থীর মূল প্রেরণা। শিক্ষকরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে পারেন, সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।
শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, পরিবারের পর শিক্ষক-শিক্ষিকারাই সত্যবাদিতা, দায়িত্ববোধ, সহমর্মিতা, দেশপ্রেম, মানবিকতা ও শৃঙ্খলার মতো শিক্ষা দিতে পারেন। এ মূল্যবোধগুলোকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করার তাগিদ দেন তিনি।